|
দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
নিউজ ডেস্ক
প্রকাশ : Aug 19, 2026 ইং
অনলাইন সংস্করণ

ভেনেজুয়েলার উৎপাদিত তেলের অর্ধেকই এখন যাচ্ছে যুক্তরাষ্ট্রে

ভেনেজুয়েলায় উৎপাদিত মোট তেলের প্রায় অর্ধেকই এখন যুক্তরাষ্ট্রে পাঠানো হচ্ছে বলে জানিয়েছেন এক জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তা। দেশটিতে অন্তর্বর্তী সরকার গঠনের পর থেকেই এই তেল সরবরাহ পুনরায় শুরু হয়েছে। যুক্তরাষ্ট্রের টেক্সাসে অনুষ্ঠিত একটি জ্বালানি সম্মেলনে দেশটির আন্ডার সেক্রেটারি অব এনার্জি কাইল হাউস্টভেইট জানান, বর্তমানে ভেনেজুয়েলায় প্রতিদিন প্রায় সাড়ে ১২ লাখ ব্যারেল তেল উৎপাদিত হচ্ছে, যার মধ্যে পাঁচ লাখেরও বেশি ব্যারেল তেল যুক্তরাষ্ট্রের বিভিন্ন শোধনাগারে প্রক্রিয়াকরণের জন্য পাঠানো হচ্ছে। মার্কিন শোধনাগারগুলো মূলত ভেনেজুয়েলার ভারী অপরিশোধিত তেল প্রক্রিয়াকরণ করার উপযোগী করেই ডিজাইন করা হয়েছে। তেল উৎপাদন বাড়াতে যুক্তরাষ্ট্রও ভেনেজুয়েলাকে সহায়তা দিয়ে আসছে এবং এর মাধ্যমে দুই দেশই লাভবান হচ্ছে বলে তিনি উল্লেখ করেন।

বিশ্বে সবচেয়ে বেশি তেলের মজুত থাকা সত্ত্বেও দীর্ঘদিন ধরে পর্যাপ্ত বিনিয়োগের অভাব এবং কঠোর মার্কিন নিষেধাজ্ঞার কারণে দেশটি বৈশ্বিক বাজারে তেমন তেল সরবরাহ করতে পারত না। তবে সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনের পর থেকে ভেনেজুয়েলার তেল উৎপাদন ও রপ্তানি উভয়ই উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। এদিকে তেল বিক্রি থেকে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা আয় হলেও সেই অর্থের ব্যবহার নিয়ে ওয়াশিংটন এখনো কোনো বিস্তারিত তথ্য প্রকাশ করেনি। তেল বিক্রির আয়ের স্বচ্ছতা নিয়ে আন্তর্জাতিক বিভিন্ন মহল ও গবেষণা সংস্থা উদ্বেগ প্রকাশ করেছে। একই সঙ্গে ভেনেজুয়েলার বর্তমান অন্তর্বর্তী সরকারের সঙ্গে রাজনৈতিক আলোচনার প্রক্রিয়ায় মূল বিরোধী দলকে বাইরে রাখা নিয়েও বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আকাশ সুরক্ষা জোরদার: ইরানজুড়ে ৩ হাজার ৮০০ স্থানে বিমান প্রত

1

মাশহাদে নেওয়া হচ্ছে আয়াতুল্লাহ আলী খামেনির কফিন: আজই দাফন

2

দুপুরের মধ্যে দেশের ১১ জেলায় ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভা

3

এনএভি যাচাই করে মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের পরামর্শ বিএসইসির

4

এসএসসি পাসে মোল্লা সল্টে চাকরি

5

আমেরিকা বনাম কলম্বাস ক্রু লিগস কাপ কোয়ার্টার ফাইনাল ম্যাচ প

6

উচ্চকক্ষ কি বাংলাদেশের নতুন রাজনৈতিক বোঝা হতে যাচ্ছে?

7

গণঅভ্যুত্থানের সঙ্গে প্রথম বেইমানি করেছেন জামায়াত আমির: রাশ

8

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সততার সঙ্গে দায়িত্ব পালন করতে

9

রাজশাহী সিটি নির্বাচন: বিএনপিতে মনোনয়নপ্রত্যাশী হাফ ডজন নেতা

10

ব্রিকস শীর্ষ সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রী তারেক রহমানকে ন

11

হরমুজ প্রণালীতে চরম সংকট: দিনে পার হতে পেরেছে মাত্র ৬টি জাহা

12

দুই মন্ত্রীর অনুসারীদের দ্বন্দ্বে সিলেট বিএনপিতে ফের বিভক্তি

13

সিরাজগঞ্জে বিএনপি নেতা হত্যার ঘটনায় স্ত্রীসহ দুইজনের যাবজ্জ

14

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের ১৮ কোটি টাকার ফ্ল্যাটের মাল

15

১৩৫০ টাকার টিএসপি সার ১৮০০ টাকা: অতিরিক্ত ৪৫০ টাকা কোথায় যাচ

16

আন্দোলনকারীদের ‘জুলাই জঙ্গি’ আখ্যা দিয়ে ফেসবুকে পোস্ট, জাবি

17

সংসদে ইসলামি ব্যাংকিং ও নিয়োগ নিয়ে আন্দালিভ-গয়েশ্বরের বাহাস

18

মানবতাবিরোধী অপরাধের ৬টি মামলায় ১৬ জনের মৃত্যুদণ্ড ও ১১ জনের

19

খাবার-পানি ছাড়া ১১ দিন ভূমধ্যসাগরে ভেসে থাকার পর প্রাণ গেল

20