|
দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
Dhaka Files
প্রকাশ : Sep 28, 2026 ইং
অনলাইন সংস্করণ

তৈরি পোশাকের বাইরে রপ্তানি বাড়াতে ২০ নতুন বাজারে নজর বাংলাদেশের

সংগৃহীত ছবি

তৈরি পোশাকের ওপর রপ্তানি নির্ভরতা কমিয়ে পণ্য ও বাজার বহুমুখীকরণে বিশ্বের ২০টি সম্ভাবনাময় দেশ চিহ্নিত করেছে বাংলাদেশ। এসব দেশের মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, জাপান, চীন, ভারত, কানাডা, মালয়েশিয়া, সিঙ্গাপুর, সংযুক্ত আরব আমিরাত, দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়াসহ আরও কয়েকটি দেশ।

সোমবার (২৮ সেপ্টেম্বর) সচিবালয়ে ‘বাংলাদেশের রপ্তানি বহুমুখীকরণ কৌশল: ১৮টি গুরুত্বপূর্ণ বাণিজ্য গন্তব্যে পণ্য ও বাজারের বৈচিত্র্য’ শীর্ষক কর্মশালায় এসব তথ্য তুলে ধরা হয়।

বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে, চিহ্নিত বাজারগুলোর সম্ভাবনা, বিদ্যমান প্রতিবন্ধকতা এবং প্রতিযোগী দেশগুলোর অবস্থান বিশ্লেষণ করে একটি সমন্বিত রপ্তানি বহুমুখীকরণ কৌশলপত্র তৈরি করা হবে। পাশাপাশি বাজারভিত্তিক আলাদা কৌশলও নেওয়া হবে।

কর্মশালায় তৈরি পোশাকের পাশাপাশি ওষুধ, ইলেকট্রনিকস, কৃষি ও কৃষিপ্রক্রিয়াজাত পণ্য, চামড়া ও চামড়াজাত পণ্য, হালকা প্রকৌশল, তথ্যপ্রযুক্তি এবং বিভিন্ন সেবা খাতের রপ্তানি বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়।

বাণিজ্যসচিব মো. আতাউর রহমান খান বলেন, বাংলাদেশের রপ্তানিকে আরও শক্তিশালী ও টেকসই করতে পণ্য ও বাজার দুই ক্ষেত্রেই বৈচিত্র্য আনার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

সিপিডির সম্মাননীয় ফেলো মোস্তাফিজুর রহমান বলেন, পণ্যের পাশাপাশি সেবা রপ্তানিকেও গুরুত্ব দিতে হবে। বিশেষ করে তথ্যপ্রযুক্তি, দক্ষতাভিত্তিক অর্থনীতি, ফ্রিল্যান্সিং ও প্রযুক্তিনির্ভর উৎপাদন বাড়ানোর ওপর জোর দেন তিনি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংবিধান সংস্কার ও জুলাই জাতীয় সনদ নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বক

1

বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ, ৩ ঘণ্ট

2

থাইল্যান্ডে শিশুর চালানো পিকআপের ধাক্কায় ৮ বৌদ্ধ ভিক্ষু নিহত

3

আড়ং নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬: বিউটি ও স্টাইলিং অ্যাসিস্ট্যান্ট

4

মোহাম্মদ আব্বাসের দারুণ বোলিং: লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে চা

5

বীমা খাতের দরপতনেও বড় মূলধনী শেয়ারের সমর্থনে ডিএসইর বাজার সূ

6

প্রধানমন্ত্রীর সফর নিয়ে যা জানালেন ভারতের পররাষ্ট্রমন্ত্রণা

7

ঐতিহাসিক ইব্রাহিমি মসজিদে ইসরাইলি সেটেলারদের হানা

8

বিকালের মধ্যেই গ্যাসের চাপ স্বাভাবিক হবে

9

ইউএস ওপেনের সেমিফাইনালে টিয়াফো, হৃদয়বিদারক হারে কেঁদে ফেললেন

10

অভিনেত্রী মেহের আফরোজ শাওনকে পুলিশ হেফাজতে নেওয়ার দাবি জানাল

11

সাকিবের বিরুদ্ধে শেয়ার কেলেঙ্কারির তদন্ত শেষ পর্যায়ে, দ্রু

12

হামের প্রাদুর্ভাব অব্যাহত: নতুন আক্রান্ত ৮৩৩ ও মৃত্যু ২ শিশু

13

শাবিপ্রবির বিজয়-২৪ ও সৈয়দ মুজতবা আলী হলে নতুন প্রভোস্ট নিয়োগ

14

হরমুজ প্রণালিতে অস্থিরতা: বিশ্ববাজারে স্বর্ণের দরপতন ও তেলের

15

সান্সেট বোললেভার্ডের বিলবোর্ডে বাস করে নেটফ্লিক্সের অনন্য প্

16

ল্যাংট্যাং শৃঙ্গের হিমবাহ ভেঙে সেকেন্ডে ৫০ মিটার বেগে নেমে আ

17

স্থানীয় নির্বাচন ও আ.লীগের অংশ নেওয়া নিয়ে প্রশ্ন

18

মার্কিন ড্রোন ভূপাতিত করল ইরান, নৌবহরে হামলা

19

জুলাই শহীদ জুবায়েরের বোনের চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানম

20