দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
Dhaka Files
প্রকাশ : Nov 19, 2026 ইং
অনলাইন সংস্করণ

‘আ.লীগ আর কত রক্ত ঝরাবে, ধ্বংসযজ্ঞ চালাবে’: ফেসবুকে মারুফ কামালের কড়া স্ট্যাটাস

০ শেয়ার
‘আ.লীগ আর কত রক্ত ঝরাবে, ধ্বংসযজ্ঞ চালাবে’: ফেসবুকে মারুফ কামালের কড়া স্ট্যাটাস

ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের বিগত ১৭ বছরের শাসনামলের বিভিন্ন সহিংস কর্মকাণ্ড ও সাম্প্রতিক নাশকতার অভিযোগ তুলে তীব্র সমালোচনা করেছেন মরহুম প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সাবেক প্রেস সচিব মারুফ কামাল খান। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি পতিত ফ্যাসিবাদের পুনরুত্থান রুখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান এবং হামলা, বোমাবাজি ও অগ্নিসংযোগের বিরুদ্ধে সম্মিলিত প্রতিরোধের ডাক দেন।

সংক্ষেপে মূল তথ্য
  • ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের বিগত ১৭ বছরের শাসনামলের বিভিন্ন সহিংস কর্মকাণ্ড ও সাম্প্রতিক সহিংসতার চিত্র তুলে ধরে তীব্র সমালোচনা করেছেন মরহুম প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সাবেক প্রেস সচিব মারুফ কামাল খান।
  • আজ বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি পতিত ফ্যাসিবাদের পুনরুত্থান রুখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
  • ফেসবুক স্ট্যাটাসে মারুফ কামাল খান লেখেন, লগি-বৈঠার তাণ্ডব থেকে শুরু করে ১৭ বছরে ওরা কতো লোককে নৃশংসভাবে হত্যা করেছে? কতো মানুষকে গুম করেছে? কতো মানুষ, কতো পরিবার নির্যাতিত হয়েছে ওদের পৈশাচিক উল্লাসে, ক্ষমতার মদমত্ততায়?তিনি আরও উল্লেখ করেন, দেশের সর্বস্তরের মানুষের উত্তাল জাগরণ স্তব্ধ করতে ক্ষমতা ছেড়ে পালাবার আগে ওরা শিশু-নারী-তরুণসহ দেড় হাজারের বেশি মানুষকে নির্বিচারে গুলি করে মেরেছে।


ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের বিগত ১৭ বছরের শাসনামলের বিভিন্ন সহিংস কর্মকাণ্ড ও সাম্প্রতিক সহিংসতার চিত্র তুলে ধরে তীব্র সমালোচনা করেছেন মরহুম প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সাবেক প্রেস সচিব মারুফ কামাল খান। আজ বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি পতিত ফ্যাসিবাদের পুনরুত্থান রুখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

ফেসবুক স্ট্যাটাসে মারুফ কামাল খান লেখেন, লগি-বৈঠার তাণ্ডব থেকে শুরু করে ১৭ বছরে ওরা কতো লোককে নৃশংসভাবে হত্যা করেছে? কতো মানুষকে গুম করেছে? কতো মানুষ, কতো পরিবার নির্যাতিত হয়েছে ওদের পৈশাচিক উল্লাসে, ক্ষমতার মদমত্ততায়?

তিনি আরও উল্লেখ করেন, দেশের সর্বস্তরের মানুষের উত্তাল জাগরণ স্তব্ধ করতে ক্ষমতা ছেড়ে পালাবার আগে ওরা শিশু-নারী-তরুণসহ দেড় হাজারের বেশি মানুষকে নির্বিচারে গুলি করে মেরেছে। সাম্প্রতিক সহিংসতা ও নাশকতার প্রসঙ্গ টেনে তিনি প্রশ্ন তোলেন, ‘এখন আবার হারানো স্বর্গ ফিরে পেতে হামলা, সন্ত্রাস, বোমাবাজি ও অগ্নিসংযোগের মাধ্যমে আরও কতো লোককে ওরা হত্যা করবে? আরও কতো রক্ত ঝরাবে? আরও কতো ধ্বংসযজ্ঞ চালাবে?’

পোস্টে ফ্যাসিবাদের পুনরুত্থান রুখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে জ্যেষ্ঠ এই সাংবাদিক বলেন, অনুশোচনাহীন সন্ত্রাসী ঘাতক পাতক ফ্যাসিবাদের পুনরুত্থানের আশঙ্কাকে রুখতে হবে যে-কোনো মূল্যে, সম্মিলিত প্রতিরোধে। আমরা নিরাপদে বাঁচতে চাই। নির্বিঘ্ন জীবন চাই। আমাদের এই শান্তির জনপদকে আমরা ফের শ্বাপদসংকুল অরণ্যে পরিণত করতে দেব না।

স্ট্যাটাসের শেষে তিনি যোগ করেন, ‘আমাদের মিলিত ক্রোধ, ঘৃণা ও প্রতিরোধে নিপাত যাক পতিত ফ্যাসিবাদ।’

ঢাকা ফাইলস ভেরিফাইড এডিটর

ঢাকা ফাইলসের প্রতিটি সংবাদ সম্পাদকীয় নীতি ও যাচাই প্রক্রিয়া মেনে প্রকাশ করা হয়। আমাদের সম্পাদকীয় নীতি পড়ুন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
1

চোখ ওঠা বা কনজাংটিভাইটিস রোগ কেন ছড়ায়, লক্ষণ এবং প্রতিরোধের কার্যকরী উপায়

2

বেন গাভির একজন ‘যুদ্ধাপরাধী’, ইসরাইলকে মার্কিন সহায়তা বন্ধের দাবি স্যান্ডার্সের

3

যুদ্ধের উত্তাপের মাঝেই ইরানে বিশাল গ্যাসক্ষেত্রের সন্ধান, রয়েছে বিপুল উত্তোলযোগ্য জ্বালানি

4

এনএভি যাচাই করে মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের পরামর্শ বিএসইসির

5

বল পায়ে না থাকলেও রদ্রির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: হান্সি ফ্লিক

6

গাজায় ইসরায়েলি হামলায় নারীসহ ৭ ফিলিস্তিনি নিহত, আহত অনেকে

7

বয়কটের হুমকির মুখে ফিফা প্রধান ইনফান্তিনোর বিনিয়োগ পরিকল্পনা বাতিল

8

বিশ্বকাপ ২০২৬: আর্জেন্টিনার মাঝমাঠের প্রাণ জিওভানি লো সেলসোর গল্প

9

নির্ধারিত সময়ে ভোট না হওয়ায় হাজারো ইউনিয়ন পরিষদে আসছে প্রশাসক

10

দাউদকান্দি নৌবন্দর দক্ষিণ-পূর্বাঞ্চলে উন্নয়নের নতুন দ্বার উন্মোচন করবে