দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
Dhaka Files
প্রকাশ : Oct 28, 2026 ইং
অনলাইন সংস্করণ

শ্যালিকাকে বিয়ে করে তোপের মুখে টিকটকার মাসুদের তালাকের ঘোষণা

০ শেয়ার
শ্যালিকাকে বিয়ে করে তোপের মুখে টিকটকার মাসুদের তালাকের ঘোষণা

প্রথম স্ত্রীকে তালাক না দিয়ে তাঁর ছোট বোনকে (শ্যালিকাকে) বিয়ে করে ভাইরাল হওয়া টিকটকার মাসুদ রানা অবশেষে নিজের ভুল স্বীকার করে লাইভে এসে শ্যালিকাকে তালাক দেওয়ার ঘোষণা দিয়েছেন। এর আগে স্থানীয়রা তাঁর মুখে চুন-কালি মেখে এলাকা থেকে বের করে দেন।

সংক্ষেপে মূল তথ্য
  • প্রথম স্ত্রীকে বহাল রেখে তাঁর ছোট বোনকে (শ্যালিকা) বিয়ে করার ঘটনায় সমালোচনার ঝড় ওঠার পর অবশেষে ভুল স্বীকার করে শ্যালিকাকে তালাক দেওয়ার ঘোষণা দিয়েছেন টিকটকার মাসুদ রানা।
  • মঙ্গলবার (২৭ অক্টোবর) রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে লাইভে এসে হাত জোড় করে সবার কাছে ক্ষমা প্রার্থনা করেন তিনি।
  • লাইভে মাসুদ রানা বলেন, প্রথম স্ত্রীকে তালাক না দিয়ে তাঁর ছোট বোনকে বিয়ে করাটাই ছিল তাঁর জীবনের সবচেয়ে বড় ভুল।

প্রথম স্ত্রীকে বহাল রেখে তাঁর ছোট বোনকে (শ্যালিকা) বিয়ে করার ঘটনায় সমালোচনার ঝড় ওঠার পর অবশেষে ভুল স্বীকার করে শ্যালিকাকে তালাক দেওয়ার ঘোষণা দিয়েছেন টিকটকার মাসুদ রানা। মঙ্গলবার (২৭ অক্টোবর) রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে লাইভে এসে হাত জোড় করে সবার কাছে ক্ষমা প্রার্থনা করেন তিনি।

লাইভে মাসুদ রানা বলেন, প্রথম স্ত্রীকে তালাক না দিয়ে তাঁর ছোট বোনকে বিয়ে করাটাই ছিল তাঁর জীবনের সবচেয়ে বড় ভুল। অজ্ঞতার কারণে এমন ভুল হয়েছে উল্লেখ করে তিনি জানান, বিষয়টি সমাজের চোখে অপরাধ এবং ইসলামের দৃষ্টিতে হারাম তা যদি তিনি আগে বুঝতে পারতেন, তবে কখনো এ ধরনের ঘটনা ঘাততেন না বা ফেসবুকে প্রকাশ করতেন না। পরিস্থিতি বিবেচনায় নিয়ে তিনি শ্যালিকাকে তালাক দেওয়ার ঘোষণা দেন এবং তাঁদের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে না ছড়ানোর অনুরোধ জানান।

স্থানীয় সূত্রে জানা যায়, নওগাঁর বদলগাছী উপজেলার বৈরাগীপাড়ায় প্রথম স্ত্রী মৌসুমীকে নিয়ে ভাড়া থাকতেন মাসুদ। গত শনিবার (২৪ অক্টোবর) তাদের গায়েহলুদ এবং রবিবার (২৫ অক্টোবর) প্রথম স্ত্রীর ছোট বোন পূর্ণিমাকে বিয়ে করেন তিনি। সে সময় প্রথম স্ত্রীর সম্মতির কথা দাবি করলেও দুই স্ত্রীকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি ও ভিডিও ছড়িয়ে পড়লে দেশজুড়ে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়।

এর জেরে সোমবার রাতে মহাদেবপুর উপজেলার মাতাজি বিরামগ্রাম এলাকায় স্থানীয় জনতা ক্ষুব্ধ হয়ে টিকটকার মাসুদের মুখে চুন-কালি মেখে এলাকা থেকে বের করে দেন। উল্লেখ্য, ইসলামী শরিয়ত ও আইন অনুযায়ী প্রথম স্ত্রীর সঙ্গে বৈবাহিক সম্পর্ক বহাল থাকা অবস্থায় তার বোনকে বিয়ে করা সম্পূর্ণ নিষিদ্ধ ও অবৈধ।

ঢাকা ফাইলস ভেরিফাইড এডিটর

ঢাকা ফাইলসের প্রতিটি সংবাদ সম্পাদকীয় নীতি ও যাচাই প্রক্রিয়া মেনে প্রকাশ করা হয়। আমাদের সম্পাদকীয় নীতি পড়ুন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
1

সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো: জুলাইয়েই কি সুখবর আসছে?

2

ঢাকায় ভারতের ন্যাশনাল ডিফেন্স কলেজের ১৫ সদস্যের প্রতিনিধিদল

3

দ্য ড্রামা মুভি ২০২৬ | রবার্ট প্যাটিনসন ও জেনডায়া মুভি আপডেট

4

পেনাল্টি বিতর্ক: বিশ্বকাপ থেকে ছিটকে গেল চারবারের চ্যাম্পিয়ন জার্মানি

5

হরমুজ প্রণালি ও ইয়েমেন সংকট নিয়ে ইরানের জোড়া চাপে কতটা বিপদে যুক্তরাষ্ট্র?

6

৪৫তম বিসিএসে ১,৭০২ জনের গেজেট প্রকাশ

7

ভারত-আফগানিস্তান প্রথম ওয়ানডে: বৃষ্টির পর ২৫ ওভারে ম্যাচ, ভারতের জোড়া অভিষেক

8

প্রতারকের খপ্পরে জার্মান পর্যটক, খোয়া গেছে ল্যাপটপ-ক্যামেরা

9

ঝিনাইদহে আলোচিত মুকুল হত্যা মামলা: ৩ জনের যাবজ্জীবন

10

ফেনীর মহিপালে ৭ হত্যাকাণ্ডের দুই বছর: বিচার দাবি ও শঙ্কায় আন্দোলনকারীরা