দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
Dhaka Files
প্রকাশ : Oct 31, 2026 ইং
অনলাইন সংস্করণ

তারকা ছাড়াই ‘দ্বিতীয় সারির’ দল নিয়ে ঢাকায় আসছে ভারত

০ শেয়ার
তারকা ছাড়াই ‘দ্বিতীয় সারির’ দল নিয়ে ঢাকায় আসছে ভারত

আগামী ৫ থেকে ১৭ নভেম্বর ঢাকায় অনুষ্ঠিত হতে যাওয়া সাফ চ্যাম্পিয়নশিপে তারকা ফুটবলারদের ছাড়াই ‘দ্বিতীয় সারির’ দল নিয়ে অংশ নিচ্ছে ভারত। মূল দল নিউজিল্যান্ড সফরে থাকায় এই টুর্নামেন্টে অনূর্ধ্ব-২৩ দল ও তরুণদের নিয়ে গড়া স্কোয়াড পাঠাচ্ছে তারা।

সংক্ষেপে মূল তথ্য
  • আগামী ৫ থেকে ১৭ নভেম্বর ঢাকার মাটিতে বসতে যাচ্ছে দক্ষিণ এশিয়ার ফুটবলের সবচেয়ে বড় আসর সাফ চ্যাম্পিয়নশিপ।
  • এই টুর্নামেন্টে অংশ নিতে আসার আগেই বড় চমক দিয়েছে ভারত।
  • মূল জাতীয় দলের তারকা ফুটবলারদের ছাড়াই ‘দ্বিতীয় সারির’ দল নিয়ে ঢাকায় আসছে তারা।


আগামী ৫ থেকে ১৭ নভেম্বর ঢাকার মাটিতে বসতে যাচ্ছে দক্ষিণ এশিয়ার ফুটবলের সবচেয়ে বড় আসর সাফ চ্যাম্পিয়নশিপ। এই টুর্নামেন্টে অংশ নিতে আসার আগেই বড় চমক দিয়েছে ভারত। মূল জাতীয় দলের তারকা ফুটবলারদের ছাড়াই ‘দ্বিতীয় সারির’ দল নিয়ে ঢাকায় আসছে তারা।

জানা গেছে, এই একই সময়ে ভারতের মূল সিনিয়র দলটি দুটি প্রীতি ম্যাচ খেলতে নিউজিল্যান্ডের অকল্যান্ড ও ক্রাইস্টচার্চে অবস্থান করবে। ফলে সাফে অভিজ্ঞ কয়েকজন সিনিয়র খেলোয়াড়ের পাশাপাশি বয়সভিত্তিক দলের তরুণ ও উদীয়মান ফুটবলারদের নিয়ে স্কোয়াড গঠন করেছে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন (এআইএফএফ)। টুর্নামেন্টে ভারত অনূর্ধ্ব-২৩ পুরুষ দলের প্রধান কোচ নৌসাদ মুসা দলটির নেতৃত্ব দেবেন এবং সহকারী কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন বিবিয়ানো ফার্নান্দেজ।

সাফে ভারতের গ্রুপ ও ম্যাচের সূচি: এবারের সাফ চ্যাম্পিয়নশিপে ‘বি’ গ্রুপে স্থান পেয়েছে ভারত। তাদের সঙ্গে এই গ্রুপে রয়েছে মালদ্বীপ ও পাকিস্তান। আগামী ৫ নভেম্বর দুপুর ৩টায় পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে নিজেদের মিশন শুরু করবে ব্লু টাইগার্সরা। এরপর গ্রুপ পর্বের দ্বিতীয় ও শেষ ম্যাচে ১১ নভেম্বর একই সময়ে মালদ্বীপের মুখোমুখি হবে তারা।

ভারতের স্কোয়াড:

  • গোলরক্ষক: আরশ আনওয়ার শেখ, মোহনরাজ কে, প্রিয়াংশ দুবে।

  • ডিফেন্ডার: আব্দুল রাবিহ, বিজয় ভার্গেস, চিংলেনসানা সিং কোনশাম, হমিংথানমাউইয়া রালতে, খাইমিনথাং লুংদিম, মোহাম্মদ উভাইস, নাথান রড্রিগেস, রনি খারবুডন, সন্দীপ মান্দি।

  • মিডফিল্ডার: অভিষেক সূর্যবংশী, অ্যাডিসন সিং থোকচম, ব্রিসন ফার্নান্দেজ, এবিন্দাস ইয়েসুদাসান, ফারুক চৌধুরী, ম্যাকার্টন নিকসন, ম্যাংলেনথাং কিপজেন, নিখিল প্রভু, নৌফল পিএন, রিকি জন শাবুং, সুরেশ সিং ওয়াংজাম।

  • ফরোয়ার্ড: ইরফান ইয়াদওয়াদ, লিস্টন কোলাকো, মোহাম্মদ সুহাইল, বিষ্ণু পিভি, সুহাইল আহমেদ ভাট।

ঢাকা ফাইলস ভেরিফাইড এডিটর

ঢাকা ফাইলসের প্রতিটি সংবাদ সম্পাদকীয় নীতি ও যাচাই প্রক্রিয়া মেনে প্রকাশ করা হয়। আমাদের সম্পাদকীয় নীতি পড়ুন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
1

সরকারের আশ্বাসে শাহবাগের অবস্থান কর্মসূচি প্রত্যাহার প্রাথমিক শিক্ষকদের

2

বিশ্বকাপ ফাইনালের হতাশা: লিওনেল স্কালোনির সামনে যে কঠিন প্রশ্নগুলোর উত্তর দিতে হবে

3

হারাম ভিডিওতে লাইক-কমেন্ট ও গান-মুভিকে ‘প্রিয়’ বলা কি গুনাহ? ইসলামের বিধান

4

ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে সুপ্রিম কোর্টে আধাবেলা ছুটি

5

নবীনগরে দুই পক্ষের সংঘর্ষ ও গোলাগুলি, গুলিবিদ্ধসহ আহত ১০

6

নেতানিয়াহুকে ‘ব্যর্থ’ মনে করেন ৫৬% ইসরাইলি

7

আইভরি কোস্ট বনাম ইকুয়েডর লাইভ ম্যাচ প্রেডিকশন ও একাদশ ২০২৬

8

মারধরের অভিযোগের বিষয়ে মুখ খুললেন তানজিন তিশা

9

চার দিনের যুদ্ধে ইরানে এক হাজারের বেশি বেসামরিক নাগরিক নিহত

10

খাল খননে অনিয়ম-অব্যবস্থাপনা: স্বপ্নের প্রকল্পেও অর্থ লোপাট ও দুর্নীতির অভিযোগ