|
দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
Dhaka Files
প্রকাশ : Oct 5, 2026 ইং
অনলাইন সংস্করণ

দেশের বাজারে কমল সোনার দাম: ২২ ক্যারেটের ভরি এখন ২ লাখ ২৯ হাজার ৮১ টাকা

দেশের বাজারে স্বর্ণের দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ভ্যাটসহ স্বর্ণালঙ্কারের দাম প্রতি ভরিতে সর্বোচ্চ এক হাজার ৬৯১ টাকা পর্যন্ত কমানো হয়েছে। সোমবার (৫ অক্টোবর) সকালে বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ সংক্রান্ত স্থায়ী কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয় এবং আজ সকাল ১০টা থেকে নতুন এই দাম কার্যকর হয়েছে।

নতুন মূল্যতালিকা অনুযায়ী, দেশের বাজারে সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণালঙ্কারের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৯ হাজার ৮১ টাকা, যা গতকাল পর্যন্ত ছিল ২ লাখ ৩০ হাজার ৭৭২ টাকা।

এছাড়া অন্যান্য গ্রেডের সোনার দামও পুনর্নির্ধারণ করা হয়েছে। নতুন দাম অনুযায়ী—

  • ২১ ক্যারেটের প্রতি ভরি সোনা: ২ লাখ ১৮ হাজার ৮১৭ টাকা।

  • ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনা: ১ লাখ ৮৭ হাজার ৯০৭ টাকা।

  • সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনা: ১ লাখ ৫৩ হাজার ৪৯৮ টাকা।

এদিকে সোনার দাম কমানো হলেও বাজারে রুপার দাম সম্পূর্ণ অপরিবর্তিত রাখা হয়েছে। বর্তমানে ২২ ক্যারেটের এক ভরি রুপা ৪ হাজার ৩১৬ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি ৪ হাজার ১৪১ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৩ হাজার ৫৫৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপা ২ হাজার ৬৮৩ টাকায় বিক্রি হচ্ছে

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের সাত জেলায় সন্ধ্যার মধ্যে ঝোড়ো হাওবাসহ বজ্রবৃষ্টির আভাস

1

৩৫ হাজার কোটির অভিযোগ, আড়াই হাজারের হদিস, নজরুলের টাকা ৪ দে

2

ফিলিপাইনে শুরু ৩৩তম আসিয়ান আঞ্চলিক ফোরামের (এআরএফ) বৈঠক

3

মার্কিন বাজারে সাড়া ফেলেছে চীনের নতুন এআই মডেল ‘জিএলএম-৫.২’

4

হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু

5

মুখ ঢেকে কথা বলায় পিয়েরো হিনকাপিকে লাল কার্ড দেখালেন রেফারি

6

মার্কিন সিনেটর লিন্ডসে গ্রাহাম আর নেই

7

রাড্ডার ঘটনায় বিএনপির কেউ জড়িত থাকলেও কঠোর ব্যবস্থা

8

কিছুদিনের মধ্যেই তিস্তা পাইলট প্রকল্পের কাজ শুরু হবে: পানিসম

9

মানবতাবিরোধী অপরাধের মামলায় ট্রাইব্যুনালে গ্রেফতার দেখানো হ

10

মাইলস্টোন বিমান দুর্ঘটনা: এক বছর পরও বিচার ও যথাযথ ক্ষতিপূরণ

11

পাথরঘাটায় ভয়াবহ লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন, বিপাকে এইচএসস

12

ইরান আপডেট: কাতার, বাহরাইন, সৌদি ও আমিরাতে ইরানের মুহুর্মুহু

13

সাড়ে পাঁচ মাসে দেশে হামে মৃত্যু ৯৮৬, আক্রান্ত ছাড়াল ১ লাখ ৮

14

বিচার বিভাগ স্বাধীনভাবে কাজ করবে: অ্যাটর্নি জেনারেল

15

প্রথম দিনেই ৩.৩২ গুণ সাবস্ক্রাইব হলো এলআইসি-র ওএফএস

16

ভালুকায় বেতন-বোনাসের দাবিতে মহাসড়ক অবরোধ: ঢাকা-ময়মনসিংহ রুটে

17

আইসিসি বিশ্বকাপ লিগ টু: নেদারল্যান্ডসের কাছে ৫৭ রানে হারল নে

18

গল টেস্ট: যশস্বীর রান আউটের পর ভারতের সতর্ক ব্যাটিং | IND vs

19

যুদ্ধের বিভীষিকার মধ্যেও বিশ্বকাপের উন্মাদনা: স্পেনের জয়ে গা

20