|
দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
নিউজ ডেস্ক
প্রকাশ : Sep 7, 2026 ইং
অনলাইন সংস্করণ

মানুষের ভালোবাসা নিয়ে ঠাকুরগাঁও ছাড়লেন রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর নিজ জেলা ঠাকুরগাঁওয়ে দুদিনের সফল সরকারি সফর শেষ করে ঢাকার উদ্দেশে রওনা হয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুর ১টা ৪০ মিনিটে জেলা সার্কিট হাউসে গার্ড অব অনার গ্রহণের পর দুপুর ১টা ৫০ মিনিটে ঠাকুরগাঁও মোহাম্মদ আলী স্টেডিয়াম মাঠের হেলিপ্যাড থেকে হেলিকপ্টারযোগে ঢাকার পথে রওনা হন তিনি। নির্ধারিত সময়ের প্রায় ২০ মিনিট আগেই নিজ জেলা থেকে তাকে বিদায় জানানো হয়।

এর আগে গত রোববার (৬ সেপ্টেম্বর) দুপুরে হেলিকপ্টারযোগে ঢাকা থেকে ঠাকুরগাঁওয়ে পৌঁছান রাষ্ট্রপতি। দায়িত্ব গ্রহণের পর এটিই ছিল তার প্রথম নিজ জেলা সফর। ঠাকুরগাঁওয়ে পৌঁছানোর পর জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক, পুলিশ সুপার মো. বেলাল হোসেন এবং নাগরিক সংবর্ধনা আয়োজক কমিটির সদস্যরা তাকে উষ্ণ অভ্যর্থনা জানান। সফরের শুরুতেই তিনি শহরের সেনুয়া কবরস্থানে গিয়ে পিতা-মাতার কবর জিয়ারত করেন এবং কালীবাড়ি এলাকায় নিজের বাসভবনে কিছু সময় কাটান। বিকেলে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চবিদ্যালয়ের বড় মাঠে অনুষ্ঠিত বিশাল গণসংবর্ধনায় যোগ দেন তিনি। বৃষ্টি উপেক্ষা করে তাকে একনজর দেখতে আসা লাখো মানুষের বাঁধভাঙা ভালোবাসা ও ফুলেল শুভেচ্ছায় সিক্ত হন রাষ্ট্রপতি।

সফরের দ্বিতীয় ও শেষ দিন সোমবার সকালে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও আত্মীয়স্বজনদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এরপর তিনি ঠাকুরগাঁও-পীরগঞ্জ সড়কের পাশে সদর উপজেলার জামালপুর এলাকায় বহুকাঙ্ক্ষিত প্রস্তাবিত ‘ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এ সময় বিশ্ববিদ্যালয়টি দ্রুত ও সুন্দরভাবে গড়ে তুলতে স্থানীয়দের সহযোগিতা কামনা করেন তিনি। ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে নিজ বাসভবনে মধ্যাহ্নভোজ ও বিশ্রাম সেরে সার্কিট হাউসে গার্ড অব অনার গ্রহণ শেষে ঢাকার পথ ধরেন। রাষ্ট্রপতির এই দুদিনের সফরকে কেন্দ্র করে পুরো ঠাকুরগাঁওজুড়ে উৎসবের আমেজ বিরাজ করে এবং প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছিল কঠোর নিরাপত্তাব্যবস্থা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষার আসল উদ্দেশ্য ও বিভিন্ন জাতীয়-আন্তর্জাতিক খবরের সারসং

1

তীব্র লোডশেডিং: রাজশাহীর ১৪ বিদ্যুৎ উপকেন্দ্রে নিরাপত্তা চেয়

2

পাকিস্তানের ক্রিকেটকে বাঁচাতে কিছুই করার নেই আকরামের

3

নির্বাচনী সংস্কারে স্বল্প ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিচ্ছে নির

4

একদিকে বিশ্বকাপ উৎসব, অন্যদিকে ফিলিস্তিনি ফুটবলারকে হত্যার ঘ

5

এমপিরা স্বাধীনভাবে ভোট দিলে অলি আহমদই জয়ী হতেন: হামিদুর রহমা

6

বারবার প্রকল্পের মেয়াদ-ব্যয় বৃদ্ধিতে ক্ষুব্ধ প্রধানমন্ত্রী ত

7

সেন্ট্রাল পার্কের কাছে দুই ব্যক্তিকে ছুরিকাঘাত: সন্দেহভাজন গ

8

মালয়েশিয়ার অর্থনীতিতে বিদেশি শিক্ষার্থীদের বড় অবদান: তালিক

9

দীপ্ত টিভির ধারাবাহিক ‘পরম্পরা’ পা রাখল ২০০তম পর্বে

10

সাংবাদিক লাঞ্ছনার অভিযোগ: শেরপুর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা

11

নতুন পে স্কেলে সরকারি চাকরিজীবীদের স্বস্তি, বেসরকারি ও নিম্ন

12

জাতি-ধর্ম-রাজনৈতিক পরিচয় নির্বিশেষে সবার পাশে রয়েছে সরকার:

13

জবানবন্দি দিলেও কাটছে না রহস্য, নিরপেক্ষ তদন্তের দাবি শিক্ষা

14

রাশিয়ার পক্ষে যুদ্ধ করতে গিয়ে পেরুর ১১ নাগরিক নিহত, নিখোঁজ

15

এআই কবজায় নিতে বললেন ইসরাইলি গবেষক মায়া অ্যাকারম্যান

16

জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে হার: হারের দায় ব্যাটারদের কাঁধে দ

17

ইরানের ভয়ে যেভাবে গোপনে তুরস্ক ছেড়েছিলেন ডোনাল্ড ট্রাম্প

18

৩ দেশে ইরানের পাল্টা হামলা: ২২০ মার্কিন সেনা হতাহতের দাবি, উ

19

আজ হালকা বৃষ্টির সম্ভাবনা, সামনে রোদোজ্জ্বল দিন

20