|
দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
নিউজ ডেস্ক
প্রকাশ : Aug 4, 2026 ইং
অনলাইন সংস্করণ

বিশ্ব পোশাক রপ্তানিতে আবারও দ্বিতীয় অবস্থানে বাংলাদেশ, শীর্ষে চীন

শিল্পখাতে নানা চ্যালেঞ্জ সত্ত্বেও তৈরি পোশাক রপ্তানিতে বিশ্বে নিজেদের দ্বিতীয় অবস্থান ধরে রেখেছে বাংলাদেশ। বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) ‘ওয়ার্ল্ড ট্রেড স্ট্যাটিস্টিক্যাল রিভিউ ২০২৫’ অনুযায়ী, টানা পঞ্চমবারের মতো বিশ্বের দ্বিতীয় বৃহত্তম তৈরি পোশাক রপ্তানিকারক দেশ হওয়ার গৌরব অর্জন করেছে বাংলাদেশ। প্রতিবেদনে জানানো হয়েছে, গত বছর বাংলাদেশ মোট ৩৮ দশমিক ৮২ বিলিয়ন ডলারের তৈরি পোশাক রপ্তানি করেছে, যা নিকটতম প্রতিদ্বন্দ্বী ভিয়েতনামের তুলনায় প্রায় ২ বিলিয়ন ডলার বেশি। বছর ব্যবধানে বাংলাদেশের রপ্তানি প্রায় ১ শতাংশ বাড়লেও ভিয়েতনামের প্রবৃদ্ধি ছিল প্রায় ১১ শতাংশ।

ইউএস অফিস অব টেক্সটাইল অ্যান্ড অ্যাপারেলের (ওটেক্সা) তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রের বাজারে চলতি বছরের জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত বাংলাদেশের রপ্তানি ৮.১ শতাংশ কমে ৩.২৫ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। তবে যুক্তরাষ্ট্রের সামগ্রিক পোশাক আমদানির বাজার ৯.৩ শতাংশ সংকুচিত হওয়ায় বাজারের সার্বিক পরিস্থিতির তুলনায় এই পতন কম। অর্থনীতিবিদরা বলছেন, ভিয়েতনামসহ ভারত, পাকিস্তান ও কম্বোডিয়ার মতো দেশগুলো প্রতিযোগিতায় শক্ত অবস্থান তৈরি করায় বাংলাদেশের দ্বিতীয় অবস্থান ধরে রাখতে উৎপাদনে অটোমেশন বৃদ্ধি এবং প্রতিযোগিতাসক্ষমতা আরও জোরদার করতে হবে। বৈশ্বিক পোশাক রপ্তানির এই তালিকায় যথারীতি শীর্ষ অবস্থানে রয়েছে চীন এবং তৃতীয়, চতুর্থ ও পঞ্চম স্থানে রয়েছে যথাক্রমে ভিয়েতনাম, ভারত ও তুরস্ক।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজনীতির জন্য সব হারিয়ে দলীয় কার্যালয়ে আশ্রয় নিয়েছেন জাহিদুল

1

জাপানি ফাঁদ ও আনচেলত্তির জাদুকরী কৌশল: যেভাবে জয় পেল ব্রাজিল

2

নেপালে হিমবাহ ধস ও বন্যায় মৃত্যু বেড়ে ৬৩৩, নিখোঁজ দুই হাজারে

3

আইসিসির গ্রেফতারি পরোয়ানা উপেক্ষা করে যুক্তরাষ্ট্র সফরে বেনি

4

নাইজেরিয়ায় হামলায় নিহত অন্তত ২৫

5

বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের আহ্বান প্রধানমন্ত্র

6

বাথরুমে অতিরিক্ত চাপে স্মৃতিভ্রষ্ট হওয়ার ঝুঁকি: চিকিৎসা বিজ্

7

রায়পুরে টাকা ও জমি নিয়ে সংঘর্ষে আহত ১০

8

নৈতিক স্খলনের অভিযোগ: জামায়াত এমপি গাজী নজরুল ইসলাম দল থেকে

9

জিটিএ ৬-এর প্রি-অর্ডার ডেট ও কভার আর্ট প্রকাশ

10

কুয়েত ও বাহরাইনে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন

11

২৪ লাখের স্বস্তি বনাম ১৮ কোটির চাপ

12

চার্লস ডি কেটেলার: বেলজিয়ামের ফুটবলের নতুন নীরব জাদুকর

13

ক্যামেরুন গ্রিনের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা দেখছেন না বো ওয়েবস্

14

ভারতকে পাকিস্তানের সরাসরি যুদ্ধের হুমকি

15

হত্যাচেষ্টা মামলায় গ্রেফতার ইনু ও মেনন

16

বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ম্যাকাই টেস্ট লাইভ স্কোর ও আপডেট ২

17

সরকারি হাসপাতালের সেবা বৃদ্ধিতে কড়া নজর: সেরা ৫ শতাংশ পাবে প

18

লকআপ মৌসুম ২ এপিসোড ২১ রিভিউ: খাদ্য রাজনীতি, গোপন মিশন ও টিক

19

ইমরান খানকে কারাগার থেকে হাসপাতালে নেওয়ার নির্দেশ আদালতের

20