দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
Dhaka Files
প্রকাশ : Nov 11, 2026 ইং
অনলাইন সংস্করণ

কক্সবাজার থেকে শাহরাস্তির ৩ যুবলীগ নেতা গ্রেপ্তার: সন্ত্রাসবিরোধী মামলায় চালান

০ শেয়ার
কক্সবাজার থেকে শাহরাস্তির ৩ যুবলীগ নেতা গ্রেপ্তার: সন্ত্রাসবিরোধী মামলায় চালান

চাঁদপুরের শাহরাস্তি থানায় দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় নিষিদ্ধঘোষিত সংগঠন যুবলীগের তিন নেতাকে কক্সবাজার থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার কক্সবাজার সদর এলাকা থেকে তাদের গ্রেপ্তারের পর আদালতে পাঠানো হয়েছে।

সংক্ষেপে মূল তথ্য
  • চাঁদপুরের শাহরাস্তি মডেল থানায় দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় নিষিদ্ধঘোষিত সংগঠন যুবলীগের তিন নেতাকে কক্সবাজার থেকে গ্রেপ্তার করেছে শাহরাস্তি থানা পুলিশ।
  • বুধবার (১১ নভেম্বর) দুপুরে গ্রেপ্তারের তথ্যটি নিশ্চিত করেছেন শাহরাস্তি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমান।
  • এর আগে মঙ্গলবার (১০ নভেম্বর) গোপন খবরের ভিত্তিতে শাহরাস্তি থানা পুলিশের একটি বিশেষ দল কক্সবাজার সদর থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে শাহরাস্তিতে নিয়ে আসে।


চাঁদপুরের শাহরাস্তি মডেল থানায় দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় নিষিদ্ধঘোষিত সংগঠন যুবলীগের তিন নেতাকে কক্সবাজার থেকে গ্রেপ্তার করেছে শাহরাস্তি থানা পুলিশ।

বুধবার (১১ নভেম্বর) দুপুরে গ্রেপ্তারের তথ্যটি নিশ্চিত করেছেন শাহরাস্তি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমান।

এর আগে মঙ্গলবার (১০ নভেম্বর) গোপন খবরের ভিত্তিতে শাহরাস্তি থানা পুলিশের একটি বিশেষ দল কক্সবাজার সদর থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে শাহরাস্তিতে নিয়ে আসে।

গ্রেপ্তারকৃতরা হলেন—টামটা উত্তর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক রবিউল হোসেন বাচ্চু (৪৫), টামটা দক্ষিণ ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মো. মানিক হোসেন (৩৯) এবং একই ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. মোতাহের হোসেন টিটু (৪৬)।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ২০ অক্টোবর শাহরাস্তি মডেল থানায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের হওয়া একটি মামলায় তদন্তে নেমে এই তিনজনকে সন্দেহভাজন আসামি হিসেবে শনাক্ত করা হয়।

শাহরাস্তি থানার ওসি মীর মাহবুবুর রহমান জানান, আসামিরা ঘটনার পর থেকে বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন। তারা কক্সবাজারে অবস্থান করে মুঠোফোনের মাধ্যমে দেশের বিভিন্ন স্থানে নাশকতামূলক কর্মকাণ্ড ঘটানোর পরিকল্পনা করছিলেন। গ্রেপ্তারকৃত তিনজনকে বুধবার দুপুরে চাঁদপুর জেলা আদালতে সোপর্দ করা হয়েছে।

ঢাকা ফাইলস ভেরিফাইড এডিটর

ঢাকা ফাইলসের প্রতিটি সংবাদ সম্পাদকীয় নীতি ও যাচাই প্রক্রিয়া মেনে প্রকাশ করা হয়। আমাদের সম্পাদকীয় নীতি পড়ুন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
1

প্রধানমন্ত্রী তারেক রহমানকে স্বাগত জানাতে ভাঙ্গায় জনতার ঢল

2

রামগঞ্জে ছাত্র নিহতের ঘটনায় মায়ের বিলাপ

3

ইরানকে ৯০টি অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র লঞ্চার দিতে রাজি রাশিয়া

4

পঞ্চগড়ের তেঁতুলিয়া সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা, ৪ তরুণ আটক

5

ঠাকুরগাঁও উপনির্বাচনে জামায়াতের ‘দ্বিমুখী’ আচরণ

6

সুন্দরগঞ্জে জাতীয় নাগরিক পার্টির নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা

7

শুভমান গিলের বিশ্বরেকর্ড ডাবল সেঞ্চুরিতে ওয়েস্ট ইন্ডিজকে উড়িয়ে দিল ভারত

8

উত্তরা বারে তাহসিফের সঙ্গে থাকা সেই তরুণী দিশার ৭ দিনের রিমান্ড চায় পুলিশ

9

৬০ হাজার কোটি টাকার কৃষি ঋণ ঘোষণা: প্রকৃত কৃষকদের কাছে ঋণ পৌঁছানোর কড়া নির্দেশ

10

যুক্তরাষ্ট্র-সৌদি বেসামরিক পারমাণবিক চুক্তিতে ইসরাইল ও বিশেষজ্ঞদের গভীর উদ্বেগ