|
দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
নিউজ ডেস্ক
প্রকাশ : Jul 27, 2026 ইং
অনলাইন সংস্করণ

৫ আগস্টের পরও দেশ এখনো পুরোপুরি ফ্যাসিস্টমুক্ত হয়নি: ফরিদা আখতার

৫ আগস্টের ছাত্র-জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের পরও দেশ এখনো কাঠামোগতভাবে পুরোপুরি ফ্যাসিস্টমুক্ত হয়নি বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা ফরিদা আখতার। সোমবার (২৭ জুলাই) ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) শফিকুল কবির মিলনায়তনে ‘জুলাই গণঅভ্যুত্থান: গণমাধ্যম কর্মীদের দায়িত্ব, ত্যাগ ও দুঃসাহসিক স্মৃতি’ শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) এই অনুষ্ঠানের আয়োজন করে।

সভায় ফরিদা আখতার বলেন, ৫ আগস্টের পর দেশ সাময়িকভাবে স্বৈরাচারমুক্ত হলেও ফ্যাসিবাদী রাষ্ট্র কাঠামো পুরোপুরি উচ্ছেদ করা সম্ভব হয়নি। এর ফলে এখনো পুরোনো ব্যবস্থার মাধ্যমেই সবকিছু পরিচালিত হচ্ছে। জুলাই আন্দোলনে নারীদের অনন্য ভূমিকার কথা তুলে ধরে তিনি আক্ষেপ প্রকাশ করেন যে, আন্দোলনে অংশ নেওয়া নারীদের এখনো নানাভাবে হেনস্তা ও অনলাইন বুলিংয়ের শিকার হতে হচ্ছে। এই ধরনের অন্যায়ের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীদের আরও সোচ্চার ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের সাবেক ব্যবস্থাপনা পরিচালক এম আবদুল্লাহ বলেন, জুলাই আন্দোলনে মাঠপর্যায়ে মোবাইল জার্নালিস্ট এবং ফটো ও ভিডিও সাংবাদিকদের ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ, যা তাঁরা জীবনের ঝুঁকি নিয়ে পালন করেছিলেন। তবে তৎকালীন সরকারের অনুগত কিছু সংবাদমাধ্যমের নীতিনির্ধারক বা গেট কিপাররা মাঠের সাংবাদিকদের পাঠানো সেই প্রামাণ্য ফুটেজ ও তথ্য প্রচার না করে আটকে দিয়েছিলেন। এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেন, মূলধারার গণমাধ্যমের মালিকানা বা পদে পরিবর্তন এলেও নিয়ন্ত্রণ ব্যবস্থার ভেতরে পুরোনো কাঠামোর প্রভাব রয়ে গেছে। জুলাই গণঅভ্যুত্থানের মূল আকাঙ্ক্ষা বাস্তবায়নে গণমাধ্যমকে কোনো ব্যক্তি বা গোষ্ঠীর স্বার্থে নয়, বরং দেশ ও জনগণের পক্ষে নিরপেক্ষ অবস্থান নেওয়ার তাগিদ দেন তিনি। এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জুর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি আবু সালেহ আকন, দ্য ডিসেন্টের সম্পাদক কদরুদ্দিন শিশির ও এবি পার্টির যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট জুবায়ের আহমেদসহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপে যেভাবে আছে বাংলাদেশ

1

দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম: জেনে নিন আজকের দর

2

অবরুদ্ধ হরমুজ প্রণালি: শুধু চীনের জাহাজকে চলাচলের অনুমতি দিল

3

ফাঁকতালে এমপি হয়েছিলেন অনেকে': স্পিকার

4

ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি: ৫০ বিলিয়ন ডলার নিষেধাজ্ঞা ছাড়ের স

5

ফ্রান্সকে ভয় পায় না স্পেন, বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখছেন লামিন

6

জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের

7

মোদির বাসভবন ঘেরাওয়ের ডাক কেজরিওয়ালের, ইথানল নীতি নিয়ে তুঙ্

8

শোবারঘর নিয়ে দিবাস্বপ্ন নয়: রামদেবের মন্তব্যের কড়া জবাব কঙ্গ

9

কাজাখ প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠক

10

সাদিয়ার সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল, পডকাস্টে স্বীকার করলেন খ

11

হরমুজ প্রণালি কি মার্কিন ভূখণ্ড হতে পারে? ট্রাম্পের দাবির পে

12

বিদ্যুৎমন্ত্রীর বিরুদ্ধে বিতর্কিত মন্তব্য: এমপি আমির হামজার

13

মাশহাদে চিরনিদ্রায় শায়িত হবেন আয়াতুল্লাহ খামেনি: জন্মস্থানেই

14

মুক্তিসংগ্রামের দুর্লভ আলোকচিত্র প্রদর্শনীতে ঢাবিতে নতুন প্র

15

ফেসবুকে সরকারের সমালোচনা : ঢাবি ছাত্রদল নেতা আজীবন বহিষ্কার

16

প্রাথমিক গোল্ড কাপ ফুটবল ও নতুন শিক্ষাপদ্ধতি

17

ইউক্রেন যুদ্ধ বন্ধে পুতিনের সঙ্গে ট্রাম্পের জামাতা ও দূতের ম

18

পোস্ট মুছে শাহবাজ শরিফের নতুন বার্তা

19

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ডিজির মেয়াদ বাড়ল

20