|
দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
নিউজ ডেস্ক
প্রকাশ : Jul 23, 2026 ইং
অনলাইন সংস্করণ

মেয়েদের ফুটবল নিয়ে বিতর্কিত মন্তব্য করে সমালোচনার মুখে রাফায়েল লিয়াও

বিশ্বকাপের রেশ কাটতে না কাটতে সামাজিক যোগাযোগমাধ্যমে এক বিতর্কিত পোস্ট দিয়ে তীব্র সমালোচনার মুখে পড়েছেন পর্তুগাল জাতীয় দল ও ইতালিয়ান ক্লাব এসি মিলানের তারকা ফরোয়ার্ড রাফায়েল লিয়াও। বিশ্বকাপ পরবর্তী সময়ে নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে তিনি একটি মন্তব্য পোস্ট করেন, যেখানে লেখা ছিল, ‘মেয়েরা, বিশ্বকাপ শেষ; এখন ফুটবল বোঝার অভিনয় বন্ধ করতে পারো।’ মুহূর্তেই এই পোস্টটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায় এবং বিশ্বজুড়ে ফুটবলপ্রেমী ও নারীদের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি করে। অনেকেই তার এই মন্তব্যটিকে নারীবিদ্বেষী ও অত্যন্ত অপমানজনক বলে আখ্যায়িত করেন।

ব্যাপক সমালোচনার মুখে পড়ে লিয়াও দ্রুত তার ওই ইনস্টাগ্রাম স্টোরিটি ডিলিট করে দিতে বাধ্য হন। পরবর্তীতে আরেকটি বার্তায় তিনি পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে লেখেন, ‘বন্ধুরা, ইনস্টাগ্রামের এসব বিষয় এতটা সিরিয়াসভাবে নেবেন না।’ তবে তার এই সাফাই বা ব্যাখ্যাতেও বিতর্ক থামেনি। একদল সমর্থক এটিকে নিছক হালকা মেজাজের রসিকতা বলে দাবি করলেও, অধিকাংশের মতে একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ফুটবলারের কাছ থেকে এ ধরনের দায়িত্বজ্ঞানহীন ও অবমাননাকর মন্তব্য কোনোভাবেই কাম্য নয়। এ ঘটনার পর থেকে বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমে আলোচনা ও সমালোচনা অব্যাহত থাকলেও লিয়াও এ নিয়ে আর কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেননি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুরঞ্জিত সেনগুপ্তের ওপর গ্রেনেড হামলা: আরিফ-বাবর-গউছ খালাস

1

বিগত বিশ্বকাপ সম্প্রচারে ১৪০ কোটি টাকার দুর্নীতি, এবার খরচ প

2

হরমুজ প্রণালিতে মাইন বসালে ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পে

3

সাকিবকে টপকে ফেসবুকে দেশের সবচেয়ে বেশি অনুসারীর অধিকারী এখন

4

আইসিএপিপির স্থায়ী কমিটির সদস্য ইসমাইল জবিউল্লাহ

5

Mexico vs England: FIFA World Cup 2026 Round of 16 Preview

6

মিয়ানমারে ৬ মাসে ৭ শতাধিক বেসামরিক হত্যা

7

ইরানের সর্বোচ্চ নেতার জানাজায় অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন স্প

8

কাঁঠালের বিচির পুষ্টিগুণ ও উপকারিতা

9

পুলিশের ওপর হামলা ও সার্বভৌমত্বের সংকট

10

গুমের নাটক করেছে শিবির: রাশেদ খান

11

জমি অধিগ্রহণে কৃষকদের বিক্ষোভের মুখে শুভেন্দু সরকার

12

রাজধানীর তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী মহরম র‍

13

আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের দাবিতে ২৩ মিলিয়নের ব

14

থাইল্যান্ডে শিশুর চালানো পিকআপের ধাক্কায় ৮ বৌদ্ধ ভিক্ষু নিহত

15

টুথপেস্টের পর এবার সয়াবিন তেলেও মিলল ক্ষতিকর মাইক্রোপ্লাস্টি

16

বিশ্বকাপে সমকামী চিকিৎসকের অভিনব প্রতিবাদ

17

সদরঘাটে ট্রলারডুবি: নিখোঁজ দুজনকে জীবিত উদ্ধার

18

ইসরাইলকে ইসমাইল ঘানির সতর্কবার্তা

19

আল্লাহর ৫টি মহামূল্যবান ওয়াদা

20