|
দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
নিউজ ডেস্ক
প্রকাশ : Sep 6, 2026 ইং
অনলাইন সংস্করণ

ইউক্রেন যুদ্ধ বন্ধে পুতিনের সঙ্গে ট্রাম্পের জামাতা ও দূতের মস্কোয় বৈঠক

ইউক্রেন যুদ্ধ বন্ধের দীর্ঘ প্রতীক্ষিত উদ্যোগের অংশ হিসেবে মস্কোয় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শীর্ষ দুই বিশেষ দূত স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনার। ক্রেমলিনে অনুষ্ঠিত এই গুরুত্বপূর্ণ বৈঠকে বর্তমান পরিস্থিতিকে ‘সহজ নয়’ বলে মন্তব্য করেছেন রুশ প্রেসিডেন্ট।

শনিবার (৫ সেপ্টেম্বর) ক্রেমলিনে প্রায় তিন ঘণ্টা ধরে চলা এই বৈঠকের একটি ভিডিও প্রকাশ করেছে রুশ প্রেসিডেন্টের কার্যালয়। বৈঠকের শুরুতে ইউক্রেনের সঙ্গে কিয়েভ ও মস্কোতে পারস্পরিক হামলা তিন দিনের জন্য সাময়িকভাবে বন্ধ রাখার বিষয়ে সম্মতি দেওয়ায় পুতিনকে ধন্যবাদ জানান মার্কিন দূত স্টিভ উইটকফ। কূটনৈতিক তৎপরতার অংশ হিসেবে আজ রোববার (৬ সেপ্টেম্বর) ইউক্রেনের রাজধানী কিয়েভে যাওয়ার কথা রয়েছে উইটকফ ও কুশনারের। যুদ্ধ শুরুর পর কিয়েভে এটিই হবে ট্রাম্পের দূতদের প্রথম সফর। এর আগে গত শুক্রবার ট্রাম্প জানিয়েছিলেন যে তাঁর দূতহরা একটি সুনির্দিষ্ট ‘যুদ্ধ বন্ধের প্রস্তাব’ নিয়ে মস্কো ও কিয়েভের উদ্দেশ্যে রওনা হয়েছেন।

বৈঠক শেষে ক্রেমলিনের পক্ষ থেকে জানানো হয় যে আলোচনাটি অত্যন্ত ‘গঠনমূলক’ ও ‘খোলামেলা’ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। পুতিনের উপদেষ্টা ইউরি উশাকভ গণমাধ্যমকে জানান, ইউক্রেন সংকটের পাশাপাশি বৈঠকে দ্বিপক্ষীয় অর্থনৈতিক সম্পর্ক এবং রাশিয়া-যুক্তরাষ্ট্রের মধ্যকার সম্ভাব্য বড় বড় যৌথ প্রকল্প নিয়ে বিস্তারিত মতবিনিময় হয়েছে। পুতিন মার্কিন দূতের সঙ্গে কাজ করার স্বাচ্ছন্দ্য প্রকাশ করে ট্রাম্পের শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টার প্রশংসা করেছেন। তবে যুদ্ধক্ষেত্রে রুশ বাহিনীর অগ্রগতি এবং সংঘাতের মূল কারণগুলো পুরোপুরি সমাধান না হওয়া পর্যন্ত টেকসই শান্তি চুক্তি অর্জন কতটুকু সহজ হবে, তা নিয়ে আন্তর্জাতিক মহলে এখনো নানা জল্পনা-কল্পনা চলছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ট্রাক উল্টে পথচারী নিহত, আহত ৪

1

হরমুজ প্রণালিতে নতুন রুট চালুর দ্বারপ্রান্তে ইরান ও ওমান

2

আর্জেন্টিনা-মিশর ম্যাচের রেফারিং ছিল ন্যায্য, বললেন সুইজারল্

3

গুগলে ‘চোরের দল’ সার্চ করলেই আর্জেন্টিনার নাম: কেন এমনটা হচ্

4

পাঁচ বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্র: মুনাফার হার, সুবিধা ও

5

লিবিয়ার গৃহযুদ্ধ অবসানে নতুন কূটনৈতিক চাল: নেপথ্যে পাকিস্তা

6

জাতীয় পল্লী উন্নয়ন দিবস ২০২৬: স্মারক ডাক টিকিট উদ্বোধন করলেন

7

এশিয়ায় চারজাতি টুর্নামেন্ট: নভেম্বরে সিঙ্গাপুরে ব্রাজিলের

8

ইংল্যান্ডের সেই বিতর্কিত গোল: সব জল্পনার অবসান ঘটিয়ে মুখ খুল

9

রাজধানীতে আজ যেসব গুরুত্বপূর্ণ কর্মসূচি রয়েছে

10

১ দফা ঘোষণা নিয়ে বিএনপিকে নুসরাত তাবাসসুমের প্রশ্ন

11

নতুন আয়কর কাঠামো ২০২৬-২৭: মাসে কত আয় হলে কত কর দেবেন?

12

পারমাণবিক অস্ত্রমুক্ত বিশ্ব গড়ার জোরালো আহ্বান হিরোশিমার মেয়

13

হানজালার কঠোর সমালোচনা করলেন রাশেদ খান

14

বিশিষ্ট ইসলামি স্কলার মাওলানা সাইয়েদ সালমান হুসাইনি নদভীর ই

15

ব্রিটিশ উপনিবেশগুলোর কাছে ক্ষতিপূরণ দাবি করলেন সুয়েলা ব্রেভা

16

বন্যার্তদের পুনর্বাসন না হওয়া পর্যন্ত পাশে থাকবে সরকার : অর্

17

মানবতাবিরোধী অপরাধের মামলায় ট্রাইব্যুনালে গ্রেফতার দেখানো হ

18

সংসদে আব্দুল মুনতাকিমের বক্তব্য ও হলফনামা বিতর্ক

19

আগামী কয়েক দিনের আবহাওয়া: ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি

20