দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
Dhaka Files
প্রকাশ : Nov 11, 2026 ইং
অনলাইন সংস্করণ

ফতুল্লায় মাদ্রাসায় ভয়াবহ আগুন, ধোঁয়ায় অসুস্থ ৪৮ শিক্ষার্থী হাসপাতালে ভর্তি

০ শেয়ার
ফতুল্লায় মাদ্রাসায় ভয়াবহ আগুন, ধোঁয়ায় অসুস্থ ৪৮ শিক্ষার্থী হাসপাতালে ভর্তি

নারায়ণগঞ্জের ফতুল্লায় জামিয়া আশরাফিয়া মাদ্রাসায় অগ্নিকাণ্ডের ঘটনায় তীব্র ধোঁয়ায় অসুস্থ হয়ে ৪৮ জন শিক্ষার্থী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাঁদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় ৩ জনকে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে।

সংক্ষেপে মূল তথ্য
  • নারায়ণগঞ্জের ফতুল্লার সাইনবোর্ড এলাকায় অবস্থিত জামিয়া আশরাফিয়া মাদ্রাসায় গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
  • আগুনে পুড়ে যাওয়ার চেয়ে ধোঁয়ার তীব্রতায় শ্বাসকষ্ট ও অসুস্থতায় আক্রান্ত হয়ে অন্তত ৪৮ জন শিক্ষার্থী হাসপাতালে ভর্তি হয়েছেন।
  • তাদের মধ্যে ৩ জনের অবস্থা অত্যন্ত সংকটজনক হওয়ায় নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়েছে।


নারায়ণগঞ্জের ফতুল্লার সাইনবোর্ড এলাকায় অবস্থিত জামিয়া আশরাফিয়া মাদ্রাসায় গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে পুড়ে যাওয়ার চেয়ে ধোঁয়ার তীব্রতায় শ্বাসকষ্ট ও অসুস্থতায় আক্রান্ত হয়ে অন্তত ৪৮ জন শিক্ষার্থী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ৩ জনের অবস্থা অত্যন্ত সংকটজনক হওয়ায় নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়েছে।

সোমবার (১০ নভেম্বর) দিবাগত রাত ১টা ৫৫ মিনিটের দিকে পাঁচতলা মাদ্রাসা ভবনটির দ্বিতীয় তলায় আগুনের সূত্রপাত ঘটে। খবর পাওয়ার পরপরই ফায়ার সার্ভিসের চারটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় পৌনে দুই ঘণ্টার দূরন্ত প্রচেষ্টায় রাত ৩টা ৪৪ মিনিটে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ড. সুলতান মাহমুদ শিকদার গণমাধ্যমকে জানান, অগ্নিকাণ্ডের পর ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে অসুস্থ পড়া ৪৮ জন শিক্ষার্থীকে হাসপাতালে নিয়ে আসা হয়। তাঁদের মধ্যে তিনজনের শ্বাসনালি ও শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সাথে সাথে আইসিইউতে স্থানান্তর করা হয়েছে। আইসিইউতে চিকিৎসাধীন এই তিন শিক্ষার্থী হলেন,ইউসুফ (১৮), খাইরুল (২২) ও জোবায়ের (১৮)।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার শাহজাহান অগ্নিকাণ্ড ও ফায়ার সার্ভিসের সফল অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে অগ্নিকাণ্ড থেকে বেঁচে ফেরা ও হাসপাতালে চিকিৎসাধীন শিক্ষার্থীরা জানান, ভবনের দ্বিতীয় তলায় একটি লাইব্রেরি কক্ষ ছিল। হঠাৎ লাগা সেই আগুনে লাইব্রেরিটির ভেতরের সমস্ত মালামাল ও বইপত্র পুড়ে ছাই হয়ে গেছে।

চিকিৎসক ড. সুলতান মাহমুদ শিকদার অসুস্থ শিক্ষার্থীদের বরাতে আরও জানান, প্রাথমিক ধারণায় মাদ্রাসার একটি অংশে বৈদুতিক শর্টসার্কিট থেকেই অগ্নিকাণ্ড ঘটেছে। অগ্নিকাণ্ডের পর পর বিষাক্ত ধোঁয়া পুরো ভবনে দ্রুত ছড়িয়ে পড়ায় কোমলমতি শিক্ষার্থীদের মাঝে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় তারা জীবন বাঁচাতে হুড়োহুড়ি করে বের হওয়ার চেষ্টা করলে পদপিষ্ট ও বিষাক্ত ধোঁয়ার কারণে অনেকেরই শ্বাসনালি ক্ষতিগ্রস্ত হয়।

ঢাকা ফাইলস ভেরিফাইড এডিটর

ঢাকা ফাইলসের প্রতিটি সংবাদ সম্পাদকীয় নীতি ও যাচাই প্রক্রিয়া মেনে প্রকাশ করা হয়। আমাদের সম্পাদকীয় নীতি পড়ুন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
1

শ্রীলঙ্কার নেগোম্বো কারাগারে ভয়াবহ সংঘর্ষ: ২৫ জনের প্রাণহানি

2

ফিফা র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবনমন: শীর্ষে ফিরল ফ্রান্স, পিছিয়ে গেল আর্জেন্টিনা ও ব্রাজিল

3

লো স্কোরিং রোমাঞ্চকর ম্যাচে ৬ রানে জয় পেল গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স

4

ইতিহাস গড়ে অজি দলে নিখিল চৌধুরী

5

ফটিকছড়িতে মোটরসাইকেল-অটোরিকশা সংঘর্ষে যুবক নিহত, আহত ১

6

চোটের কারণে বাদ মুশফিক; বিসপকে নিয়ে নামছে উইন্ডিজ

7

বার্সেলোনার হয়ে জোড়া গোল করলেন ১৮ বছর বয়সি ফরোয়ার্ড হামজা আব্দুলকারিম

8

যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে হামলার নতুন লক্ষ্যবস্তু নির্ধারণ করছে আইআরজিসি

9

পাকিস্তানের পেশোয়ারে স্কুলের ছাদ ধসে শিক্ষার্থী ও শিক্ষকসহ নিহত ২৮

10

করমুক্ত আয়সীমা বৃদ্ধি ও টিআইএন বাধ্যবাধকতা শিথিলের প্রস্তাব প্রধানমন্ত্রীর