|
দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
নিউজ ডেস্ক
প্রকাশ : Aug 8, 2026 ইং
অনলাইন সংস্করণ

নারী কেলেঙ্কারি ও অর্থ দিয়ে মুখ বন্ধের অভিযোগে ফেঁসে যেতে পারেন ফিফা সভাপতি

সংগৃহীত

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর বিরুদ্ধে উয়েফার মহাসচিব থাকাকালীন সময়ের একটি নারী কেলেঙ্কারির চাঞ্চল্যকর অভিযোগ সামনে এসেছে। ব্রিটিশ সংবাদমাধ্যম ‘দ্য টেলিগ্রাফ’-এর প্রতিবেদন অনুযায়ী, ইনফান্তিনোর বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে, উয়েফায় কর্মরত অবস্থায় এক জুনিয়র নারী কর্মীর সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন তিনি এবং পরবর্তীতে বিষয়টি ধামাচাপা দিতে ওই নারীকে মোটা অঙ্কের বিদায়ী অর্থ (ছয় অঙ্কের অংক) ও এমবিএ পড়ার খরচ দিয়ে সংস্থা থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। ৫৬ বছর বয়সি এবং চার সন্তানের জনক ইনফান্তিনো বর্তমানে ফিফা সভাপতির পদ ধরে রাখার জন্য এমনিতেই নানা সমালোচনার মুখে রয়েছেন, যার মধ্যে বিশ্বকাপের অংশীদারত্ব বিক্রির গোপন পরিকল্পনাও রয়েছে। তার সাবেক প্রতিষ্ঠান উয়েফাই এখন তাকে ক্ষমতা থেকে সরানোর এই উদ্যোগের নেপথ্যে রয়েছে বলে জানা গেছে।

অভিযোগের বিষয়ে উয়েফার একজন মুখপাত্র নিশ্চিত করেছেন যে, তৎকালীন নিয়ম মেনেই ওই কর্মীকে বিদায়ী অর্থ এবং একটি স্থানীয় বিজনেস স্কুলে এমবিএ কোর্সের ফি প্রদান করা হয়েছিল। তবে ২০১৬ সালের পর থেকে উয়েফার নিয়ম আরও কঠোর করা হয়েছে বলে জানানো হয়। অন্যদিকে, ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো এই অভিযোগগুলোকে ‘সম্পূর্ণ মিথ্যা’ ও ‘মানহানিকর’ বলে দৃঢ়ভাবে অস্বীকার করেছেন। ফিফার পক্ষ থেকে জানানো হয়েছে, উয়েফা বা ফিফার কোনো কর্মী কখনো ইনফান্তিনোর বিরুদ্ধে কোনো অভিযোগ করেননি এবং কর্মীদের সব সিদ্ধান্ত প্রচলিত নিয়ম মেনেই যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে নেওয়া হয়েছিল। ২০০১ সালে লিনা আল আশকারকে বিয়ে করা ইনফান্তিনো ১৬ বছর উয়েফায় কাজ করার পর ২০১৬ সালের ফেব্রুয়ারি থেকে ফিফা সভাপতির দায়িত্ব পালন করে আসছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিজেপির আন্দোলন নিয়ে কটাক্ষ, ‘নর্দমার জেনারেশন’ বললেন কঙ্গন

1

নবম পে স্কেলে ভাতার কাটছাঁট

2

মেসি পেনাল্টি নিতে ভয় পাবে না, সেমিফাইনাল নিয়ে মন্তব্য ইংলিশ

3

দাদাগিরির নতুন অধ্যায়: সৌরভের আসনে এবার সঞ্চালক দেব

4

শারফুলের দুর্দান্ত বোলিং সত্ত্বেও রোমাঞ্চকর জয় নিয়ে অস্ট্রেল

5

ঢাবি ক্যাম্পাসে নিষিদ্ধ ছাত্রলীগের পোস্টার

6

রাখাইনে সংঘাত: বাংলাদেশ থেকে ৩ লক্ষাধিক রোহিঙ্গা নিতে কেন দে

7

সুনামগঞ্জে এমপির গলায় রামদা ধরে দলিলে সই নেওয়ার অভিযোগে মাম

8

আসামে ভারতীয় বিমানবাহিনীর বিমান বিধ্বস্ত

9

বিগত সরকারের টিকার ঘাটতিতেই হামের প্রাদুর্ভাব: ভিটামিন এ প্ল

10

দ্রুত ডান বা অ-ডান জুলাই বেছে নিয়ে গা বাঁচান: ফেসবুকে বিস্ফো

11

নতুন কর্মসূচি ঘোষণা ১১ দলীয় জোটের

12

বীমা খাতের দরপতনেও বড় মূলধনী শেয়ারের সমর্থনে ডিএসইর বাজার সূ

13

ইসরাইলি হামলার জবাব দেবে হিজবুল্লাহ

14

নতুন এশিয়ান পপ ক্যাটাগরি চালুর প্রতিবাদে গ্র্যামি বয়কট করল

15

কেকেআর তারকা রমনদীপ সিংয়ের বিয়ে: পাত্রী কে এই অভিনেত্রী চার্

16

গাজীপুরে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিলের ভিডিও ভাইরাল, শনাক

17

ফিরে এলেন ফিবি ব্রিজার্স: নতুন অ্যালবাম 'লস্ট উইকেন্ড' এবং ক

18

আইম্যাক্স ছাড়াই মুক্তি পাচ্ছে নতুন ‘স্পাইডার-ম্যান’! নোলানের

19

স্পেনে ভয়াবহ দাবানলে মৃতের সংখ্যা বেড়ে ১৩, ঘরছাড়া হাজারো মান

20