|
দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
নিউজ ডেস্ক
প্রকাশ : Jul 29, 2026 ইং
অনলাইন সংস্করণ

সতর্কবার্তা অমান্য করায় হরমুজে তিনটি তেলবাহী জাহাজে হামলা চালিয়েছে আইআরজিসি

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) দাবি করেছে যে, হরমুজ প্রণালিতে অবৈধভাবে চলাচলকারী এবং সতর্কবার্তা অমান্যকারী তিনটি তেলবাহী জাহাজে হামলা চালিয়ে সেগুলোকে থামিয়ে দেওয়া হয়েছে। বুধবার (২৯ জুলাই) সকালে আইআরজিসির নৌবাহিনীর প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়, জাহাজগুলো তাদের নির্দেশনা ও সতর্কবার্তা উপেক্ষা করে অনিরাপদ ও অবৈধ নৌপথে চলাচল অব্যাহত রাখায় এই পদক্ষেপ নেওয়া হয়।

বিবৃতিতে স্পষ্টভাবে বলা হয়েছে, এই অঞ্চলে মার্কিন সেনাবাহিনীর অবৈধ হস্তক্ষেপ এবং নিষেধাজ্ঞা ও নির্দেশনার কঠোর জবাব দেওয়া হবে এবং হরমুজ প্রণালির ওপর ইরানের পূর্ণ নিয়ন্ত্রণ বজায় থাকবে। আইআরজিসির ভাষ্য অনুযায়ী, গত ৭ এপ্রিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একতরফাভাবে যুদ্ধবিরতির ঘোষণা দিলেও যুক্তরাষ্ট্র বারবার ইরানের ভূখণ্ড লঙ্ঘন করেছে। এছাড়া গত মাসে পাকিস্তানের মধ্যস্থতায় ওয়াশিংটন ও তেহরানের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের প্রথম ধারায় সব ধরনের আগ্রাসন বন্ধের শর্ত থাকলেও যুক্তরাষ্ট্র তা মানছে না বলে অভিযোগ করা হয়।

আইআরজিসি জানায়, ওই সমঝোতার অংশ হিসেবে ইরান হরমুজে নিরাপদ নৌপথ নির্ধারণ করে দিলেও যুক্তরাষ্ট্র তা এড়িয়ে অবৈধ রুটে জাহাজ চলাচলে সহায়তা করছে। হরমুজ প্রণালিতে যেকোনো অবৈধ জাহাজ চলাচল ও লঙ্ঘনের ঘটনায় ইরানের সশস্ত্র বাহিনী কঠোর জবাব দিতে বদ্ধপরিকর বলে বিবৃতিতে হুশিয়ারি দেওয়া হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বোল্টের রেকর্ড চুরমার: ১৮ বছর বয়সী গাউট গাউটের নতুন বিশ্ব বি

1

শেয়ার করার ঝামেলা নেই! নতুন একক সাইজের পিৎজা নিয়ে আসছে ডমিনো

2

বিশ্ববাজারে কমল স্বর্ণের দাম: কারণ ও বাজার পরিস্থিতি

3

চলতি বছরের প্রথমার্ধে সাউথইস্ট ব্যাংকের নিট মুনাফা ৬৪ শতাংশ

4

হার্দিক পান্ডিয়াকে ছাড়তে হলে কেকেআর থেকে রিঙ্কু ও হর্ষিতকে ন

5

বাংলাদেশের স্বাধীনতা দিবসে ভারতের রাষ্ট্রপতির শুভেচ্ছা

6

ইনিংস ব্যবধানে হারের দিনেও স্বস্তির খবর পেল বাংলাদেশ দল

7

সরকারি কর্মকর্তাদের জন্য সুখবর: নতুন বেতনকাঠামো জুলাই থেকে ক

8

বন্ধ সরকারি কারখানায় বিনিয়োগে আগ্রহী ১৪ শিল্পগোষ্ঠী, সরকার

9

লো স্কোরিং রোমাঞ্চকর ম্যাচে ৬ রানে জয় পেল গায়ানা অ্যামাজন ওয়

10

ব্রাজিলের জার্সি হাতে রুমিন ফারহানা ও এস এম ফয়সলের ভাইরাল ছব

11

New Zealand vs Belgium: FIFA World Cup 2026 Match Preview

12

লক্ষ্মীপুরে ৮ বছর বয়সেই পবিত্র কুরআনের হাফেজ হলো শিশু আব্দুর

13

স্কটল্যান্ডের কাছে হারলে ব্রাজিলের সমীকরণ

14

দেশে ৫ হাজার অবৈধ ইটভাটা: প্রতিমন্ত্রী

15

৪ লাখ টাকা পর্যন্ত ব্যাংক জমায় আবগারি শুল্ক প্রত্যাহার

16

ডিজিটাল সাংবাদিকতা ও এআই বিষয়ক পিআইবির দুই দিনের প্রশিক্ষণ ক

17

বেলুচিস্তানে ভয়াবহ সশস্ত্র হামলা: চার দিনে সেনা ও পুলিশ সদস্

18

হলি ক্রস কলেজে শিক্ষককে ঘিরে অনৈতিক সম্পর্কের অভিযোগ, তদন্ত

19

খেলা জীবনের চেয়ে বড় নয়: ব্রাজিল ভক্তের মৃত্যুতে মর্মাহত অভিন

20