|
দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
নিউজ ডেস্ক
প্রকাশ : Sep 5, 2026 ইং
অনলাইন সংস্করণ

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ২

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চন্দনাইশ উপজেলায় বাসের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই জন নিহত হয়েছেন। এই মর্মান্তিক দুর্ঘটনায় আরও তিনজন গুরুতর আহত হয়েছেন। ঘটনার পরপরই পুলিশ ঘাতক বাসটি জব্দ এবং এর চালককে আটক করেছে।

শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে মহাসড়কের শাহসুফি মাজার গেট বটতল এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন  লোহাগাড়া উপজেলার পদুয়া দক্ষিণ আমিরাবাদের বেগম ওসমান আরা কলেজ অব নার্সিংয়ের তৃতীয় বর্ষের শিক্ষার্থী তোফায়েল মুরছালীন (২৩) এবং চন্দনাইশ উপজেলার উত্তর কাঞ্চননগরের আব্দুল গফুর (৬০)। প্রত্যক্ষদর্শীরা জানান, চট্টগ্রাম থেকে ছেড়ে যাওয়া কক্সবাজারগামী ‘তিশা প্লাটিনাম’ পরিবহনের একটি এসি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশার চালকসহ পাঁচযাত্রী গুরুতর আহত হন।

স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তোফায়েল মুরছালীনকে মৃত ঘোষণা করেন। এছাড়া উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান আব্দুল গফুর। দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাহ উদ্দিন চৌধুরী জানান, দুর্ঘটনা কবলিত বাস ও অটোরিকশাটি জব্দ করা হয়েছে এবং বাসচালক সোলাইমান বাদশাকে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানের সঙ্গে জ্বালানি তেল বাণিজ্যের অভিযোগে ভারতের চার কোম্প

1

৫ আগস্ট দিল্লিতে শেখ হাসিনার বক্তব্য ঘিরে বিতর্ক: সরকারের নি

2

নতুন পে স্কেলে বাড়ি ভাড়া নিয়ে সামনে এলো নতুন জট

3

বাদশাহর খরচে ১০০০ জনের ওমরাহ

4

চট্টগ্রামে অ্যাপোলো হাসপাতাল ইনফরমেশন সেন্টার উদ্বোধন ২০২৬ |

5

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে এবার বিসিএস কর্মকর্তাদের নিয়োগ: আ

6

প্যারাগুয়েকে ৪-১ গোলে উড়িয়ে দিল যুক্তরাষ্ট্র, স্বাগতিকদের

7

ব্রয়লার ১৮৫ টাকা হলেও ডজনে ১০ টাকা বাড়ল ডিমের দাম, চড়া মাছের

8

কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানির মৃত্যুতে প্র

9

ইন্দোনেশিয়া বনাম দক্ষিণ কোরিয়া ১ম টি-টোয়েন্টি: দ্বৈরথ আজ সন্

10

কাতার বনাম সুইজারল্যান্ড লাইভ ম্যাচ প্রেডিকশন ও একাদশ ২০২৬

11

প্রতি উপজেলায় ৭ হাজার পরিবার পাবে ফ্যামিলি কার্ড: প্রধানমন্

12

নারায়ণগঞ্জের রূপগঞ্জে এনসিপির ফল উৎসবে হামলা ও প্যান্ডেল ভাঙ

13

‘বিগ ব্রাদার’ থেকে যেভাবে এলো ‘বিগ বস’, নেপথ্যের অজানা ইতিহা

14

হল থেকে শেখ মুজিবের নাম পরিবর্তন না করায় ঢাকা বিশ্ববিদ্যালয়

15

তিন দশক পর সালমান-শাবনূরের সম্পর্ক নিয়ে মুখ খুললেন নীলা চৌধু

16

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্প: মৃতের সংখ্যা বেড়ে ৯২০

17

আফগান সীমান্তে হামলা চালিয়ে ২৮ জঙ্গি হত্যার দাবি পাকিস্তানে

18

পুলিশের বিরুদ্ধে গাঁজা বিক্রির সংবাদে দাউদকান্দির আইনশৃঙ্খলা

19

রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌপ্রধানের সৌজন্য সাক্ষাৎ

20