|
দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
Dhaka Files
প্রকাশ : Sep 19, 2026 ইং
অনলাইন সংস্করণ

চেহারা নিয়ে সমালোচনা: নীরবতা ভেঙে যা বললেন ক্যাটরিনা কাইফ

মা হওয়ার পর স্বাভাবিক নিয়মেই নারী শরীর ও চেহারায় পরিবর্তন আসে। সম্প্রতি এমনই এক পরিবর্তনের মধ্য দিয়ে যাওয়া বলিউড তারকা ক্যাটরিনা কাইফকে একটি অনুষ্ঠানে দেখা যাওয়ার পর থেকেই নেটিজেনদের একাংশ তার সমালোচনা ও কটাক্ষে মেতে ওঠে। তবে এসব নেতিবাচক মন্তব্যের সরাসরি কোনো জবাব না দিয়ে নিজের মাতৃত্বকালীন অভিজ্ঞতা, ত্বকের পরিবর্তন এবং সামগ্রিক সৌন্দর্যচিন্তা নিয়ে খোলামেলা কথা বলেছেন এই অভিনেত্রী।

হলিউড রিপোর্টারকে দেওয়া সাম্প্রতিক এক সাক্ষাৎকারে মা হওয়ার পরের সময়কার চ্যালেঞ্জগুলো তুলে ধরে ক্যাটরিনা বলেন, ‘মা হওয়ার পর আমার ত্বক আরও সংবেদনশীল হয়ে গিয়েছিল। তাই সময়টা বেশ কঠিন ছিল। কোন প্রসাধনী আমার ত্বকের জন্য ভালো কাজ করছে, সেটা আমাকে বুঝতে হয়েছে। আমি এমন জিনিস খুঁজছিলাম, যেগুলো ত্বককে আরাম দেয়, প্রশান্ত রাখে এবং আগের আবহ ফিরিয়ে আনে।’

ক্যাটরিনার সৌন্দর্যভাবনায়ও এসেছে বড় ধরনের পরিপক্বতা। মডেলিং ও অভিনয়ের ক্যারিয়ারের শুরুর দিনগুলোর কথা স্মরণ করে তিনি জানান, তখন ইন্ডাস্ট্রিতে সৌন্দর্য নিয়ে নানা ধরনের গতানুগতিক ও কঠোর ধারণা ছিল। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে তার সেই ভাবনা বদলে গেছে। ক্যাটরিনার ভাষায়, ‘এখন অনেক পরিবর্তন এসেছে। ক্যারিয়ারের শুরুতে সৌন্দর্য কেমন হওয়া উচিত, তা নিয়ে অনেক ধরনের প্রচলিত ধারণা ছিল। এখন আমার কাছে সবচেয়ে ভালো উপস্থিতি মানে হলো সবচেয়ে ভালো অনুভব করা। আর সেটা আসে নিজেকে সামগ্রিকভাবে যত্ন নেওয়া থেকে।’

অভিনেত্রীর কথায় স্পষ্ট যে, তিনি এখন আর বাইরের মেকি রূপ বা অন্যের ট্রোলের শিকার হয়ে চেহারা নিয়ে ভাবিত নন; বরং মন থেকে প্রশান্ত থাকা এবং নিজের ভেতর থেকে ভালো অনুভব করাটাই তার কাছে এখন মুখ্য।

উল্লেখ্য, ২০২১ সালের ডিসেম্বরে অভিনেতা ভিকি কৌশলের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন ক্যাটরিনা কাইফ। এরপর গত বছরের নভেম্বরে এই দম্পতির কোল আলো করে আসে তাদের প্রথম পুত্রসন্তান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

France vs Spain: FIFA World Cup 2026 Semi-final Preview

1

৫-০ গোলের বিশাল জয়ে বিশ্বকাপের প্রস্তুতি সারল আর্জেন্টিনা

2

France vs Iraq Prediction: ২০২৬ বিশ্বকাপে ফ্রান্স ও ইরাকের ম

3

অস্ট্রেলিয়া ম্যাচের আগে অনুশীলনে ফিরলেন মোহাম্মদ সালাহ

4

হারানো মাঠ ফেরাতে সরকারের মেগা পরিকল্পনা, বদলে যাচ্ছে দেশের

5

সিপিএল খেলতে ওয়েস্ট ইন্ডিজের উদ্দেশে ঢাকা ছাড়লেন মেহেদী হাস

6

হানিট্র্যাপ ও ব্ল্যাকমেইল চক্রের ৫ সদস্য গ্রেফতার: ডিবি পুলি

7

Senegal vs Iraq: FIFA World Cup 2026 Match Preview

8

বরুণ ধাওয়ানের পরিবার ও আন্ডারওয়ার্ল্ড হুমকির স্মৃতি ২০২৬ |

9

সেপ্টেম্বর থেকেই টাকা তুলতে পারবেন সম্মিলিত ইসলামী ব্যাংকের

10

স্পেন বনাম আর্জেন্টিনা: ফিফা বিশ্বকাপ ২০২৬ গ্র্যান্ড ফাইনাল

11

প্রধানমন্ত্রী শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছেন

12

আজকের মুদ্রার রেট: ৬ জুলাই ২০২৬ - টাকার বিপরীতে বিভিন্ন দেশে

13

পুরোনো এসএসডির আয়ু বাড়াতে চান? খেয়াল রাখুন ৫টি বিষয়

14

প্রযুক্তির সূক্ষ্মতায় গোল বাতিল: পর্তুগালের কাছে হেরে বিদায়

15

সারা দেশে টানা পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপমাত্

16

দেশের বাজারে ফের বাড়ল স্বর্ণের দাম, ২২ ক্যারেটের ভরি ছাড়াল ২

17

বরিশালে বালুর বস্তার ভেতর বোমা সদৃশ বস্তুর বিস্ফোরণে একই পরি

18

জোড়া গোলে ঘরের মাঠে স্মরণীয় অভিষেক লেভানডফস্কির

19

রাজধানীতে তীব্র গ্যাস সংকটে সিএনজি চালকদের নাভিশ্বাস: পাম্পে

20