দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
Dhaka Files
প্রকাশ : Nov 4, 2026 ইং
অনলাইন সংস্করণ

আদনান আল রাজীবের প্রথম সিনেমা ‘অপলক’, জুটি বাঁধছেন নিশো-মেহজাবীন

০ শেয়ার
আদনান আল রাজীবের প্রথম সিনেমা ‘অপলক’, জুটি বাঁধছেন নিশো-মেহজাবীন
সংগৃহীত ছবি

প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করতে যাচ্ছেন নির্মাতা আদনান আল রাজীব। ‘অপলক’ নামের এই রোমান্টিক সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবেন আফরান নিশো ও মেহজাবীন চৌধুরী।

সংক্ষেপে মূল তথ্য
  • ছোট পর্দা ও বিজ্ঞাপন নির্মাণে নিজের দক্ষতার স্বাক্ষর রেখেছেন নির্মাতা আদনান আল রাজীব।
  • প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণের ঘোষণা দিয়ে আগেই দর্শকদের মধ্যে কৌতূহল তৈরি করেছিলেন এই নির্মাতা।
  • তবে তখন প্রকাশ করেননি সিনেমার নাম কিংবা অভিনয়শিল্পীদের পরিচয়।

ছোট পর্দা ও বিজ্ঞাপন নির্মাণে নিজের দক্ষতার স্বাক্ষর রেখেছেন নির্মাতা আদনান আল রাজীব। এবার বড় পর্দায় অভিষেক হতে যাচ্ছে তাঁর। প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণের ঘোষণা দিয়ে আগেই দর্শকদের মধ্যে কৌতূহল তৈরি করেছিলেন এই নির্মাতা। জানিয়েছিলেন, সিনেমাটি হবে প্রেমের গল্প। তবে তখন প্রকাশ করেননি সিনেমার নাম কিংবা অভিনয়শিল্পীদের পরিচয়।

অবশেষে প্রকাশ্যে এসেছে আদনান আল রাজীবের প্রথম সিনেমার নাম ও অভিনয়শিল্পীদের পরিচয়। তাঁর প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রের নাম ‘অপলক’। এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবেন আফরান নিশো ও মেহজাবীন চৌধুরী। বুধবার নির্মাতা ও দুই অভিনয়শিল্পীর মধ্যে সিনেমাটিতে অভিনয়ের চুক্তি সম্পন্ন হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেছেন আদনান আল রাজীব। সিনেমার নাম প্রকাশের পাশাপাশি নিশো ও মেহজাবীনের যুক্ত হওয়ার খবর জানিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন তিনি।

পোস্টে নির্মাতা লিখেছেন, “আমার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘অপলক’। এর সঙ্গে জড়িয়ে আছে পুরো টিমের অনেকখানি স্বপ্ন আর ভালোবাসা। সেই ভালোবাসার পৃথিবীতে এবার যুক্ত হলেন আফরান নিশো এবং মেহজাবীন চৌধুরী। আমরা একটা সৎ, সরল আর মন ছুঁয়ে যাওয়া রোমান্টিক ফিল্ম বানাতে চাই। যেখানে মানুষ ভালোবাসার পাশাপাশি নিজেদেরও খুঁজে পাবেন। আশা করি, যে মায়া নিয়ে ছবিটা বানাতে যাচ্ছি, সেই মায়াটুকু আপনাদের কাছেও পৌঁছাবে।”

‘কাছে আসার গল্প’, ‘বিকেল বেলার পাখি’ ও ‘মিডল ক্লাস সেন্টিমেন্ট’-এর মতো জনপ্রিয় নাটক নির্মাণ করে দর্শকদের কাছে পরিচিতি পেয়েছেন আদনান আল রাজীব। নাটকের পাশাপাশি বিজ্ঞাপন নির্মাণেও রয়েছে তাঁর উল্লেখযোগ্য কাজ।

এবার ‘অপলক’ নির্মাণের মধ্য দিয়ে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রে নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন তিনি। অন্যদিকে, আফরান নিশো ও মেহজাবীন চৌধুরীকে কেন্দ্রীয় চরিত্রে পাওয়ায় সিনেমাটি ঘিরে দর্শকদের আগ্রহ তৈরি হয়েছে।



ঢাকা ফাইলস ভেরিফাইড এডিটর

ঢাকা ফাইলসের প্রতিটি সংবাদ সম্পাদকীয় নীতি ও যাচাই প্রক্রিয়া মেনে প্রকাশ করা হয়। আমাদের সম্পাদকীয় নীতি পড়ুন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
1

রামগঞ্জে যুবদল নেতার বাড়িতে গুলিবর্ষণ, ভিডিও ভাইরাল

2

মালয়েশিয়ায় ন্যূনতম মজুরি বেড়ে ২ হাজার রিঙ্গিত হওয়ার সম্ভাবনা

3

মানবতাবিরোধী মামলায় ওবায়দুল কাদেরসহ ৭ আসামির মৃত্যুদণ্ড

4

ইতিহাসের এই দিনে ১৯ জুলাই: গুরুত্বপূর্ণ ঘটনাবলি ও বিখ্যাত ব্যক্তিদের জন্মদিন

5

দোহারে বাইপাস সড়কে পৌরসভার ময়লার স্তূপ, চরম দুর্ভোগে এলাকাবাসী

6

ইরান যুদ্ধ: রিপাবলিকান সিনেটরের সঙ্গে ট্রাম্পের বাগবিতণ্ডা

7

হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১ হাজার ২২১

8

দুই বছরের মধ্যে নবম পে-স্কেল বাস্তবায়নের প্রস্তাব, অনুমোদনের অপেক্ষায় মন্ত্রিসভা

9

করোনার সময়ের হাত ধোয়ার স্টেশন উধাও, হাসপাতালের ওয়াশরুম যেন ময়লার ভাগাড়

10

সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের ভাইয়ের স্ত্রীর ব্যাংক হিসাব ফ্রিজের নির্দেশ