দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
Dhaka Files
প্রকাশ : Nov 21, 2026 ইং
অনলাইন সংস্করণ

নারায়ণগঞ্জে ফ্ল্যাটে জমে থাকা গ্যাস থেকে বিস্ফোরণে স্বামী-স্ত্রীসহ দগ্ধ ৩

০ শেয়ার
নারায়ণগঞ্জে ফ্ল্যাটে জমে থাকা গ্যাস থেকে বিস্ফোরণে স্বামী-স্ত্রীসহ দগ্ধ ৩

নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি ফ্ল্যাটে জমে থাকা গ্যাস থেকে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডে স্বামী-স্ত্রীসহ তিনজন দগ্ধ হয়েছেন। শনিবার (২১ নভেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে পশ্চিম মাসদাইর এলাকার একটি চারতলা ভবনের নিচতলার ফ্ল্যাটে এ ঘটনা ঘটে; দগ্ধদের উন্নত চিকিৎসার জন্য ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

সংক্ষেপে মূল তথ্য
  • নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি ফ্ল্যাটে জমে থাকা গ্যাস থেকে সৃষ্ট আগুনে স্বামী-স্ত্রীসহ তিনজন দগ্ধ হয়েছেন।
  • শনিবার (২১ নভেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে পশ্চিম মাসদাইর এলাকায় আসলাম মিয়ার চারতলা বাড়ির নিচতলায় এ ঘটনা ঘটে।
  • দগ্ধরা হলেন শাহিন, তাঁর স্ত্রী লিমা পারভীন এবং তাঁদের এক আত্মীয়।


নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি ফ্ল্যাটে জমে থাকা গ্যাস থেকে সৃষ্ট আগুনে স্বামী-স্ত্রীসহ তিনজন দগ্ধ হয়েছেন। শনিবার (২১ নভেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে পশ্চিম মাসদাইর এলাকায় আসলাম মিয়ার চারতলা বাড়ির নিচতলায় এ ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন শাহিন, তাঁর স্ত্রী লিমা পারভীন এবং তাঁদের এক আত্মীয়। দগ্ধ সবার শরীর ও মুখমণ্ডল পুড়ে গেছে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, ফ্ল্যাটের দরজা-জানালা সব বন্ধ ছিল। হঠাৎ বিকট শব্দ হয়ে আগুন লেগে যায়। পরে দগ্ধদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে তাঁদের উদ্ধার করে হাসপাতালে পাঠান। ধারণা করা হচ্ছে, লিকেজ কিংবা গ্যাসের চাবি চালু থাকার কারণে চুলা থেকে গ্যাস নির্গত হয়ে পুরো ঘরে ভাসতে থাকে। সারা ঘর গ্যাসে ভরে ছিল এবং ভোরে রান্নার জন্য কেউ দিয়াশলাই বা আগুন জ্বালালে মুহূর্তের মধ্যে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণে ঘরের দরজা-জানালা ও আসবাবপত্র লণ্ডভণ্ড হয়ে যায় এবং পরিবারের তিন সদস্য আগুনে পুড়ে যান।

পরে স্থানীয়রা এসে আগুন নেভান। দগ্ধদের প্রথমে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে তিনজনকেই ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। এক প্রতিবেশী জানান, দুর্ঘটনার পর ওই বাসায় গিয়ে গ্যাসের চুলার চাবি চালু দেখতে পান তিনি।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মো. আব্দুল আল আরেফিন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গ্যাসের লাইনের রাইজারের সুইচ খোলা থাকলেও রাতে গ্যাস সরবরাহ ছিল না। পরে হঠাৎ গ্যাস সরবরাহ শুরু হলে বন্ধ দরজা-জানালার কারণে তা ফ্ল্যাটের ভেতরে জমে যায়। সকালে চুলায় আগুন জ্বালাতে গেলে জমে থাকা গ্যাস থেকে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে তিনজন দগ্ধ হয়েছেন এবং তাঁদের সবাইকে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত শেষে বিস্ফোরণের প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে। এ ঘটনায় কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি।

ঢাকা ফাইলস ভেরিফাইড এডিটর

ঢাকা ফাইলসের প্রতিটি সংবাদ সম্পাদকীয় নীতি ও যাচাই প্রক্রিয়া মেনে প্রকাশ করা হয়। আমাদের সম্পাদকীয় নীতি পড়ুন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
1

দুপুরের মধ্যে দেশের ৯ জেলায় বজ্রবৃষ্টিসহ ঝোড়ো হাওয়ার পূর্বাভাস

2

vivo X500 Pro Max: ৮,০০০mAh ব্যাটারি ও ২০০MP ZEISS ক্যামেরায় নতুন চমক

3

রাজশাহীর বাগমারায় বিএনপির নেতার বাড়িতে ককটেল হামলা, আ.লীগ নেতাসহ মামলা দায়ের

4

অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

5

বাবরি মসজিদ ভাঙার দৃশ্য টিভিতে দেখে কেঁদেছিলাম

6

ঢাকাসহ ৮ বিভাগেই টানা ৫ দিন বৃষ্টির পূর্বাভাস: বাড়বে রাতের তাপমাত্রা

7

পুত্রসন্তানের বাবা হলেন অনুপম রায়, বর্ষামুখর দিনে মা হলেন প্রস্মিতা

8

চোটের কারণে বাদ মুশফিক; বিসপকে নিয়ে নামছে উইন্ডিজ

9

শুভ জন্মাষ্টমী আজ: দেশজুড়ে নানা আয়োজনে উদযাপিত হচ্ছে শ্রীকৃষ্ণের জন্মতিথি

10

বগুড়ার তিন ইউনিয়নের নাম বদলের গণশুনানি মঙ্গলবার