দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
নিউজ ডেস্ক
প্রকাশ : Aug 13, 2026 ইং
অনলাইন সংস্করণ

রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুলের মনোনয়নপত্র জমা দিল প্রতিনিধি দল

০ শেয়ার
রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুলের মনোনয়নপত্র জমা দিল প্রতিনিধি দল

প্রধান নির্বাচন কমিশনারের কাছে রাষ্ট্রপতি পদে বিএনপি প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়নপত্র জমা দিয়েছেন ড. আব্দুল মঈন খানসহ দলের শীর্ষ নেতারা।

সংক্ষেপে মূল তথ্য
  • রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলের মনোনয়নপত্র জমা দিল বিএনপিদেশের ২৩তম রাষ্ট্রপতি পদে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পক্ষে আনুষ্ঠানিকভাবে নির্বাচন কমিশনে মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে।
  • বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুর আড়াইটার দিকে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের কাছে এই মনোনয়নপত্র জমা দেন দলটির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান।
  • মনোনয়নপত্র জমা দেওয়ার সময় ড. আব্দুল মঈন খানের সঙ্গে বিএনপির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ এবং সংসদ সদস্যরা উপস্থিত ছিলেন।

রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলের মনোনয়নপত্র জমা দিল বিএনপি

দেশের ২৩তম রাষ্ট্রপতি পদে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পক্ষে আনুষ্ঠানিকভাবে নির্বাচন কমিশনে মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুর আড়াইটার দিকে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের কাছে এই মনোনয়নপত্র জমা দেন দলটির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান।

মনোনয়নপত্র জমা দেওয়ার সময় ড. আব্দুল মঈন খানের সঙ্গে বিএনপির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ এবং সংসদ সদস্যরা উপস্থিত ছিলেন। প্রতিনিধি দলে অন্যান্যের মধ্যে ছিলেন স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, চিফ হুইপ নূরুল ইসলাম মনি, হুইপ রকিবুল ইসলাম বকুল, মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু, আখতারুজ্জামান মিয়া, এ বি এম আশরাফ উদ্দিন নিজান এবং যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী ও হাবিব উন নবী খান সোহেল। এই মনোনয়নপত্রে প্রস্তাবক হিসেবে স্বাক্ষর করেছেন ড. আব্দুল মঈন খান এবং সমর্থক হিসেবে রয়েছেন গয়েশ্বর চন্দ্র রায়। মনোনয়নপত্র গ্রহণকালে সিইসির সঙ্গে নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদও উপস্থিত ছিলেন।

এর আগে সচিবালয়ে প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে অনুষ্ঠিত দলের স্থায়ী কমিটির দীর্ঘ বৈঠকে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি পদে চূড়ান্তভাবে মনোনয়ন দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী গণমাধ্যমকে আনুষ্ঠানিকভাবে এই সিদ্ধান্তের কথা জানান। এছাড়া এই নির্বাচনে ইতিপূর্বে ১১ দলীয় জোটের পক্ষ থেকে অলি আহমদের মনোনয়নপ্রত্র জমা দেওয়া হয়েছিল। আগামী ২০ আগস্ট জাতীয় সংসদের সভাকক্ষে রাষ্ট্রপতি পদের নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

ঢাকা ফাইলস ভেরিফাইড এডিটর

ঢাকা ফাইলসের প্রতিটি সংবাদ সম্পাদকীয় নীতি ও যাচাই প্রক্রিয়া মেনে প্রকাশ করা হয়। আমাদের সম্পাদকীয় নীতি পড়ুন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
1

সেপ্টেম্বরের এলপিজি দাম: ১২ কেজি সিলিন্ডার ১৩ টাকা কমে ১৫৮৫ টাকা

2

ট্রাম্প-নেতানিয়াহুর বিবাদকে ‘প্রেমিক-প্রেমিকার ঝগড়া’ বললেন ইসরাইলি রাষ্ট্রদূত

3

প্রতিদিন ডিম খাওয়া কি স্বাস্থ্যকর?

4

কানাডা বনাম বসনিয়া ও হার্জেগোভিনা লাইভ ম্যাচ প্রেডিকশন ও একাদশ ২০২৬

5

টি-টোয়েন্টি সিরিজে দাপুটে সূচনা নামিবিয়ার

6

ক্রিকেটের উন্নতি করতে না পারলে সরে দাঁড়ান: আজহার আলী

7

মাত্র ২০ দিনে এশিয়া থেকে ইউরোপে যাবে জাহাজ: আর্কটিক রুট চালুর ঘোষণা চীনা কোম্পানির

8

শুভমান গিলের বিশ্বরেকর্ড ডাবল সেঞ্চুরিতে ওয়েস্ট ইন্ডিজকে উড়িয়ে দিল ভারত

9

বিশ্বব্যাপী বড় ধরনের বিভ্রাটের মুখে পড়েছিল চ্যাটজিপিটি

10

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে কাতারের আমিরের উষ্ণ অভিনন্দন