|
দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
Dhaka Files
প্রকাশ : Oct 13, 2026 ইং
অনলাইন সংস্করণ

অস্ট্রেলিয়া সফরে ইংল্যান্ড দলে আর্চার ও বেথেল

অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন সীমিত ওভারের সিরিজকে সামনে রেখে ওয়ানডে ও টি-টোয়েন্টি দল ঘোষণা করেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। নভেম্বরে অনুষ্ঠিত হতে যাওয়া এই সিরিজের ওয়ানডে স্কোয়াডে ফিরেছেন তারকা পেসার জোফরা আর্চার এবং উদীয়মান অলরাউন্ডার জ্যাকব বেথেল। হ্যারি ব্রুকের নেতৃত্বে আগামী বছরের বিশ্বকাপকে কেন্দ্র করে প্রায় পূর্ণ শক্তির ওয়ানডে দলই গঠন করেছে ইংলিশ নির্বাচকরা।

গত জুলাইয়ে ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজে হাঁটুর ইনজুরিতে পড়েছিলেন জ্যাকব বেথেল। ইনজুরি কাটিয়ে তিনি দলে ফিরেছেন। অন্যদিকে, পাকিস্তানের বিপক্ষে হতে যাওয়া ত্রিদেশীয় সিরিজ থেকে বিশ্রাম শেষে ওয়ানডে দলে যোগ দিচ্ছেন আর্চার। তবে ওয়ানডে সিরিজের পর টেস্ট সিরিজের দল পরিচালনার অংশ হিসেবে জোফরা আর্চার, গাস অ্যাটকিনসন, সনি বেকার ও জশ টাঙ্গকে টি-টোয়েন্টি সিরিজ থেকে বিশ্রাম দেওয়া হয়েছে। হ্যামস্ট্রিং অস্ত্রোপচারের কারণে অভিজ্ঞ জস বাটলারকে এই সফরেও পাওয়া যাচ্ছে না এবং হাঁটুর ইনজুরির কারণে দলে জায়গা পাননি সাকিব মাহমুদ।

অন্যদিকে, টি-টোয়েন্টি স্কোয়াডে তরুণ ক্রিকেটারদের প্রাধান্য দেওয়া হয়েছে, যেখানে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের অপেক্ষায় থাকা চারজন আনক্যাপড খেলোয়াড় সুযোগ পেয়েছেন। এদের মধ্যে সবচেয়ে বড় চমক মাত্র ১৮ বছর বয়সি উইকেটকিপার-ব্যাটার থমাস রিও এবং পেসার এডি জ্যাক, যারা প্রথমবার জাতীয় দলে ডাক পেলেন। সম্প্রতি ইসিবির সেন্ট্রাল কন্টাক্ট পাওয়া ১৮ বছর বয়সি থমাস রিও চলতি বছরের অনূর্ধ্ব-১৯ ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে ইংল্যান্ডকে নেতৃত্ব দিয়েছিলেন। এছাড়া চোট কাটিয়ে টি-টোয়েন্টি দলে ফিরেছেন ফিল সল্ট। আগামী ৭ নভেম্বর পার্থে ওয়ার্ম-আপ ম্যাচের মধ্য দিয়ে ইংল্যান্ডের অস্ট্রেলিয়া সফর শুরু হবে এবং ১৩ নভেম্বর অনুষ্ঠিত হবে প্রথম ওয়ানডে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানের আকাশে আবারও রহস্যময় আ

1

নেপালে ভারি বৃষ্টি ও ভূমিধসে নিহত ২৪, নিখোঁজ ১৪

2

শান্তিতে নোবেল কি পাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প?

3

প্রক্সি পরীক্ষা দিতে গিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের স্টেনোটাইপি

4

অঙ্গের বয়স জানার নতুন রক্ত পরীক্ষা

5

তরুণদের আন্দোলন হাইজ্যাক করছে বিজেপি ও কংগ্রেস: মায়াবতী

6

আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচের লাইভ আপডেট ও তথ্য

7

ব্যালন ডি’অর জয়ের দৌড়ে এগিয়ে হ্যারি কেইন, লড়াইয়ে এমবাপে-ই

8

নির্বাচন কমিশনে বার্ষিক আয়-ব্যয়ের হিসাব জমা দিল বিএনপি

9

মেলোনির বিরুদ্ধে ‘রেস্ট্রেইনিং অর্ডার’ চেয়ে ট্রাম্পের অদ্ভুত

10

কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষ: দুই গেটম্যানের অবহেলায় ঝরল ১২

11

ত্রিশাল নজরুল বিশ্ববিদ্যালয়ে নজরুল পদক পেলেন আবদুল হাই শিকদ

12

লাঙ্গল প্রতীকের চেয়ারম্যানকে ফুল দিয়ে শুভেচ্ছা, পদ হারালেন

13

জামায়াত এমপি গাজী নজরুল ইসলামের বিয়ে বিতর্ক: কাজীর ভাইরাল অড

14

বিশ্বকাপে সমকামী চিকিৎসকের অভিনব প্রতিবাদ

15

নাইটক্লাব কাণ্ডে বড় বিপদে ইংলিশ পেসার ব্রাইডন কার্স, কাঠগড়ায়

16

রাজধানীর বাজারে অপরিবর্তিত মাছ-মাংস ও ডিমের দাম, চড়া দামে বি

17

গাড়ি বিক্রেতা থেকে বেলজিয়ামের রাজপুত্র হিসেবে স্বীকৃতি পেলে

18

নতুন যুদ্ধ হলে আরও বিধ্বংসী অস্ত্র ব্যবহারের হুমকি ইরানের

19

গত তিন বছরে দেশে চার শতাধিক তৈরি পোশাক কারখানা বন্ধ: সংসদে ব

20