|
দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
নিউজ ডেস্ক
প্রকাশ : Jul 1, 2026 ইং
অনলাইন সংস্করণ

খামেনির জানাজায় অংশ নিতে ইরান যাচ্ছেন নাসীরুদ্দীন পাটওয়ারীসহ প্রতিনিধিদল

ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল সাইয়্যিদ আলী হুসাইনি খামেনির শেষকৃত্য ও রাষ্ট্রীয় শোক অনুষ্ঠানে অংশ নিতে তেহরান সফরের প্রস্তুতি নিচ্ছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। এনসিপি সূত্রে জানা গেছে, মঙ্গলবার ঢাকায় ইরান দূতাবাসে ভিসার জন্য আবেদন করার পর বুধবার তার ভিসা মঞ্জুর হয়েছে। বর্তমানে তিনি ইরান সফরের জন্য বিমানের টিকিট বুকিংসহ প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করছেন।

গত ২৮ ফেব্রুয়ারি তেহরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ বিমান হামলায় নিহত হন ইরানের দীর্ঘকালীন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে ইরানসহ পুরো বিশ্বে। আগামী ৪ থেকে ৯ জুলাই তেহরান, কোম এবং খামেনির জন্মস্থান মাশহাদে তার বিদায় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সাম্প্রতিক ইতিহাসের অন্যতম বৃহৎ জনসমাগম হবে বলে ধারণা করা হচ্ছে এই অনুষ্ঠানে।

শুধু নাসীরুদ্দীন পাটওয়ারী নন, বাংলাদেশ থেকে আরও গুরুত্বপূর্ণ রাজনৈতিক ও সরকারি ব্যক্তিবর্গ এই শোক অনুষ্ঠানে অংশ নিতে ইরান যাচ্ছেন। এর মধ্যে রয়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। এছাড়া বাংলাদেশ জামায়াতে ইসলামীর একটি প্রতিনিধিদলও ইরান সফরের জন্য প্রস্তুত। জামায়াতের নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমানের নেতৃত্বে প্রতিনিধিদলটিতে আরও থাকছেন মো. নুরুল আমীন, ড. মো. কেরামত আলী এবং এস এম খালিদুজ্জামান। এই সফরকে ঘিরে ভূ-রাজনৈতিক অঙ্গনে বিশেষ গুরুত্ব তৈরি হয়েছে, কারণ শোক অনুষ্ঠানে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান ও উচ্চপদস্থ কর্মকর্তাদের উপস্থিতি প্রত্যাশা করা হচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ই-সিগারেট কি আসলেই নিরাপদ?ৃৃ

1

ময়মনসিংহে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে দুই নারীসহ নিহত ৩, আহত ২

2

চট্টগ্রাম অঞ্চলে বন্যা: এইচএসসি ও সমমানের শনিবারের পরীক্ষাও

3

১০ বছরে সাড়ে ৮ লাখ কোটি টাকা পাচার: ২৫টি পদ্মা সেতু সম্ভব ছি

4

মেঘলা দিনেও ঢাকার বাতাস অস্বাস্থ্যকর, বিশ্বে বায়ুদূষণে চতুর্

5

রাখাইনে সংঘাত: বাংলাদেশ থেকে ৩ লক্ষাধিক রোহিঙ্গা নিতে কেন দে

6

সুইস ব্যাংকে বাংলাদেশিদের টাকার পাহাড়

7

ভারতের ঝাড়খণ্ডে মাঠে কাজ করার সময় বজ্রপাতে ১৪ জনের প্রাণহানি

8

অস্ট্রেলিয়া সিরিজে শেষ মুহূর্তে স্কোয়াডে ডাক পেলেন লিটন দাস

9

বড় দাতাদের থেকে ঋণের প্রতিশ্রুতি নেই

10

জিম্বাবুয়েকে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজ জয়ে বোলারদের কৃতিত

11

খালেদা জিয়ার মামলার সাক্ষী সাবেক যুগ্ম সচিব জগলুল পাশা বিমান

12

গোপালগঞ্জে ৬৪ হাজার ইয়াবাসহ দুই শীর্ষ মাদক কারবারি গ্রেফতার

13

নেতানিয়াহুকে ‘ব্যর্থ’ মনে করেন ৫৬% ইসরাইলি

14

কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানির মৃত্যুতে জাম

15

যে কারণে রাজনীতি ছেড়েছিলেন অমিতাভ বচ্চন

16

ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হলেন মুন্স

17

ভারত বনাম শ্রীলঙ্কা টেস্ট ম্যাচ: তৃতীয় দিনেও জমজমাট লড়াই ও আ

18

বিশ্বকাপের টিকিট নিয়ে ফের বিতর্কে ফিফা: রিসেল প্ল্যাটফর্মে অ

19

সরকারি পে-স্কেল গেজেট প্রকাশে বিলম্ব: জটিলতায় আইবাস সফটওয়্যা

20