|
দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
নিউজ ডেস্ক
প্রকাশ : Sep 15, 2026 ইং
অনলাইন সংস্করণ

তাইজে হুথিদের ওপর বিমান হামলা চালিয়ে যাচ্ছে সৌদি আরব

ইয়েমেনের হুথি বিদ্রোহীদের বিভিন্ন কৌশলগত অবস্থান ও সামরিক স্থাপনা লক্ষ্য করে তাইজ প্রদেশে অব্যাহতভাবে বিমান হামলা চালিয়ে যাচ্ছে সৌদি আরব। আলজাজিরার এক প্রতিবেদনে জানানো হয়েছে, ইয়েমেনের সরকারি বাহিনীর তথ্য অনুযায়ী তাইজ বিমানবন্দরের একটি ব্যালিস্টিক মিসাইল উৎক্ষেপণ প্ল্যাটফর্মকে প্রধান লক্ষ্যবস্তু করা হয়েছে। গত সপ্তাহে যে প্ল্যাটফর্মটি ব্যবহার করে কৌশলগত বন্দরনগরী মোখায় মিসাইল হামলা চালিয়েছিল হুথিরা এবং পরবর্তী সময়ে স্থল হামলা চালিয়ে লোহিত সাগরের তীরবর্তী গুরুত্বপূর্ণ ওই শহরটি দখল করে নেয় বিদ্রোহী গোষ্ঠীটি।

সৌদি নেতৃত্বাধীন জোটের এই বিমান হামলার পরিধি দক্ষিণ তাইজের খাদির জেলা পর্যন্ত বিস্তৃত হয়েছে। এর আগে ধুবাব, মোখা এবং তাইজের পূর্বাঞ্চলেও তীব্র বিমান হামলা চালিয়েছিল সৌদি বাহিনী। এদিকে পালটা পদক্ষেপে হুথিরাও তাদের সামরিক প্রস্তুতি জোরদার করেছে। তারা তাইজের উত্তরাঞ্চলের মূল প্রবেশদ্বার হিসেবে পরিচিত আল-সাকাব ফ্রন্টে বিপুল পরিমাণ সশস্ত্র যোদ্ধা, সাজোয়া যান ও ভারী অস্ত্রশস্ত্র জড়ো করছে। এর পাশাপাশি ইয়েমেনি সরকারি সেনাদের লক্ষ্য করে আল-খাদেহা ফ্রন্টে হুথিদের পক্ষ থেকেও চার রাউন্ড গোলাবর্ষণ করা হয়েছে।

হুথি নিয়ন্ত্রিত সূত্রে দাবি করা হয়েছে, গত পাঁচদিনে তাদের বিভিন্ন অবস্থান লক্ষ্য করে তিনশরও বেশি বিমান হামলা চালিয়েছে সৌদি আরব। সোমবার টেলিগ্রামে প্রকাশিত এক আনুষ্ঠানিক বিবৃতিতে হুথিরা জানিয়েছে, সৌদির এফ-১৫ যুদ্ধবিমান এবং ইউরোফাইটার টাইফুনের মতো অত্যাধুনিক ফাইটার জেট ব্যবহার করে এসব বিমান হামলা চালানো হচ্ছে। বর্তমান পরিস্থিতি চলতে থাকলে সংঘাত আরও তীব্র আকার ধারণ করবে বলে হুমকি দিয়েছে বিদ্রোহী গোষ্ঠীটি। গত দুই সপ্তাহ ধরে সৌদি আরব ও হুথিদের মধ্যে এই দফায় দফায় সংঘর্ষের ফলে যুদ্ধবিধ্বস্ত ইয়েমেনে ফের একটি পূর্ণমাত্রার রক্তক্ষয়ী লড়াই শুরুর তীব্র আশঙ্কা তৈরি হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে জামায়াতে ইসলামীর বৈঠক শুরু

1

৭ দিনের মধ্যে থাইল্যান্ডের ভিসা দেওয়ার প্রক্রিয়ায় জোর, দুই দ

2

২৩ দিনে ২৭ হাজার কোটি টাকার রেমিট্যান্স

3

জাপানের বিপক্ষে শুরুর একাদশে নেইমার কি? মুখ খুললেন ব্রাজিল ক

4

Netherlands vs Sweden Prediction: ২০২৬ বিশ্বকাপে ডাচ ও সুইডি

5

চট্টগ্রামে এমপি শাহজাহান চৌধুরীর পিএস পরিচরিকারীসহ ৬ জনের বি

6

রাজবাড়ীর পদ্মা নদীতে ২০ কেজির পাঙাশ: বিক্রি হলো ৩৩ হাজার টাক

7

এবার গুগলে ‘৭ আপ খাওয়া দল’ সার্চ করলেই আসছে ব্রাজিলের নাম: ন

8

যুক্তরাষ্ট্র-যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির মেয়াদ শেষে ফের বড় সং

9

গোপনে রাশিয়াকে ড্রোন তৈরির উপকরণ দিয়েছে চীন

10

পদত্যাগ করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার

11

চট্টগ্রাম অঞ্চলে বন্যা: এইচএসসি ও সমমানের শনিবারের পরীক্ষাও

12

আফ্রিকার প্রকৃত আয়তন তুলে ধরতে নতুন বিশ্ব মানচিত্র গ্রহণ করল

13

মেসির ফাউল ও লাল কার্ড বিতর্ক

14

দুই দিনের সরকারি সফরে কাতারে গেলেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর র

15

ইসলামিক ফাউন্ডেশনের নাম ব্যবহার করে প্রতারণা: ইমাম-মুয়াজ্জিন

16

নবম পে-স্কেল বাস্তবায়নে ১ লাখ ৫ হাজার কোটি টাকার চ্যালেঞ্জ ও

17

কলকাতায় কি হামলার শিকার মোশাররফ করিম? সত্যিটা জানালেন স্ত্র

18

যুক্তরাষ্ট্রর ভিসা নীতিতে বড় পরিবর্তন: ৫০ দেশের নাগরিকদের জন

19

নিষিদ্ধ দলের অস্থিতিশীলতার পরিকল্পনা নস্যাৎ করেছে ডিএমপি

20