দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
Dhaka Files
প্রকাশ : Nov 10, 2026 ইং
অনলাইন সংস্করণ

বড়পুকুরিয়া কয়লাখনির ভূগর্ভে চীনা শ্রমিকের রহস্যজনক মৃত্যু

০ শেয়ার
বড়পুকুরিয়া কয়লাখনির ভূগর্ভে চীনা শ্রমিকের রহস্যজনক মৃত্যু

দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লাখনির ভূগর্ভে কাজ করতে নেমে সিং সিয়াওজুন (Xing Xiaojun) নামে এক চীনা শ্রমিকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে ভূগর্ভের ১৩০৫ নম্বর কোল ফেইস থেকে অচেতন অবস্থায় উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

সংক্ষেপে মূল তথ্য
  • দিনাজপুরের পার্বতীপুরে অবস্থিত বড়পুকুরিয়া কয়লাখনির ভূগর্ভে কাজ করার সময় সিং সিয়াওজুন (Xing Xiaojun) নামে এক চীনা শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
  • মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে খনির ভূগর্ভস্থ ১৩০৫ নম্বর কোল ফেইস থেকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
  • খনি ও স্থানীয় সূত্র জানায়, সিং সিয়াওজুন সোমবার রাতের শিফটে রাত ১১টার দিকে কয়লা উত্তোলন ও আনুষঙ্গিক তদারকির কাজে ভূগর্ভে নামেন।


দিনাজপুরের পার্বতীপুরে অবস্থিত বড়পুকুরিয়া কয়লাখনির ভূগর্ভে কাজ করার সময় সিং সিয়াওজুন (Xing Xiaojun) নামে এক চীনা শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে খনির ভূগর্ভস্থ ১৩০৫ নম্বর কোল ফেইস থেকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

খনি ও স্থানীয় সূত্র জানায়, সিং সিয়াওজুন সোমবার রাতের শিফটে রাত ১১টার দিকে কয়লা উত্তোলন ও আনুষঙ্গিক তদারকির কাজে ভূগর্ভে নামেন। রাত ৩টার পর থেকে তাঁর সাথে আকস্মিকভাবে যোগাযোগের মাধ্যম বিচ্ছিন্ন হয়ে যায়। ডিউটি শেষে অন্যান্য শ্রমিকরা ভূপৃষ্ঠে ফিরে এলেও তিনি না আসায় সহকর্মীরা সারফেস কন্ট্রোল রুমে বিষয়টি অবহিত করেন। পরবর্তীতে বিশেষ রেসকিউ টিম ভূগর্ভে নেমে অনুসন্ধান চালিয়ে ১৩০৫ ফেইসের সিল ওয়ালের পাশ থেকে তাঁকে সংজ্ঞাহীন অবস্থায় উদ্ধার করে।

বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানি লিমিটেডের (বিসিএমসিএল) মাইন অপারেশন বিভাগের মহাব্যবস্থাপক (জিএম) খান মো. জাফর সাদিক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, সিং সিয়াওজুন দুইজন স্থানীয় শ্রমিককে নিয়ে ভূগর্ভে গ্যাস পরিমাপের কাজ করছিলেন। সঙ্গীদের অন্য স্থানে পাঠিয় তিনি নিজে ১৩০৫ নম্বর কোল ফেইসের দিকে যান। খনি কর্তৃপক্ষ মৃত্যুর সুনির্দিষ্ট কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে না পারলেও সাধারণ খনিশ্রমিকদের ধারণা, ভূগর্ভের ওই অংশে অক্সিজেনের তীব্র স্বল্পতার কারণেই তাঁর মৃত্যু হয়ে থাকতে পারে।

বিসিএমসিএল কর্তৃপক্ষ জানিয়েছে, নিহতের মরদেহ বর্তমানে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের হিমাগারে রাখা হয়েছে। চীনা কনসোর্টিয়াম নিজ দেশের দপ্তর ও নিহতের পরিবারের সাথে যোগাযোগ রক্ষা করছে এবং তাঁদের নিজস্ব প্রক্রিয়ায় মরদেহ সৎকারের ব্যবস্থা গ্রহণ করা হবে।

পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল ওয়াদুদ জানান, এ ঘটনায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত সম্পন্ন করার উদ্যোগ নেওয়া হয়েছে এবং সংশ্লিষ্ট থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

ঢাকা ফাইলস ভেরিফাইড এডিটর

ঢাকা ফাইলসের প্রতিটি সংবাদ সম্পাদকীয় নীতি ও যাচাই প্রক্রিয়া মেনে প্রকাশ করা হয়। আমাদের সম্পাদকীয় নীতি পড়ুন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
1

জেনিফার উইঙ্গেট ও উইলিয়াম ইসমাইলের গোপন বিয়ে নিয়ে মুখ খুললেন অভিনেত্রী

2

সতীর্থদের সমালোচনায় র‌্যাবিও, ‘প্রথমার্ধের পারফরম্যান্স ছিল লজ্জাজনক

3

শৈশবে যৌন হেনস্থার শিকার হয়েছিলেন ‘পার্বতী’ খ্যাত অভিনেত্রী সোনারিকা

4

দীর্ঘদিন পর ডানা-গোথিয়া কাপে খেলার আমন্ত্রণ পেল বিকেএসপি

5

রদ্রিকে ‘স্প্যানিশ ফুটবলের মেসি’ বললেন স্পেনের কোচ

6

ভিএআরের ভুলে আর্জেন্টিনার সুবিধা পাওয়া প্রসঙ্গে ফিফার সাফাই

7

মাদারীপুরে মাদ্রাসায় বোমা বিস্ফোরণ, আহত ৫ শিশু শিক্ষার্থী

8

থার্ড টার্মিনাল প্রকল্পে হাজার কোটি টাকার অনিয়ম: জলাশয়কে পুকুর দেখিয়ে ১০ কোটি টাকা আত্মসাৎ

9

রাজস্থান বনাম চেন্নাই পয়েন্ট টেবিল: শীর্ষস্থান ধরে রাখার লড়াইয়ে রাজস্থান

10

অক্টোবর থেকে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি: প্রথম ধাপে ইউপি ও পৌরসভা