|
দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
নিউজ ডেস্ক
প্রকাশ : Aug 3, 2026 ইং
অনলাইন সংস্করণ

রাজনীতিকে কৃত্রিমভাবে সংসদের বাইরে নিয়ে যাওয়ার প্রবণতা দুঃখজনক: তথ্যমন্ত্রী

ছবি: সংগৃহীত

জুলাই গণঅভ্যুত্থান এবং মহান স্বাধীনতা যুদ্ধের রক্তস্নাত ত্যাগের সঠিক মূল্যায়ন করতে জাতীয় সংসদকেই দেশের রাজনীতির প্রধান কেন্দ্রবিন্দু বানানোর আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি স্পষ্ট ভাষায় বলেন, এখনো রাজনীতিকে কৃত্রিমভাবে সংসদের বাইরে নিয়ে যাওয়ার একটি দুঃখজনক প্রবণতা কাজ করছে, যা গণতান্ত্রিক সংস্কৃতির জন্য শুভ নয়।

সোমবার (৩ আগস্ট) সকালে জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে ‘জুলাই গণঅভ্যুত্থানের ২য় বর্ষপূর্তি’ উপলক্ষে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) এবং ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) যৌথভাবে এই আলোচনা সভার আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

স্বাধীনতার ৫৫ বছর পরও ভোটাধিকারের জন্য রক্ত বিসর্জন দিতে হওয়াকে লজ্জা ও আত্মসমালোচনার বিষয় উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, বহু ত্যাগ ও আন্দোলনের পর অর্জিত ভোটাধিকারের ভিত্তিতে জনগণ রায় দিয়েছে এবং বর্তমানে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জাতীয় সংসদ পরিচালিত হচ্ছে। তিনি আক্ষেপ করে বলেন, শহীদদের স্মরণ করার দিনেও দেখা যাচ্ছে আত্মত্যাগ থেকে যথাযথ শিক্ষা না নিয়ে রাজনীতিকে রাজপথ বা সংসদের বাইরে নিয়ে যাওয়ার অপচেষ্টা চলছে। এমনকি সামাজিক যোগাযোগমাধ্যমে সাধারণ মূল্যবোধের বাইরে গিয়ে অশ্লীলতা ও চক্রান্তের আশ্রয় নেওয়া হচ্ছে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

জুলাই সনদের বাস্তবায়ন এবং সুশাসন প্রতিষ্ঠার প্রত্যয় ব্যক্ত করে মন্ত্রী বলেন, ‘জুলাই সনদের প্রতিটি অক্ষরের সঙ্গে শহীদের রক্ত মিশে আছে। আমাদের নেতা দেশনায়ক তারেক রহমানের দিকনির্দেশনায় বর্তমান সরকার নির্বাচিত সংসদের মাধ্যমে জুলাই সনদের শতভাগ বাস্তবায়ন করতে প্রতিশ্রুতিবদ্ধ।’ সংসদ সক্রিয় করা, বিচার বিভাগের মর্যাদা রক্ষা, সার্বভৌমত্ব সুদৃঢ় করা এবং বিপুল সংখ্যক তরুণের কর্মসংস্থান সৃষ্টিকেই বর্তমান সরকারের প্রধান অগ্রাধিকার হিসেবে উল্লেখ করেন তিনি। অতীতে রাজপথে গণতন্ত্রের জন্য লড়াই করা নেতারা আজ মন্ত্রী ও সংসদ সদস্য হিসেবে সুশাসন নিশ্চিত করতে জীবন বাজি রেখে কাজ করছেন বলেও জানান তিনি।

বিএফইউজে সভাপতি ওবায়দুর রহমান শাহীনের স্বাগত বক্তব্যে শুরু হওয়া এই সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন সংগঠনের মহাসচিব কাদের গনি চৌধুরী। ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো. শহিদুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক খুরশিদ আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ, জাতীয় প্রেসক্লাবের সভাপতি হাসান হাফিজ, যুগান্তর সম্পাদক আবদুল হাই শিকদার এবং দৈনিক প্রতিদিনের বাংলাদেশ’র সম্পাদক মারুফ কামাল খান সোহেল। এ ছাড়াও বিএফইউজে ও ডিইউজের বিভিন্ন পর্যায়ের শীর্ষ নেতৃবৃন্দ এবং বিশিষ্ট সাংবাদিকরা আলোচনা সভায় উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

Czechia vs South Africa Result: ২০২৬ বিশ্বকাপে চেক প্রজাতন্ত

1

মাতামুহুরীতে প্রবাসীর বাড়িতে ডাকাতি, মা-মেয়েকে সংঘবদ্ধ ধর্ষ

2

শাহজালাল (রহ.) মাজারে ভয়াবহ সিন্ডিকেট: দানবাক্স ও অর্থ লুটপা

3

Vitória-কে বড় ব্যবধানে হারিয়ে Brasileirao-এর শীর্ষে ব্যবধান

4

বুরুন্ডিতে সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ: নিহত ১৩, আহত ৫৭

5

বিশ্বচ্যাম্পিয়ন ভারতের রেকর্ডের ছড়াছড়ি: ট্রফির সাথে ঘরে তুলছ

6

১৬ কোটি টাকা নিয়ে পালিয়ে টেক্সাসে সাবেক মেয়র খোকন আবদুল্লাহ

7

ট্রাম্পের ‘শিগগিরই যুদ্ধ শেষ হবে’ ঘোষণার পর তেলের দাম কমল প্

8

জলাতঙ্ক প্রতিরোধে ২০ লাখ টিকা আমদানির উদ্যোগ

9

মক্কা প্রতিরক্ষা চুক্তি ইরানের বিরুদ্ধে নয়

10

রোমে দীর্ঘ ৪০ ঘণ্টা আটকা পড়ার পর ঢাকায় পৌঁছাল বিমানের ফ্লাই

11

ইউরোপজুড়ে বিরল পূর্ণ সূর্যগ্রহণ: ১৯৯৯ সালের পর ঐতিহাসিক এই ম

12

জুলাই গণ-অভ্যুত্থানে হত্যা মামলায় ইউটিউবার ফাহিম গ্রেপ্তার:

13

সাহায্যের হাত বাড়িয়েও রাজপালের কটাক্ষের শিকার সোনু সুদ

14

আয়াতুল্লাহ আলী খামেনির শেষ বিদায়: সংকটের মুখে ইরানে ঐক্যের ড

15

শিক্ষাবৃত্তি দ্বিগুণ করার সিদ্ধান্ত: ৩৬৮ কোটি টাকা ব্যয়ের পর

16

পেন্টাগনের সিকিউর এআই প্ল্যাটফর্মে যুক্ত হলো চ্যাটজিপিটি ও গ

17

৫ আগস্ট সাতক্ষীরা কারাগার থেকে পালিয়ে যাওয়া আরও দুই সাজাপ্রা

18

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন: মতিউরের বিরুদ্ধে অভিযোগ গঠনের

19

ব্যাংক খাতের খেলাপি ঋণের সহজ পাঠ

20