দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
Dhaka Files
প্রকাশ : Oct 28, 2026 ইং
অনলাইন সংস্করণ

বাংলাদেশে ইউনিক্লোকে আরও বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানের

০ শেয়ার
বাংলাদেশে ইউনিক্লোকে আরও বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানের

জাপানের বিশ্বখ্যাত পোশাক প্রস্তুতকারক প্রতিষ্ঠান ইউনিক্লোর মূল কোম্পানি ‘ফাস্ট রিটেইলিং’-এর শীর্ষ প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে বাংলাদেশে বিশেষ করে কৃত্রিম তন্তু ও টেকসই পোশাক খাতে আরও বিনিয়োগ বাড়াতে আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সংক্ষেপে মূল তথ্য
  • বাংলাদেশের তৈরি পোশাকশিল্পে বিশেষ করে ম্যান-মেড ফাইবার (কৃত্রিম তন্তু), টেকনিক্যাল টেক্সটাইল এবং পরিবেশবান্ধব টেকসই পোশাক উৎপাদন খাতে নতুন ও বর্ধিত বিনিয়োগের জন্য জাপানের বিশ্বখ্যাত ব্রান্ড ইউনিক্লোর প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
  • বুধবার (২৮ অক্টোবর) জাপানের স্থানীয় সময় সকাল সাড়ে ১০টায় বিশ্বখ্যাত পোশাক প্রস্তুতকারক ও খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান ইউনিক্লোর মূল কোম্পানি ‘ফাস্ট রিটেইলিং লিমিটেড’-এর চেয়ারম্যান, প্রেসিডেন্ট ও সিইও তাদাশি ইয়ানাইয়ের নেতৃত্বে এক প্রতিনিধি দল প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাত করলে তিনি এই আহ্বান জানান।
  • সাক্ষাতকালে প্রধানমন্ত্রী বাংলাদেশের পোশাক খাতের প্রতি ইউনিক্লোর টানা দীর্ঘদিনের আস্থার প্রশংসা করেন।

বাংলাদেশের তৈরি পোশাকশিল্পে বিশেষ করে ম্যান-মেড ফাইবার (কৃত্রিম তন্তু), টেকনিক্যাল টেক্সটাইল এবং পরিবেশবান্ধব টেকসই পোশাক উৎপাদন খাতে নতুন ও বর্ধিত বিনিয়োগের জন্য জাপানের বিশ্বখ্যাত ব্রান্ড ইউনিক্লোর প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বুধবার (২৮ অক্টোবর) জাপানের স্থানীয় সময় সকাল সাড়ে ১০টায় বিশ্বখ্যাত পোশাক প্রস্তুতকারক ও খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান ইউনিক্লোর মূল কোম্পানি ‘ফাস্ট রিটেইলিং লিমিটেড’-এর চেয়ারম্যান, প্রেসিডেন্ট ও সিইও তাদাশি ইয়ানাইয়ের নেতৃত্বে এক প্রতিনিধি দল প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাত করলে তিনি এই আহ্বান জানান।

সাক্ষাতকালে প্রধানমন্ত্রী বাংলাদেশের পোশাক খাতের প্রতি ইউনিক্লোর টানা দীর্ঘদিনের আস্থার প্রশংসা করেন। একই সাথে প্রযুক্তি হস্তান্তর, শ্রমিকদের দক্ষতা উন্নয়ন, উৎপাদনে আধুনিক উদ্ভাবন এবং পরিবেশবান্ধব কারখানা পরিচালনায় জাপানি এই জায়ান্টের সহযোগিতা জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়। বাংলাদেশে ইউনিক্লোর নতুন যেকোনো বিনিয়োগ ও কার্যক্রম সম্প্রসারণে সরকার জমি বরাদ্দ, বিনিয়োগ অনুমোদন এবং প্রশাসনিক কাগজপত্র দ্রুত নিষ্পত্তিতে পূর্ণ সহযোগিতা দেবে বলে আশ্বস্ত করেন প্রধানমন্ত্রী।

বৈঠকে বাংলাদেশ ও জাপানের মধ্যে প্রস্তাবিত অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি (ইপিএ) দ্রুত বাস্তবায়নের ওপর জোর দেওয়া হয়, যা দুই দেশের অর্থনৈতিক সম্পর্ককে এক নতুন মাত্রায় উন্নীত করবে বলে আশা করা হচ্ছে।

উচ্চপর্যায়ের এই দ্বিপাক্ষিক বৈঠকে বাংলাদেশের পক্ষে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, প্রধানমন্ত্রীর উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির, ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরী, বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অন্যদিকে জাপানি প্রতিনিধি দলে ফাস্ট রিটেইলিংয়ের পরিচালক তাকেশি ওকাজাকি এবং গ্রুপ সিনিয়র এক্সিকিউটিভ অফিসার ইয়োশিহিরো কুনিই উপস্থিত ছিলেন।

ঢাকা ফাইলস ভেরিফাইড এডিটর

ঢাকা ফাইলসের প্রতিটি সংবাদ সম্পাদকীয় নীতি ও যাচাই প্রক্রিয়া মেনে প্রকাশ করা হয়। আমাদের সম্পাদকীয় নীতি পড়ুন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
1

পশ্চিমাদের জাহাজ জব্দের জবাবে কড়া হুশিয়ারি দিলেন পুতিন

2

সিলেট জেলা বিএনপির সভায় হুশিয়ারি

3

আটলান্টাকে ৩-১ গোলে হারালো ইন্টার মায়ামি

4

যেকোনো হামলার কড়া জবাব দেওয়া হবে: সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান

5

ফুটবল বিশ্বকাপ ২০২৬: মেসির শেষ বিশ্বকাপের জার্সির অপেক্ষায় ফুটবল বিশ্ব

6

বিয়ের আগেই মা হতে চেয়ে আইভিএফ করিয়েছিলেন স্বরা ভাস্কর

7

জ্বালানি খাতের চাপ মোকাবিলায় বিশ্বব্যাংকের সহায়তা চাইল বাংলাদেশ

8

আফগানিস্তান প্রিমিয়ার লিগের ড্রাফটে সাকবিসহ বাংলাদেশের ৮ ক্রিকেটার

9

পেলের সময়ে গোলরক্ষকেরা গ্লাভসও পরতেন না: আগুয়েরো

10

আজ বসছে ‘বেট অ্যাওয়ার্ডস ২০২৬’, সঞ্চালনায় ইতিহাস গড়ছেন ড্রুস্কি