|
দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
নিউজ ডেস্ক
প্রকাশ : Jun 13, 2026 ইং
অনলাইন সংস্করণ

যুব অধিকার পরিষদের বিক্ষোভ মিছিল


সারাদেশে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ ও আওয়ামী লীগের ঝটিকা মিছিলের নামে অপতৎপরতা প্রতিরোধ, সীমান্তে ভারতের অবৈধ পুশইন বন্ধ এবং ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে সংঘটিত গণহত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ যুব অধিকার পরিষদ (ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ)। শুক্রবার (১২ জুন) বিকেলে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে এই বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়। সমাবেশে যুব অধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি নাদিম হাসান ভারতের এই অবৈধ পুশইনকে আন্তর্জাতিক সীমান্ত আইন ও মানবাধিকারের চরম লঙ্ঘন বলে তীব্র নিন্দা জানান। তিনি বর্তমান অন্তর্বর্তী সরকারকে এই অপতৎপরতা বন্ধে জরুরি ভিত্তিতে আন্তর্জাতিক জনমত গঠনের আহ্বান জানানোর পাশাপাশি ক্ষোভ প্রকাশ করে বলেন, জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের খুনি ও দুর্নীতিবাজ নেতাদের জামিন পাওয়ার ঘটনায় সরকারের মাঝে এক ধরনের উদাসীনতা লক্ষ্য করা যাচ্ছে, যা দেশের মানুষ মেনে নেবে না।

সংগঠনটির সাধারণ সম্পাদক মুনতাজুল ইসলাম পতিত ফ্যাসিস্ট ও খুনি আওয়ামী লীগের সাম্প্রতিক বিভিন্ন ঝটিকা মিছিল ও দেশবিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে গভীর উদ্বেগ প্রকাশ করেন। তিনি দেশের সকল রাজনৈতিক দল ও সাধারণ জনগণকে দল-মত নির্বিশেষে এই অপতৎপরতা ঐক্যবদ্ধভাবে রাজপথে প্রতিরোধ করার এবং এসবে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার আহ্বান জানান। ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি ফখরুল ইসলামের সভাপতিত্বে এবং ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক হোসাইন নূরের সঞ্চালনায় এই কর্মসূচিতে আরও বক্তব্য রাখেন গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য আবু হানিফ, কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, নীলা শেখ, ছাত্র অধিকার পরিষদের সভাপতি নাজমুল হাসান এবং শ্রমিক অধিকার পরিষদের সভাপতি আব্দুর রহমানসহ শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ। বক্তারা অবিলম্বে দেশের শান্তি ও সার্বভৌমত্ব রক্ষায় ফ্যাসিবাদী দোসরদের অপতৎপরতা দমন করার জন্য কঠোর আইনি পদক্ষেপ নেওয়ার দাবি জানান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাত ত্রাণকর্মী হত্যা: অনুতপ্ত নন ইসরাইলি কমান্ডার নোচি মেন্ড

1

ইরান হয়ে পাকিস্তানের প্রথম স্থলপথ রপ্তানি শুরু: নতুন বাণিজ্য

2

এনসিপির কার্যক্রম ‘মদের বারে’, রাশেদের কটাক্ষ

3

মানুষের ভালোবাসা নিয়ে ঠাকুরগাঁও ছাড়লেন রাষ্ট্রপতি

4

বিসিবি নির্বাচনের তদন্ত প্রতিবেদন জমা: আইসিসি-র মতামতের অপেক

5

দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডি

6

বিশ্বকাপে জাপানের ঐতিহাসিক জয়

7

বিলিয়ন ডলারের প্রতারণা: চীনের ব্যবসায়ী গুও ওয়েনগুইয়ের ৩০ বছর

8

প্রাইজবন্ডের ১২৪তম ড্র ঘোষণা: প্রথম পুরস্কার জিতেছে ০৭৮৬৩৪৫

9

আফ্রিকার প্রকৃত আয়তন তুলে ধরতে নতুন বিশ্ব মানচিত্র গ্রহণ করল

10

কার্বন ক্রেডিট বাড়াতে সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রী

11

পি কে হালদারের সহযোগী অভিজিতের ৭ বছরের কারাদণ্ড

12

সিয়াটলে হাই-ভোল্টেজ লড়াই: যুক্তরাষ্ট্রের তরুণ শক্তি নাকি বে

13

রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের ময়নাতদন্ত রিপোর্ট ২০২৬ | প

14

নজরুল বর্ষের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

15

পিএসজির হার বাঁচাল তোরেসের জোড়া গোল

16

কেপ ভার্দে ম্যাচের আগে কৌশল বদলালেন স্কালোনি: আর্জেন্টিনার এ

17

জুলাই শহীদ পরিবার ও যোদ্ধাদের সংবর্ধনা সভার সময় পরিবর্তন

18

যুক্তরাষ্ট্রকে কড়া হুঁশিয়ারি ছুড়ল ইরান

19

বিমানবন্দরের বাইরে পৃথক কার্গো ভিলেজ গড়ার তাগিদ বাণিজ্যমন্ত

20