|
দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
Dhaka Files
প্রকাশ : Oct 5, 2026 ইং
অনলাইন সংস্করণ

রাবিতে সাংবাদিকদের ওপর হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়: জামায়াতে ইসলামী

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) পেশাগত দায়িত্ব পালনকালে সংবাদকর্মীদের ওপর বর্বরোচিত হামলার তীব্র নিন্দা ও জোরালো প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। একই সঙ্গে এই ন্যক্কারজনক ঘটনায় সরাসরি জড়িত অপরাধীদের অবিলম্বে গ্রেপ্তার করে দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানিয়েছে দলটি।

সোমবার (৫ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এই দাবি জানান।

বিবৃতিতে তিনি উল্লেখ করেন, গত ৪ অক্টোবর দিবাগত রাতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সংবাদ সংগ্রহকালে পেশাগত দায়িত্ব পালনরত বিভিন্ন গণমাধ্যমের চারজন সাংবাদিকের ওপর হামলা চালানো হয়। হামলায় আহত সাংবাদিকরা হলেন— ‘আগামী সময়’-এর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি জাহিদুল ইসলাম, ‘দ্য ডেইলি স্টার’-এর নূর আহসান মৃদুল, ‘বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম’-এর আরিফ উজ্জামান কোরবান এবং ‘দৈনিক সমকাল’-এর মাঈনুল ইসলাম রাজু। বিবৃতিতে তাদের দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনা করেন জামায়াত নেতা।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিমের উপস্থিতির মধ্যেও ক্যাম্পাসে সাংবাদিকদের এমন হামলার শিকার হওয়া অত্যন্ত উদ্বেগজনক উল্লেখ করে তিনি বলেন, এ ধরনের ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। গণমাধ্যমে প্রকাশিত ভিডিও ফুটেজে হামলাকারীদের স্পষ্ট চেহারা ও ছবি থাকার পরও তাদের গ্রেপ্তার বা আইনের আওতায় না আনার বিষয়টি পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে বলে মন্তব্য করেন তিনি।

মুক্ত সাংবাদিকতা রক্ষা এবং সাধারণ শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার স্বার্থে অপরাধী রাজনৈতিক পরিচয় নির্বিশেষে যেই হোক না কেন, তাকে দ্রুত আইনের মুখোমুখি করার দাবি জানান এহসানুল মাহবুব জুবায়ের। অন্যথায় ক্যাম্পাসে পুনরায় সন্ত্রাসীদের দৌরাত্ম্য বেড়ে গিয়ে সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তা বিঘ্নিত হতে পারে এবং প্রাতিষ্ঠানিক একাডেমিক কার্যক্রমে নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে সতর্ক করেন তিনি। ক্যাম্পাসে যেকোনো ধরনের অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির সম্পূর্ণ দায় তখন বিশ্ববিদ্যালয় প্রশাসনকে নিতে হবে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরকার পতনের রাজনীতি জামায়াত করে না: সেলিম উদ্দিন

1

ওজন কমানোর ওষুধ ওজেম্পিক ও ওয়েগোভি কমাতে পারে মাদক ও মদের আস

2

কাতারের এলএনজি সরবরাহ স্থগিত নভেম্বর পর্যন্ত, চাপে বাংলাদেশ-

3

সংবিধানে আসছে মৌলিক পরিবর্তন

4

যুক্তরাষ্ট্রের অব্যাহত হুমকির মুখে ইরান: আলোচনায় বসার শর্ত দ

5

কুলাউড়ায় খাসিয়া চাষির ১২ শতাধিক পান গাছ কর্তন: নিঃস্ব হয়ে প

6

ভারতের স্বাধীনতা দিবস: বেনাপোল-পেট্রাপোল বন্দরে আমদানি-রপ্তা

7

সিরাজগঞ্জে আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের মধ্যে সংঘর্ষ: আহত ১

8

বিশ্বকাপ ইতিহাসে নতুন নজির এমবাপ্পের, নকআউট পর্বে সর্বাধিক গ

9

এশিয়ার বাজারে তেলের দামে বড় ছাড় দিয়েও সংকটে সৌদি আরব

10

দুই থেকে তিন মাসের মধ্যে কমবে হামের প্রাদুর্ভাব: স্বাস্থ্য প

11

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের ১৮ কোটি টাকার ফ্ল্যাটের মাল

12

সবজির বাজারে আগুন: ২০০ টাকা কেজি শিমসহ চড়া অন্যান্য নিত্যপণ্

13

সৌদির কারখানায় অগ্নিকাণ্ড: নিহত ১৬ বাংলাদেশির পরিচয় প্রকাশ

14

জেনিফার উইঙ্গেট ও উইলিয়াম ইসমাইলের গোপন বিয়ে নিয়ে মুখ খুললে

15

প্রধানমন্ত্রীর নৈশভোজ ও বৈঠকে অংশ নিচ্ছে না বিএনপির মিত্র জম

16

১৮ বছর বয়সেই প্রফেসর! গিনেস বুকে নাম লিখিয়ে তাক লাগালেন মার্

17

বরিশালে শিশুকে ধর্ষণের দায়ে বৃদ্ধের মৃত্যুদণ্ড, মা ও শিশুর দ

18

হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল কমেছে ৮০ শতাংশ, চরম ঝুঁকি বহাল

19

টটেনহ্যামের জার্সিতে অভিষেকেই বাজিমাত মাতেউস ফার্নান্দেজের,

20