ভারতের বিপক্ষে গল টেস্টে ১৬৫ রানে হেরে পিছিয়ে পড়ার পর বড় ধরনের ইনজুরি সংকটে পড়েছে শ্রীলঙ্কা দল। কোচ গ্যারি কার্স্টেন নিশ্চিত করেছেন যে, চোটের কারণে আসন্ন কলম্বো টেস্টে দলের নিয়মিত তিন গুরুত্বপূর্ণ ব্যাটার দীনেশ চণ্ডীমল, পাথুম নিশঙ্ক এবং কুশল মেন্ডিসকে পাচ্ছে না স্বাগতিকরা।
প্রথম টেস্টের সময় বাউন্ডারি বাঁচাতে গিয়ে ঘাড় ও ডান কাঁধে গুরুতর চোট পান অভিজ্ঞ ব্যাটার দীনেশ চণ্ডীমল, যার ফলে তাকে হাসপাতালেও যেতে হয়েছিল এবং তিনি কনকাশন সাব হিসেবে মাঠ ছাড়েন। অন্যদিকে, কব্জির চোট থেকে পুরোপুরি সেরে না ওঠায় ওপেনার পাথুম নিশঙ্ক এবং লঙ্কা প্রিমিয়ার লিগের শুরু থেকে হ্যামস্ট্রিংয়ের চোটে বাইরে থাকা কুশল মেন্ডিসও দ্বিতীয় টেস্টের বাইরে থাকছেন। ফলে নিয়মিত তিন ব্যাটারকে ছাড়াই সিরিজে ঘুরে দাঁড়ানোর কঠিন চ্যালেঞ্জ নিয়ে শুভমন গিলদের মুখোমুখি হতে হচ্ছে ধনঞ্জয় ডি সিলভার দলকে।
মন্তব্য করুন