|
দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
Dhaka Files
প্রকাশ : Sep 30, 2026 ইং
অনলাইন সংস্করণ

প্রক্সি পরীক্ষা দিতে গিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের স্টেনোটাইপিস্ট আটক

খুলনায় প্রক্সি পরীক্ষা (অন্যের হয়ে পরীক্ষা দেওয়া) দিতে গিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক স্টেনোটাইপিস্ট হাতেনাতে আটক হয়েছেন। আটক হওয়া তৃতীয় শ্রেণির এই কর্মচারীর নাম মো. জাহিদুল ইসলাম সোহাগ। পরিচয় নিশ্চিত হওয়ার পর তাকে পুলিশে সোপর্দ করেন খুলনার বিভাগীয় কমিশনার এবং তার বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করা হয়েছে। এই ঘটনার পর নড়েচড়ে বসেছে প্রশাসন। মন্ত্রণালয়ের আরও অন্তত ২৩ জন নন-ক্যাডার কর্মকর্তা-কর্মচারীর নানা অপকর্ম ও নিয়োগ বাণিজ্যের সঙ্গে জড়িত থাকার অভিযোগে গোপন তদন্ত শুরু হয়েছে।

খুলনার বিভাগীয় কমিশনার মো. আবদুল্লাহ হারুন গণমাধ্যমকে জানান, জিজ্ঞাসাবাদে আটক সোহাগ প্রক্সিকাণ্ডে আরও একাধিক ব্যক্তির জড়িত থাকার চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন। ২০২০ সালে জনপ্রশাসন মন্ত্রণালয়ে স্টেনোটাইপিস্ট পদে যোগ দেওয়া সোহাগের সঙ্গে কারা জড়িত, তা তদন্ত শেষে পরিষ্কার হবে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. কামরুজ্জামান চৌধুরী স্পষ্ট জানিয়ে দিয়েছেন, অপরাধী যেই হোক না কেন, এ ঘটনায় কাউকে কোনো ছাড় দেওয়া হবে না এবং প্রশাসনিক ও আইনগত কঠোর ব্যবস্থা অব্যাহত থাকবে।

গোয়েন্দা ও মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, একটি শক্তিশালী চক্র দীর্ঘদিন ধরে দেশব্যাপী সরকারি নিয়োগ, বদলি, পদোন্নতি ও পদায়ন বাণিজ্যের সঙ্গে জড়িত। এই চক্রের সদস্যরা নিজেদের প্রভাব খাটিয়ে মাঠ প্রশাসনের কর্মকর্তাদের বিরুদ্ধে আসা বিভিন্ন অভিযোগ গায়েব করার বিনিময়ে অনৈতিক সুবিধা আদায় করে আসছে। এর আগে গত মাসেও জনপ্রশাসন মন্ত্রণালয়ে প্রক্সি পরীক্ষা ও চাকরিতে যোগ দিতে এসে আরও ১০ জন গ্রেপ্তার হয়েছিলেন। বর্তমানে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) ও পুলিশের যৌথ তদন্তে এই চক্রের মূল হোতাদের মুখোশ উন্মোচনের কাজ চলছে। মন্ত্রণালয়ের সাধারণ সৎ কর্মচারীরাও এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করে দুর্নীতিবাজদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বঙ্গোপসাগরে লঘুচাপ: দেশের সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকে

1

ইরানে সামরিক হামলা আপাতত স্থগিতের নির্দেশ মার্কিন প্রেসিডেন্

2

ট্রাম্পকে ইসরাইলি প্রেসিডেন্টের শুভেচ্ছা

3

টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি: মানবস্বাস্থ্যে যে মার

4

ফিফা বিশ্বকাপে রেফারিদের দায়িত্ব দেওয়ার রহস্য ও ফিফার নীতিমা

5

চার বিভাগে চাকরির সুযোগ দিচ্ছে ‘উপায়’: ৫ বছরের অভিজ্ঞতায় আব

6

হোয়াইট হাউসে সিএনএনসহ তিন সংবাদমাধ্যম নিষিদ্ধ করলেন ট্রাম্প

7

বেতন বাড়লে দুর্নীতি কমবে: অর্থমন্ত্রী

8

থানায় না গিয়েই জিডি, ঘরে বসে মিলছে পুলিশের সেবা

9

বিশ্ববাজারে আরও কমল তেলের দাম

10

অভিনয় ছাড়ার গুঞ্জনে অক্ষয়ের জবাব

11

হামের প্রাদুর্ভাব বাড়ছে: গত ২৪ ঘণ্টায় আরও ৩ শিশুর মৃত্যু

12

২০ হাজার কোটি টাকা ভর্তুকি দাবি বিপিসির: জ্বালানি তেল আমদানি

13

পুতিনের বিলাসবহুল প্রাসাদের সুরক্ষায় থাকা এস-৪০০ ক্ষেপণাস্ত্

14

কেকেআরে যোগ দিতে পিএসএল ছাড়লেন মুজারাবানি, আইনি ব্যবস্থার পথ

15

বিশ্বকাপে কি দেখা হবে মেসি-রোনালদোর?

16

রাশিয়ায় মুসলিম নেতাদের গণগ্রেফতারের কারণ

17

স্কটল্যান্ড ম্যাচ দিয়ে বিশ্বকাপে ফিরছেন নেইমার

18

৬ মাসে তেল-গ্যাসে ৩৬ হাজার ৪০০ কোটি টাকা লোকসান, জ্বালানি সং

19

গ্রিন-স্মিথ জুটিতে চাপে বাংলাদেশ, অস্ট্রেলিয়ার স্কোর একশ পার

20