|
দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
Dhaka Files
প্রকাশ : Sep 17, 2026 ইং
অনলাইন সংস্করণ

সেই এনসিপি নেত্রীকে দল থেকে অব্যাহতি

ফ্যামিলি কার্ড পাইয়ে দেওয়ার কথা বলে সাধারণ মানুষের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগে গ্রেফতার হওয়া জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রকোনা জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক সৈয়দা সাদিয়া আক্তারকে দল থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) এনসিপির দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজিন দিনা স্বাক্ষরিত এক চিঠিতে এই সিদ্ধান্ত জানানো হয়।

এনসিপির কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনের নির্দেশক্রমে এই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন দলটির কেন্দ্রীয় কমিটির সদস্য ও নেত্রকোনা জেলার সদস্যসচিব ফাহিম রহমান খান পাঠান। নির্দেশপত্রে সাদিয়া আক্তারকে কেন স্থায়ীভাবে বহিষ্কার বা সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না, তার লিখিত ব্যাখ্যা এবং প্রয়োজনীয় তথ্য-প্রমাণ আগামী তিন কার্যদিবসের মধ্যে উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের নিকট জমা দিতে বলা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নেত্রকোনা সরকারি কলেজের স্নাতক শ্রেণির শিক্ষার্থী সাদিয়া আক্তার ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে স্থানীয় বেশ কয়েকজন নারীর কাছ থেকে ৩ হাজার টাকা করে হাতিয়ে নেন। গত ৮ সেপ্টেম্বর সন্ধ্যায় পৌর শহরের কুড়পাড় এলাকায় আবারও টাকা সংগ্রহ করতে গেলে স্থানীয় লোকজন তাকে হাতেনাতে আটক করে পুলিশে সোপর্দ করে। এ ঘটনায় পৌরশহরের বলাইগুয়া এলাকার বাসিন্দা ভুক্তভোগী প্রিয়া আক্তার বাদী হয়ে নেত্রকোনা মডেল থানায় একটি প্রতারণার মামলা দায়ের করেন। দলীয় শৃঙ্খলাভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই আইনগত প্রক্রিয়ার পাশাপাশি তার বিরুদ্ধে এই সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হলো।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের সব মাদ্রাসায় পিটি ও খেলাধুলা বাধ্যতামূলক করল অধিদপ্তর

1

কুয়েতে দুটি মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের বড় ধরনের ড্রোন হাম

2

ওসমান হাদি হত্যা মামলা: প্রধান আসামি ফয়সালের স্ত্রীর জামিন

3

বিভ্রান্তিকর কথা বলে শান্তিশৃঙ্খলা বিনষ্ট করবেন না: প্রধানমন

4

জুলাই সনদ বাস্তবায়নে সংসদে সমাধান না হলে রাজপথে আন্দোলনের হু

5

মেসির জন্যই আর্জেন্টিনার ভক্ত পূর্ণিমা

6

জামালপুরে চাঞ্চল্যকর ধর্ষণ মামলায় দুইজনের মৃত্যুদণ্ড

7

হরমুজ সংকটে ইতিহাসের সবচেয়ে বড় তেল সরবরাহ বিঘ্ন: আরামকো সিইও

8

অস্ট্রেলিয়া ম্যাচের আগে অনুশীলনে ফিরলেন মোহাম্মদ সালাহ

9

ঢাকা আলিয়া মাদ্রাসায় ছাত্রদল-শিবিরের দফায় দফায় সংঘর্ষ

10

বাটারফ্লাই মাউথপিস নিয়ে বিশ্বজুড়ে চিকিৎসকদের সতর্কতা

11

ভিকারুননিসার শিক্ষার্থীর মৃত্যু ঘিরে বুলিং, কোচিং বাণিজ্যের

12

সমালোচনার মুখেও অটল ক্রিশ্চিয়ানো রোনালদো: স্পেনের বিপক্ষে য

13

মধ্যপ্রাচ্যের উত্তেজনায় সাময়িক স্বস্তি এলেও বিশ্ববাজারে বাড়

14

মোহাম্মদ আব্বাসের দারুণ বোলিং: লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে চা

15

গুগল জেমিনির নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন বলিউড বাদশাহ শ

16

ঋণ আদায়ে কঠোর পদক্ষেপ: বেক্সিমকোর ২৬ একর জমি নিলামে তুলল রূপ

17

ইউক্রেন যুদ্ধে আরও ৫ লাখ সেনা নামাচ্ছেন পুতিন: নতুন করে বড় স

18

বৈষম্যহীন সমাজ গঠনে সংসদ সদস্যদের সক্রিয় হওয়ার আহ্বান স্পিকা

19

ইরানে যুদ্ধ বন্ধে মার্কিন প্রতিনিধি পরিষদে আবারও প্রস্তাব পা

20