|
দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
নিউজ ডেস্ক
প্রকাশ : Aug 23, 2026 ইং
অনলাইন সংস্করণ

অষ্টম শ্রেণির জুনিয়র বৃত্তি পরীক্ষা শুরু ৮ ডিসেম্বর: জানুন রুটিন ও নির্দেশিকা

চলতি বছরের অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের জন্য জুনিয়র বৃত্তি পরীক্ষার আনুষ্ঠানিক সময়সূচি প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউসি)। প্রকাশিত রুটিন অনুযায়ী, আগামী ৮ ডিসেম্বর থেকে দেশের সব কেন্দ্রে একযোগে এই পরীক্ষা শুরু হবে এবং তা চলবে ১৫ ডিসেম্বর পর্যন্ত। শিক্ষা মন্ত্রণালয়ের পূর্বঘোষিত শিক্ষাপঞ্জি অনুযায়ী পরীক্ষা ১৫ থেকে ২০ ডিসেম্বরের মধ্যে হওয়ার কথা থাকলেও, গত আগস্ট মাসে ঢাকা শিক্ষা বোর্ডের বিশেষ সভার সিদ্ধান্ত অনুযায়ী পরীক্ষার তারিখ কিছুটা এগিয়ে আনা হয়।

মাউশির ওয়েবসাইট প্রকাশিত সূচি অনুযায়ী, আগামী ৮ ডিসেম্বর মঙ্গলবার বাংলা পরীক্ষার মাধ্যমে এই বৃত্তি পরীক্ষা শুরু হবে। এরপর ১০ ডিসেম্বর বৃহস্পতিবার ইংরেজি, ১৩ ডিসেম্বর রোববার গণিত এবং ১৫ ডিসেম্বর মঙ্গলবার বিজ্ঞান ও বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত মোট তিন ঘণ্টা পরীক্ষা চলবে। বাংলা, ইংরেজি ও গণিত বিষয়ের পরীক্ষা হবে ১০০ নম্বরের এবং শেষ দিনের বিজ্ঞান ও বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের পরীক্ষা হবে ৫০ নম্বর করে মোট ১০০ নম্বরের। সব মিলিয়ে মোট ৪০০ নম্বরের ফলাফলের ওপর ভিত্তি করে শিক্ষার্থীদের মেধাবৃত্তি ও সাধারণ বৃত্তি প্রদান করা হবে।

পরীক্ষার্থীদের জন্য কিছু গুরুত্বপূর্ণ নির্দেশিকাও প্রকাশ করেছে মাউসি। নির্দেশনায় বলা হয়েছে, পরীক্ষার্থীদের পরীক্ষা শুরুর অন্তত ৩০ মিনিট পূর্বে অবশ্যই কেন্দ্রে উপস্থিত হয়ে আসন গ্রহণ করতে হবে এবং পরীক্ষা শুরুর কমপক্ষে সাত দিন আগে নিজ নিজ প্রতিষ্ঠানের প্রধানের নিকট থেকে প্রবেশপত্র সংগ্রহ করতে হবে। উত্তরপত্রের ওএমআর ফরম পূরণের ক্ষেত্রে রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর ও বিষয় কোড অত্যন্ত সতর্কতার সঙ্গে লিখে নির্দিষ্ট বৃত্ত ভরাট করতে হবে এবং কোনো অবস্থাতেই উত্তরপত্র ভাঁজ করা যাবে না। পরীক্ষায় বোর্ড অনুমোদিত সাধারণ বৈজ্ঞানিক ক্যালকুলেটর ব্যবহার করা গেলেও কেন্দ্র সচিব ছাড়া অন্য কেউ কেন্দ্রে মোবাইল ফোন বা কোনো ধরনের ইলেকট্রনিক ডিভাইস নিয়ে প্রবেশ করতে পারবেন না।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ম্যান সিটি বনাম লিডস ম্যাচে ইফতার বিরতি নিয়ে বিতর্ক: গ্যালার

1

দাউদকান্দিতে প্রবাসীর জমি দখলের অভিযোগ জামায়াত প্রার্থীর বি

2

ট্রাম্প-নেতানিয়াহুর বিবাদকে ‘প্রেমিক-প্রেমিকার ঝগড়া’ বললেন

3

অস্ট্রেলিয়ার পাতাল শহর কুবার পেডি

4

বাছাইপর্ব ছাড়াই ২০৩০ বিশ্বকাপে আর্জেন্টিনা: কেন এই বিশেষ সুব

5

ঢাকা শিক্ষা বোর্ডের আওতাধীন শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে অ্যাডহক ক

6

ইসলামে খেলাধুলা ও বিনোদনের বিধান: শায়েখ আহমাদুল্লাহর বিশদ ব

7

রংপুর অভিমুখী লংমার্চে কোনো বিশৃঙ্খলা চাই না: গোলাম পরওয়ার

8

রামগঞ্জে ছাত্র নিহতের ঘটনায় মায়ের বিলাপ

9

বার্সেলোনা ছেড়ে লিভারপুলে পাড়ি জমাচ্ছেন রোনালদোর আরাউজো

10

বর্তমান বিশ্ব ফুটবলে এমবাপ্পে এবং আমিই সেরা: ইয়ামাল

11

রাজধানীতে আজ যেসব কর্মসূচি রয়েছে: দেখে নিন একনজরে

12

ব্রাজিলের বিপক্ষে লড়াইয়ের আগে আর্জেন্টিনাকে সেরা মানছেন জাপা

13

ব্রাজিলের বিদায়ের পর নেইমারের কঠোর সমালোচনা করলেন ম্যাথাউস

14

বে অব বেঙ্গল কনভারসেশন ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছে

15

হরমুজ প্রণালীতে চরম সংকট: দিনে পার হতে পেরেছে মাত্র ৬টি জাহা

16

বিআরটিএতে রদবদল: ঢাকা ও চট্টগ্রাম বিভাগে নতুন পরিচালক নিয়োগ

17

সেমিকন্ডাক্টর ও শিক্ষাখাতে দীর্ঘমেয়াদি সহযোগিতার বিষয়ে অ্যার

18

নতুন দায়িত্ব পেলেন শিমুল বিশ্বাস

19

লেগানেসের বিপক্ষে প্রি-সিজন প্রীতি ম্যাচের সম্ভাব্য একাদশ ঘো

20