|
দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
নিউজ ডেস্ক
প্রকাশ : Jul 26, 2026 ইং
অনলাইন সংস্করণ

সৌদি আরবে এক সপ্তাহে ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার, কঠোর হুঁশিয়ারি প্রশাসনের

সৌদি আরবে গত এক সপ্তাহে আইন অমান্য করার অভিযোগে প্রায় ১৫ হাজার অভিবাসীকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, গত ১৬ থেকে ২২ জুলাই পর্যন্ত দেশজুড়ে ধারাবাহিক অভিযান চালিয়ে মোট ১৪ হাজার ৯৭০ জন আইন লঙ্ঘনকারীকে আটক করা হয়েছে।

আটককৃতদের মধ্যে আবাসন আইন ভঙ্গের দায়ে ৭ হাজার ৪৩৯ জন, সীমান্ত সুরক্ষা আইনের ৩ হাজার ৯৯১ জন এবং শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে ৩ হাজার ৫৪২ জন অপরাধী রয়েছেন। এছাড়া অবৈধভাবে সীমান্ত পেরিয়ে সৌদি আরবে প্রবেশের সময় আরও ১ হাজার ৬২৬ জনকে আটক করা হয়েছে, যাদের বড় একটি অংশ ইথিওপিয়া ও ইয়েমেনের নাগরিক। পাশাপাশি অবৈধভাবে দেশ ছাড়ার সময় ৩৩ জন এবং আইন লঙ্ঘনকারীদের সহায়তা বা আশ্রয় দেওয়ার অভিযোগে আরও ১৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

বর্তমানে ৩০ হাজারেরও বেশি অপরাধীর বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে এবং এর মধ্যে ১৩ হাজারেরও বেশি মানুষকে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। অবৈধ অভিবাসীদের যেকোনো ধরনের সহায়তা প্রদান করলে ১৫ বছরের কারাদণ্ড এবং ১০ লাখ সৌদি রিয়াল পর্যন্ত জরিমানার কঠোর হুঁশিয়ারি দিয়েছে সৌদি কর্তৃপক্ষ। একই সঙ্গে এ ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড দেখলে সাধারণ মানুষকে গোপনে পুলিশকে খবর দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সারাদেশে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস: আবহাওয়ার সর্বশেষ আপডেট

1

ইসলামাবাদের শান্তি আলোচনা: চুক্তির খুব কাছে গিয়েও ব্যর্থ ইরা

2

ঝড়ের কারণে পিছিয়ে গেল মেক্সিকো–ইকুয়েডর ম্যাচ

3

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের ১৮০ দিনের কর্মপরিকল্পনায় বড

4

স্কুলে অনুপস্থিত চার বছর, হাজিরা খাতা বাড়ি নিয়ে স্বাক্ষর ও ন

5

প্রয়াত সাবেক মন্ত্রী আবদুল্লাহ আল নোমানের নামে মন্ত্রণালয়ের

6

গলে শ্রীলঙ্কাকে গুঁড়িয়ে ইতিহাস গড়লেন মানব সুথার, ভারতের দাপু

7

পুলিশের ভেতরেও ষড়যন্ত্রকারী আছে, বাহিনীর ক্ষুদ্র অংশের দায়

8

রোডম্যাপ প্রকাশের পরও ডিসিইউর অ্যাকাডেমিক মাইগ্রেশনে দৃশ্যমা

9

ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষকদের দুই মাসের এমপিওর চেক ছাড়

10

শেখ হাসিনার ভার্চুয়াল ঠিকানা নিয়ে ভারতের দূরত্ব বজায় রাখা

11

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে এবার বিসিএস কর্মকর্তাদের নিয়োগ: আ

12

ইরানের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক অক্ষুণ্ন রাখার কড়া বার্তা দি

13

চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত বহাল | Weather Update Ba

14

মধ্যপ্রাচ্যে সংঘাতের আশঙ্কা কমায় বিশ্ববাজারে তেলের দাম হ্রাস

15

রিয়াল মাদ্রিদ ছেড়ে কি আর্সেনালে যাচ্ছেন ভিনিসিউস জুনিয়র? জান

16

৭ দিনে মিলবে লাইসেন্স, কোম্পানি নিবন্ধন ৪৮ ঘণ্টায়

17

এমবাপে বনাম ইয়ামাল: বিশ্বকাপ ফাইনালে ওঠার লড়াইয়ে মুখোমুখি ফ্

18

রাজধানীতে আজ যেসব কর্মসূচি

19

ভুটান-ম্যাকাও ম্যাচে বাংলাদেশের তিন রেফারি: আন্তর্জাতিক মঞ্চ

20