|
দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
Dhaka Files
প্রকাশ : Mar 28, 2026 ইং
অনলাইন সংস্করণ

জ্বালানি তেলের অবৈধ মজুত ও পাচার রোধে দেশজুড়ে বিজিবি মোতায়েন

ছবি : সংগৃহীত

দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে এবং অবৈধ মজুত ও পাচার রোধে কঠোর অবস্থানে গেছে সরকার। শনিবার (২৮ মার্চ) বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম নিশ্চিত করেছেন যে, সারা দেশের গুরুত্বপূর্ণ জ্বালানি ডিপোগুলোতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। মূলত মধ্যপ্রাচ্যের চলমান সংকটের কারণে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বৃদ্ধি এবং সরবরাহে চাপের সুযোগ নিয়ে দেশের কিছু অসাধু চক্র যাতে তেল মজুত করতে না পারে, সেই লক্ষ্যেই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

বিজিবি সূত্র জানায়, গত ২৫ মার্চ থেকে ঢাকা, কুড়িগ্রাম, রংপুর, রাজশাহী, সিলেট, মৌলভীবাজার, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া ও সুনামগঞ্জ—এই ৯টি জেলার ১৯টি প্রধান ডিপোতে বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করছেন। প্রতিটি ডিপোর নিরাপত্তা নিশ্চিত করতে এবং অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় সুপরিকল্পিত কাঠামোর আওতায় এই কার্যক্রম পরিচালিত হচ্ছে। দায়িত্ব পালনের সুবিধার্থে সংশ্লিষ্ট এলাকাগুলোতে অস্থায়ী বেইজ ক্যাম্পও স্থাপন করা হয়েছে। একজন কর্মকর্তার নেতৃত্বে বিজিবি সদস্যরা নিয়মিত তদারকি ও প্রশাসনিক নিরাপত্তা ব্যবস্থা বাস্তবায়নে কাজ করছেন।

ডিপোর পাশাপাশি সীমান্ত দিয়ে জ্বালানি তেল পাচার রোধেও বিজিবি তাদের তৎপরতা বাড়িয়েছে। সীমান্তবর্তী অঞ্চলগুলোতে অতিরিক্ত টহল, নৌ টহল এবং চেকপোস্ট স্থাপন করে নিবিড় তল্লাশি চালানো হচ্ছে। বিশেষ করে সীমান্তবর্তী আইসিপি ও এলসিপিগুলোতে আমদানি-রপ্তানিতে ব্যবহৃত ট্রাক ও লরিগুলোতে নিয়মিত তল্লাশি ও গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। বিজিবির এই কঠোর অবস্থানের ফলে জ্বালানি তেলের কৃত্রিম সংকট তৈরি এবং পাচারের অপচেষ্টা বন্ধ হবে বলে আশা করা হচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মানের সঙ্গে আপস না করে মাছ উৎপাদন বাড়ানোর তাগিদ কৃষিমন্ত্রীর

1

কাশ্মীরে সহিংসতায় নিহত ২৪

2

চার বিভাগে অতিভারি বর্ষণের সতর্কতা: পাহাড়ি এলাকায় ভূমিধসের আ

3

হ্যারি কেনের প্রেমকাহিনি হার মানাবে সিনেমাকেও: স্কুলের বন্ধু

4

শেখ হাসিনাকে ফেরত পাঠানোর আইনগত প্রক্রিয়া চলছে

5

শিক্ষা সচল রাখতে অভিভাবক ও শিক্ষকদের মতামত নেবে সরকার: ববি হ

6

সরকারি কর্মকর্তারা জনগণের সম্পদের কাস্টোডিয়ান: স্থানীয় সরক

7

চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত বহাল | Weather Update Ba

8

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিতে নারী স্বতন্ত্র পরিচালক নি

9

পাকিস্তানি অধিনায়ক ফাতিমা সানাকে জড়িয়ে ধরে বিতর্কে জড়ালেন জে

10

রোমাঞ্চকর জয়ে সিপিএল ২০২৬ শুরু করল ফ্যালকনস, নায়ক তাজিন্দর ধ

11

আজ ১০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে যেসব এলাকায়

12

আকাশ সুরক্ষা জোরদার: ইরানজুড়ে ৩ হাজার ৮০০ স্থানে বিমান প্রত

13

ইরানের ২৪ বিলিয়ন ডলারের সম্পদ ছাড়ছেন ট্রাম্প

14

নড়াইলে পুকুরে ডুবে দুই ভাইয়ের করুণ মৃত্যু

15

শেখ হাসিনার দিল্লি প্রেস কনফারেন্স:

16

নারায়ণগঞ্জে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের চেষ্টা দু

17

সোনার দাম ভরিতে কমল ৪৩৭৪ টাকা: নতুন দাম কত হলো?

18

রাবিতে সাংবাদিকদের ওপর হামলার তীব্র নিন্দা টিআইবির

19

কেরানীগঞ্জে গ্যাসলাইন মেরামতের সময় বিস্ফোরণ: দগ্ধ ৩ শ্রমিক

20