|
দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
Dhaka Files
প্রকাশ : Oct 13, 2026 ইং
অনলাইন সংস্করণ

ইইউর সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তিতে নেদারল্যান্ডসের সহযোগিতা চায় বাংলাদেশ

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সঙ্গে প্রস্তাবিত মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) এগিয়ে নেওয়া এবং স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণ-পরবর্তী সময়ে ইউরোপের বাজারে বাংলাদেশের বাণিজ্যিক সুবিধা ধরে রাখতে নেদারল্যান্ডসের কার্যকর সহযোগিতা চেয়েছেন বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। একই সঙ্গে কৃষি, পাটশিল্প, নবায়নযোগ্য জ্বালানি, বন্দর অবকাঠামো ও পানি ব্যবস্থাপনায় ডাচ প্রযুক্তি ও বিনিয়োগ যুক্ত করে দুই দেশের অর্থনৈতিক সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার জোর তাগিদ দিয়েছেন তিনি।

মঙ্গলবার (১৩ অক্টোবর) সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে নেদারল্যান্ডসের বৈদেশিক বাণিজ্য ও উন্নয়ন সহযোগিতাবিষয়ক মন্ত্রী স্যোয়ার্ড স্যোয়ার্ডসমার (Sjoerd Sjoerdsma) সঙ্গে আয়োজিত এক দ্বিপক্ষীয় বৈঠকে এসব বিষয় গুরুত্বের সঙ্গে তুলে ধরেন বাণিজ্যমন্ত্রী। বৈঠকে নেদারল্যান্ডসের পক্ষ থেকেও বাংলাদেশের সম্ভাবনাময় খাতগুলোতে বিনিয়োগ, কৃষি ও শিল্পপ্রযুক্তি হস্তান্তর, নবায়নযোগ্য জ্বালানি এবং বিশেষ করে লালদিয়া টার্মিনালসহ বন্দর অবকাঠামো পরিচালনায় যৌথ অংশীদারত্ব জোরদারের ইতিবাচক আশ্বাস দেওয়া হয়।

বাণিজ্যমন্ত্রী বলেন, ইউরোপের বাজারে দীর্ঘমেয়াদি প্রবেশাধিকার নিশ্চিত করতে ইইউর সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির কারিগরি আলোচনা দ্রুত এগিয়ে নেওয়া অত্যন্ত জরুরি। বিশেষ করে আলুসহ বিভিন্ন সবজির জাত উন্নয়ন, কৃষিপণ্য সংরক্ষণ ও বিশ্ববাজারে রপ্তানি সুবিধা বাড়াতে ডাচ গবেষণা ও বীজপ্রযুক্তি বড় ভূমিকা রাখতে পারে। এছাড়া পরিবেশবান্ধব বহুমুখী পাটপণ্য তৈরি, সারের কারখানার আধুনিকায়নে ডাচ প্রতিষ্ঠান স্ট্যামিকার্বনের কারিগরি সহায়তা গ্রহণ এবং ডেল্টারেসের সমন্বিত পানি ব্যবস্থাপনা অভিজ্ঞতা কাজে লাগানোর বিষয়ে উভয় দেশ ঐক্যমত পোষণ করেছে। দ্বিপক্ষীয় এই বৈঠকে বাণিজ্য সচিব মো. আতাউর রহমান খান ও ডাচ রাষ্ট্রদূত জোরিস ভ্যান বোমেলসহ উভয় দেশের উচ্চপর্যায়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মারা গেছেন জ্যেষ্ঠ অভিনেত্রী রিনা রহমান, সাংস্কৃতিক অঙ্গনে শ

1

ছাত্রলীগ নেত্রী রিভার জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের আবেদন:

2

ফিফা বিশ্বকাপ ২০২৬: ফ্রান্স বনাম সেনেগাল ম্যাচের সম্ভাব্য এক

3

স্পেনে ভয়াবহ দাবানলে মৃতের সংখ্যা বেড়ে ১৩, ঘরছাড়া হাজারো মান

4

গলফ টুর্নামেন্টে যোগ দিতে আয়ারল্যান্ড যাচ্ছেন মার্কিন প্রেস

5

বঙ্গবন্ধু ট্রাস্টের ২৭৬ কোটি টাকা আত্মসাৎ: তদন্ত কর্মকর্তা ন

6

টানা ৩ দিন ইন্টারনেটে ধীরগতির শঙ্কা: সাবমেরিন ক্যাবল মেরামত

7

র‍্যাবের ‘আয়নাঘর’ বা টিএফআই সেল পরিদর্শন করলেন আন্তর্জাতিক

8

আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থান ও বিএনপিতে শুদ্ধি অভিযান

9

নাটোরে সোনালী ব্যাংকের ৫ কর্মকর্তা সাময়িক বরখাস্ত, ২ জনের বি

10

নাইটক্লাবে মারামারির ঘটনায় আইনি বিপাকে ইংল্যান্ডের স্ট্রাইকা

11

শিক্ষকদের অবসর-কল্যাণের টাকা ঘিরে স্বস্তি, হতাশা ও ভোগান্তির

12

শেখ হাসিনার দেশত্যাগ: অজানা নাটকীয়তা ও গোপনীয় রেসকিউ মিশনের

13

জুভেন্টাস বনাম পালের্মো: প্রীতি ম্যাচের নিশ্চিত শুরুর একাদশ

14

৫১ মিলিয়ন পাউন্ডে ইংলিশ ডিফেন্ডার এজরি কনসাকে দলে ভিড়ালো আর

15

মধ্যপ্রাচ্যে উত্তেজনা: আবারও ১০০ ডলার ছাড়াল জ্বালানি তেলের দ

16

এশিয়া কাপ ও এশিয়ান গেমসের জন্য দল ঘোষণা করল পাকিস্তান নারী

17

সরকারি কর্মচারী ও মুক্তিযোদ্ধাদের হেলথ কার্ড সংগ্রহে নতুন নি

18

এনআইডি নবায়ন বাধ্যতামূলক করার পথে নির্বাচন কমিশন: যা জানা প্

19

জাহাজের সংঘর্ষের ঘটনায় পালটাপালটি কূটনীতিক তলব ভারত-পাকিস্ত

20