দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
Dhaka Files
প্রকাশ : Sep 30, 2026 ইং
অনলাইন সংস্করণ

পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম রুশ বোমারু বিমান বিধ্বস্ত, নিহত ৬

০ শেয়ার
পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম রুশ বোমারু বিমান বিধ্বস্ত, নিহত ৬

রাশিয়ার আমুর অঞ্চলে প্রশিক্ষণ উড্ডয়নের সময় পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম টিইউ-৯৫ বোমারু বিমান বিধ্বস্ত হয়ে ৬ জন নিহত হয়েছেন। আলজাজিরার খবর।

সংক্ষেপে মূল তথ্য
  • রাশিয়ার পূর্বাঞ্চলীয় আমুর অঞ্চলে পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম একটি সামরিক বিমান বিধ্বস্তের ঘটনায় অন্তত ছয়জন নিহত হয়েছেন।
  • মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাশিয়ার স্থানীয় সংবাদ সংস্থা ইন্টারফ্যাক্স ও আন্তর্জাতিক সংবাদমাধ্যম আলজাজিরা এই তথ্য জানিয়েছে।
  • প্রাথমিক তদন্তে জানা গেছে, ইউক্রেনকা বিমানঘাঁটি থেকে উড্ডয়নের মাত্র কয়েক মিনিটের মধ্যেই চীন সীমান্তবর্তী আমুর অঞ্চলের একটি জনবসতিহীন এলাকায় ‘তুপোলেভ টিইউ-৯৫’ মডেলের বিমানটি ক্রাসনোইয়ারোভো শহরের কাছে বিধ্বস্ত হয়।

রাশিয়ার পূর্বাঞ্চলীয় আমুর অঞ্চলে পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম একটি সামরিক বিমান বিধ্বস্তের ঘটনায় অন্তত ছয়জন নিহত হয়েছেন। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাশিয়ার স্থানীয় সংবাদ সংস্থা ইন্টারফ্যাক্স ও আন্তর্জাতিক সংবাদমাধ্যম আলজাজিরা এই তথ্য জানিয়েছে।

প্রাথমিক তদন্তে জানা গেছে, ইউক্রেনকা বিমানঘাঁটি থেকে উড্ডয়নের মাত্র কয়েক মিনিটের মধ্যেই চীন সীমান্তবর্তী আমুর অঞ্চলের একটি জনবসতিহীন এলাকায় ‘তুপোলেভ টিইউ-৯৫’ মডেলের বিমানটি ক্রাসনোইয়ারোভো শহরের কাছে বিধ্বস্ত হয়। মাটিতে আছড়ে পড়ার সঙ্গে সঙ্গেই বিমানের জ্বালানি ট্যাংকে ভয়াবহ বিস্ফোরণ ঘটে এবং আগুন ধরে যায়। তবে সৌভাগ্যবশত সে সময় বিমানটিতে কোনো গোলাবারুদ ছিল না। রাশিয়ার সামরিক বাহিনী জানিয়েছে, দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে ‘অ্যারোস্পেস ফোর্সেস’-এর একটি বিশেষ কমিশন দুর্ঘটনাস্থলে কাজ শুরু করেছে। সোভিয়েত আমলের এই বিশাল আকৃতির বোমারু বিমানটি ১৯৫৬ সাল থেকে রাশিয়ার সামরিক বাহিনীর নিয়মিত মহড়ায় ব্যবহৃত হয়ে আসছে। দুর্ঘটনার পর জরুরি উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। বিমানটির এক ক্রু সদস্য মাঝারি ধরনের আঘাত নিয়ে বেঁচে গেলেও বাকি ছয় আরোহী প্রাণ হারিয়েছেন।

ঢাকা ফাইলস ভেরিফাইড এডিটর

ঢাকা ফাইলসের প্রতিটি সংবাদ সম্পাদকীয় নীতি ও যাচাই প্রক্রিয়া মেনে প্রকাশ করা হয়। আমাদের সম্পাদকীয় নীতি পড়ুন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
1

‘সড়ক নিরাপত্তা’ বিষয়ে বনানী বিদ্যানিকেতনে বিআরটিএর কর্মশালা অনুষ্ঠিত

2

কেপ ভার্দে ম্যাচের আগে কৌশল বদলালেন স্কালোনি: আর্জেন্টিনার একাদশে পরিবর্তনের আভাস

3

গণপূর্ত প্রকৌশলীসহ ৭ জনের বিরুদ্ধে দুদকের মামলা

4

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি ২য় বর্ষের ফল পুনঃনিরীক্ষণের আবেদন শুরু ২০ জুলাই

5

জামায়াত-এনসিপি নন-ইস্যুকে ইস্যু করে অস্থিতিশীলতা তৈরি করতে চায়: খায়রুল কবির খোকন

6

চিত্রনায়িকা পরীমনির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

7

সাইপ্রাস বনাম আর্মেনিয়া নেশনস লিগ: আজ রাতে কে জিতবে?

8

বিশ্বকাপ ফাইনালে ‘ষড়যন্ত্র’ ও ইনজুরি নিয়ে যা বললেন রোমেরো

9

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৭ জনকে পুশইন করার বিএসএফের চেষ্টা প্রতিহত করল বিজিবি

10

সংরক্ষিত আসনের এমপি নুসরাত তাবাসসুমের কুষ্টিয়ার বাড়িতে আগুন