দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
নিউজ ডেস্ক
প্রকাশ : Aug 1, 2026 ইং
অনলাইন সংস্করণ

রাজধানীতে ডিএমপির বিশেষ অভিযান: গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৩১, মামলা ২৩

০ শেয়ার
রাজধানীতে ডিএমপির বিশেষ অভিযান: গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৩১, মামলা ২৩
ফাইল ছবি

রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে গত ২৪ ঘণ্টায় ৪৩১ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এ সময় ২৩টি মামলা দায়ের করা হয়েছে।

সংক্ষেপে মূল তথ্য
  • রাজধানীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে গত ২৪ ঘণ্টায় বিশেষ অভিযান পরিচালনা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
  • এই অভিযানে রাজধানীজুড়ে বিভিন্ন অপরাধে জড়িত অভিযোগে মোট ৪৩১ জনকে গ্রেফতার করা হয়েছে।
  • পাশাপাশি এই সময়ের মধ্যে বিভিন্ন থানায় মোট ২৩টি মামলা দায়ের করা হয়েছে।

রাজধানীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে গত ২৪ ঘণ্টায় বিশেষ অভিযান পরিচালনা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এই অভিযানে রাজধানীজুড়ে বিভিন্ন অপরাধে জড়িত অভিযোগে মোট ৪৩১ জনকে গ্রেফতার করা হয়েছে। পাশাপাশি এই সময়ের মধ্যে বিভিন্ন থানায় মোট ২৩টি মামলা দায়ের করা হয়েছে। শনিবার (১ আগস্ট) সকালে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিসি) নিয়াজ মেহেদী গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেন।

ডিএমপি সূত্রে জানা যায়, রাজধানীর বিভিন্ন অপরাধ বিভাগে পরিচালিত এই অভিযানে মিরপুর বিভাগে সর্বোচ্চ ১৩৫ জন, গুলশান বিভাগে ৫১ জন, উত্তরা বিভাগে ৫৩ জন, ওয়ারী বিভাগে ৪৮ জন, তেজগাঁও বিভাগে ৪৮ জন, মতিঝিল বিভাগে ৩৪ জন, রমনা বিভাগে ৩৩ জন, লালবাগ বিভাগে ২১ জন এবং গোয়েন্দা বিভাগে ৮ জনকে গ্রেফতার করা হয়েছে।

অভিযানকালে আসামিদের হেফাজত থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও অন্যান্য চোরাই বা অবৈধ মালামাল উদ্ধার করা হয়। এর মধ্যে রয়েছে ৮২ কেজি ৫০০ গ্রাম গাঁজা, ৩,২৫৬ পিস ইয়াবা, ১৭৫ বোতল ফেনসিডিল, ৪,৯৪.১২ গ্রাম স্বর্ণালংকার, ১টি মোটরসাইকেল, ১টি পিকআপ, ১টি বাস, ৫টি মোবাইল ফোন এবং ১ জন ভিকটিম। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

ঢাকা ফাইলস ভেরিফাইড এডিটর

ঢাকা ফাইলসের প্রতিটি সংবাদ সম্পাদকীয় নীতি ও যাচাই প্রক্রিয়া মেনে প্রকাশ করা হয়। আমাদের সম্পাদকীয় নীতি পড়ুন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
1

ইসরাইলের ভেতরেই নেতানিয়াহুর সমালোচনা

2

ভোলায় ব্রিজ ভেঙে ট্রাক্টর খালে, চালক নিহত

3

প্রাথমিকের বঞ্চিত ৮১৭ প্রার্থীর চাকরি ১ অক্টোবরের মধ্যে: শিক্ষামন্ত্রী

4

সব ফরম্যাটের অধিনায়কত্ব থেকে পদত্যাগ করলেন ভারতের বিশ্বকাপ জয়ী অধিনায়ক

5

আজ সিদ্ধান্ত আসছে এমপি গাজী নজরুলের ভাগ্য নিয়ে

6

জামায়াত এমপির দ্বিতীয় বিয়ের কাবিননামা কীভাবে প্রস্তুত হলো? মুখ খুললেন সংশ্লিষ্ট কাজী

7

আট দিনেই ২ কোটির মাইলফলক স্পর্শ করল ‘বনলতা এক্সপ্রেস’: প্রেক্ষাগৃহে দর্শকদের ঢল

8

প্রতিশ্রুতি রক্ষা না করলে মূল্য দিতে হবে: যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি ইরানের

9

সিয়ামের বিধ্বংসী রূপ ও 'রাক্ষস' সিনেমার উন্মাদনা

10

ইরানে পরমাণু পরিদর্শকদের ফেরার অনুমতি