আগামী ডিসেম্বরে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার দেশে ফেরার গুঞ্জন নিয়ে ফেসবুকে একটি ব্যাঙ্গাত্মক স্ট্যাটাস দিয়েছেন অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। বিমানের ভেতর থেকে দেওয়া ওই পোস্টটি মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে পড়ে।
আগামী ডিসেম্বরে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাংলাদেশে ফেরার গুঞ্জন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি হাস্যরসাাত্মক ও ব্যাঙ্গাত্মক পোস্ট দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা এবং জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র সিনিয়র যুগ্ম সদস্যসচিব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
মঙ্গলবার (৩ নভেম্বর) দিবাগত রাত ১২টার দিকে নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে একটি ছবিসহ স্ট্যাটাসটি পোস্ট করেন তিনি।
ফেসবুক পোস্ট ও ভাইরাল চিত্র: নিজের স্ট্যাটাসে আসিফ মাহমুদ লেখেন, “আপা আসবে তাই চলে যাচ্ছি। বিদায় বাংলাদেশ!”
ক্যাপশনের সঙ্গে তিনি বিমানের ভেতরে অবস্থানকালীন একটি ছবিও যুক্ত করেন। ছবিতে আসিফ মাহমুদের পাশাপাশি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ও যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিনকে বসে থাকতে দেখা যায়। তবে তারা ঠিক কোন দেশে বা উদ্দেশ্যে যাত্রা করছেন, সে বিষয়ে স্ট্যাটাসে স্পষ্ট কিছু উল্লেখ করা হয়নি।
সোশ্যাল মিডিয়ায় নেটিজেনদের প্রতিক্রিয়া: শেখ হাসিনার দেশে ফেরার সাম্প্রতিক গুঞ্জনকে কেন্দ্র করে দেওয়া আসিফ মাহমুদের এই ব্যাঙ্গাত্মক পোস্টটি মুহূর্তের মধ্যেই সামাজিক মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। স্ট্যাটাস দেওয়ার পর থেকে নেটিজেনদের মাঝে তীব্র প্রতিক্রিয়া ও কৌতূহল দেখা গেছে।
কয়েক ঘণ্টার মধ্যেই পোস্টটিতে অর্ধলক্ষাধিক রিয়্যাকশন, হাজার হাজার মন্তব্য এবং শত শত শেয়ার জমা পড়ে। মন্তব্যকারীদের অনেকেই বিষয়টিকে কেন্দ্র করে রাজনৈতিক ট্রল ও হাস্যরসে মেতে ওঠেন