|
দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
নিউজ ডেস্ক
প্রকাশ : Aug 27, 2026 ইং
অনলাইন সংস্করণ

বাংলাদেশের জ্বালানি সংকট মোকাবিলা ও সৌরশক্তিতে কাজ করতে আগ্রহী চীন

বাংলাদেশের চলমান জ্বালানি সংকট মোকাবিলায় এবং জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমিয়ে নবায়নযোগ্য শক্তি খাতের বিকাশে বাংলাদেশকে সর্বাত্মক সহযোগিতার কথা জানিয়েছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। বৃহস্পতিবার (২৭ আগস্ট ২০২৬) সচিবালয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খানের সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠক শেষে সাংবাদিকদের এই কথা জানান তিনি। বৈঠকে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম ও সচিব মো. শহিদুল হাসান উপস্থিত ছিলেন।

বৈঠকে দ্বিপক্ষীয় বাণিজ্যিক সম্পর্ক, অবকাঠামোগত উন্নয়ন, সৌর বিদ্যুৎ উৎপাদন এবং দক্ষ মানবশক্তি তৈরীর পাশাপাশি বেশ কিছু মেগা প্রকল্প নিয়ে আলোচনা হয়। চীনা রাষ্ট্রদূত জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরের মধ্য দিয়ে দুই দেশের ঐতিহাসিক সম্পর্কে নতুন এক ঐতিহাসিক দিগন্তের সূচনা হয়েছে। চট্টগ্রাম ও মোংলা বন্দরের প্রকল্পগুলোর পাশাপাশি তিস্তা নদী প্রকল্প বাস্তবায়নেও সম্ভাব্যতা যাচাইয়ের কাজ চলছে বলে উল্লেখ করেন তিনি।

এ সময় বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প নিয়ে বিশেষ গুরুত্ব দিয়ে ইয়াও ওয়েন বলেন, ঢাকার আমিনবাজারের বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনকারী এই প্রকল্পটির কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে এবং খুব শীঘ্রই এটি উদ্বোধন করা হবে, যা ঢাকা শহরের আধুনিক বর্জ্য ব্যবস্থাপনায় একটি মাইলফলক বা মডেল প্রকল্প হিসেবে কাজ করবে। এছাড়া ঢাকার বস্তি আধুনিকীকরণ প্রকল্প নিয়েও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সঙ্গে বিস্তারিত আলোচনা হয়েছে বলে জানান তিনি। দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের জীবনযাত্রার মান উন্নত করতে এই প্রকল্পে চীন সর্বোচ্চ অগ্রাধিকার দেবে এবং বাংলাদেশি জনশ্রমের দক্ষতাবৃদ্ধি ও ম্যান্ডারিন ভাষা শিক্ষায় বিশেষজ্ঞ পাঠিয়ে সহযোগিতা করবে বলে প্রতিশ্রুতি ব্যক্ত করেন চীনা রাষ্ট্রদূত।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আইন বিভাগের পরীক্ষার রুটিন বিতর্ক ২০

1

নজরুল বর্ষের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

2

পঞ্চগড়ের তেঁতুলিয়া সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা, ৪

3

প্রতিশোধের অপেক্ষায় মরক্কো: কোয়ার্টার ফাইনালে ফ্রান্সের মুখো

4

সমর্থকদের কাছে ক্ষমা চাইলেন আর্জেন্টিনা কোচ স্কালোনি, ভবিষ্য

5

দেশজুড়ে তীব্র লোডশেডিং বাড়ার পেছনের ৩টি মূল কারণ

6

বিচারপতি মো. রেজাউল হাসানের পদত্যাগ ২০২৬ | সুপ্রিম কোর্ট আপড

7

ইরানে সামরিক হামলা আপাতত স্থগিতের নির্দেশ মার্কিন প্রেসিডেন্

8

ডিসেম্বরে দেশে ফিরছেন শেখ হাসিনা: দিল্লিতে সংবাদ সম্মেলনে বড়

9

ভারত সিরিজের জন্য ইব্রাহিম জাদরানকে অধিনায়ক করে টি-টোয়েন্ট

10

ডিগ্রি-নির্ভর শিক্ষার অবসান: দক্ষ ও কর্মমুখী শিক্ষায় জোর দিচ

11

ট্রাম্পের নতুন অর্থনৈতিক যুদ্ধ: ইরান কি নতি স্বীকার করবে?

12

পেতার মুসার জাদুকরী গোল, অস্টিনের বিপক্ষে এফসি ডালাসের নাটকী

13

রাশিয়ায় আতশবাজি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, ১৪ জনের প্রাণ

14

শুভেন্দুর বক্তব্যে ক্ষুব্ধ মমতা বন্দ্যোপাধ্যায়, রাষ্ট্রপতি ও

15

রংপুরে চার খুনকে সংখ্যালঘু নির্যাতন বলে আ.লীগ পানি ঘোলা করছে

16

নৈতিক স্খলনের অভিযোগ: জামায়াত এমপি গাজী নজরুল ইসলাম দল থেকে

17

বাংলাদেশের ঐতিহ্য সংরক্ষণে ১০ লাখ ডলারের বেশি অনুদান যুক্তরা

18

১৬ নেতার পদত্যাগের পর লক্ষ্মীপুরের কুশাখালী ইউনিয়ন যুবদলের ক

19

ফেনীতে চেকপোস্টে ট্রাকচাপায় এসআরবি কর্মকর্তা নিহত, চালক আটক

20