দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
নিউজ ডেস্ক
প্রকাশ : Oct 21, 2026 ইং
অনলাইন সংস্করণ

চট্টগ্রামে অগ্রণী ব্যাংকের ভল্ট থেকে ৪ কোটি ৩৮ লাখ টাকা ‘আত্মসাৎ’, গ্রেপ্তার ২

০ শেয়ার
চট্টগ্রামে অগ্রণী ব্যাংকের ভল্ট থেকে ৪ কোটি ৩৮ লাখ টাকা ‘আত্মসাৎ’, গ্রেপ্তার ২

লালদিঘী শাখায় ১ হাজার টাকার নোটে জালিয়াতি করে ৪ কোটি ৩৮ লাখ টাকা আত্মসাতের অভিযোগে অগ্রণী ব্যাংকের এক কর্মকর্তাসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সংক্ষেপে মূল তথ্য
  • চট্টগ্রামের অগ্রণী ব্যাংকের ভল্ট থেকে ৪ কোটি ৩৮ লাখ টাকা ‘আত্মসাৎ’, গ্রেপ্তার ২১ হাজার টাকার নোটের বান্ডেলে কৌশলে ১০০ টাকা বা ছোট নোট রেখে ভল্ট থেকে ৪ কোটি ৩৮ লাখ টাকা আত্মসাতের চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে চট্টগ্রামের অগ্রণী ব্যাংকের একটি শাখায়।
  • নগরীর লালদিঘী পূর্ব করপোরেট শাখায় সংঘটিত এই জালিয়াতির ঘটনায় ব্যাংক কর্তৃপক্ষ অভিযুক্ত এক কর্মকর্তাসহ দুজনকে পুলিশের হাতে সোপর্দ করেছে।
  • গ্রেপ্তারকৃতরা হলেন,অগ্রণী ব্যাংক লালদিঘী পূর্ব করপোরেট শাখার সিনিয়র অফিসার ও ক্যাশ ইনচার্জ কামরুল ইসলাম (৪১) এবং তার সহযোগী জাফর উল্লাহ তানভীর (২৫)।

চট্টগ্রামের অগ্রণী ব্যাংকের ভল্ট থেকে ৪ কোটি ৩৮ লাখ টাকা ‘আত্মসাৎ’, গ্রেপ্তার ২

১ হাজার টাকার নোটের বান্ডেলে কৌশলে ১০০ টাকা বা ছোট নোট রেখে ভল্ট থেকে ৪ কোটি ৩৮ লাখ টাকা আত্মসাতের চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে চট্টগ্রামের অগ্রণী ব্যাংকের একটি শাখায়। নগরীর লালদিঘী পূর্ব করপোরেট শাখায় সংঘটিত এই জালিয়াতির ঘটনায় ব্যাংক কর্তৃপক্ষ অভিযুক্ত এক কর্মকর্তাসহ দুজনকে পুলিশের হাতে সোপর্দ করেছে।

গ্রেপ্তারকৃতরা হলেন,অগ্রণী ব্যাংক লালদিঘী পূর্ব করপোরেট শাখার সিনিয়র অফিসার ও ক্যাশ ইনচার্জ কামরুল ইসলাম (৪১) এবং তার সহযোগী জাফর উল্লাহ তানভীর (২৫)। কোতোয়ালী থানার পরিদর্শক (তদন্ত) ইকবাল হোসেন জানান, গত সোমবার ব্যাংক কর্তৃপক্ষের করা মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গত বছরের ১ জুন থেকে চলতি বছরের ৯ আগস্ট পর্যন্ত দীর্ঘ সময় ধরে এই আত্মসাতের ঘটনা ঘটে। ব্যাংক ভল্টে নগদ টাকা জমা দেওয়ার সময় কামরুল ১ হাজার টাকার নোটের বান্ডেলের ভেতরে ছোট নোট রেখে বাইরে থেকে শুধু বড় নোট দেখিয়ে মনগড়া হিসাব মিলিয়ে রাখতেন। গত ৯ আগস্ট নিয়মিত লেনদেন শেষে ভল্টের হিসাব মেলানোর সময় ৪ কোটি ৩৮ লাখ টাকার বিশাল ঘাটতি ধরা পড়ে। পরবর্তীতে জিজ্ঞাসাবাদে সন্তোষজনক জবাব দিতে না পারায় তাকে আটক করা হয়।

পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, ব্যাংক থেকে আত্মসাৎ করা এই বিপুল পরিমাণ অর্থ দিয়ে কামরুল তার পরিচিত জাফর উল্লাহ তানভীরের মাধ্যমে চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় ‘ইশরাত অ্যাগ্রো’ নামের একটি গরুর খামার গড়ে তুলেছেন, যেখানে বর্তমানে বিভিন্ন জাতের প্রায় ৫০-৬০টি গরু রয়েছে। বর্তমানে মামলাটির তদন্ত চলছে এবং এর সঙ্গে অন্য কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখছে আইনশৃঙ্খলা বাহিনী।

ঢাকা ফাইলস ভেরিফাইড এডিটর

ঢাকা ফাইলসের প্রতিটি সংবাদ সম্পাদকীয় নীতি ও যাচাই প্রক্রিয়া মেনে প্রকাশ করা হয়। আমাদের সম্পাদকীয় নীতি পড়ুন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
1

যুক্তরাষ্ট্রকে ‘ধ্বংসাত্মক’ জবাব দেওয়ার হুঁশিয়ারি ইরানের

2

এবার সাহিত্যে নোবেল কানাডিয়ান কবি অ্যান কারসনের

3

বিশ্বের কাছে ১০ মিনিট সময় চায় রোহিঙ্গারা:

4

মদ-সিগারেটের দাম বৃদ্ধি বিরোধী দলের পছন্দ নয়: প্রধানমন্ত্রী

5

ঢাকা থেকে যাওয়ার পথে ক্রিকেটারদের ৮ লাগেজ উধাও, মিলল কয়েকটি

6

এক পরিবারে একাধিক সারের ডিলারশিপ হাইকোর্টের আদেশ স্থগিত চেম্বার আদালতের

7

খলিফা মুভি রিভিউ: প্রিথ্বীরাজের অ্যাকশন প্যাকড ছবি কেন প্রত্যাশা মেটাতে পারল না?

8

পুঁজিবাজারে দীর্ঘ খরা ও মধ্যস্থতাকারীদের সংকট: আইপিও সহজ করার উদ্যোগ

9

স্বামীর নির্যাতনে গৃহবধূর মৃত্যু: মর্গে লাশ রেখে পলাতক স্বামী

10

ইরানে মার্কিন-ইসরাইলি হামলার প্রতিবাদে উত্তাল ঢাকা: বায়তুল মোকাররমে খেলাফত মজলিসের বিক্ষোভ