|
দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
নিউজ ডেস্ক
প্রকাশ : Jul 28, 2026 ইং
অনলাইন সংস্করণ

ভলিবলে উজবেকিস্তানকে উড়িয়ে দিয়ে ফাইনালে বাংলাদেশ

ভলিবলে দুর্দান্ত পারফরম্যান্স অব্যাহত রেখে উজবেকিস্তানকে পরাজিত করে ফাইনালে নাম লিখিয়েছে বাংলাদেশ। মঙ্গলবার অনুষ্ঠিত প্রতিযোগিতার প্রথম সেমিফাইনালে লাল-সবুজের প্রতিনিধিরা ৩-০ সেটে উজবেকিস্তানকে পাত্তাই দেয়নি।

আট দিনব্যাপী আয়োজিত কাভা চ্যাম্পিয়নশিপের এবারের আসরে এখন পর্যন্ত মোট ৬টি ম্যাচ খেলেছে বাংলাদেশ, যার মধ্যে পাঁচটিতেই জয় তুলে নিয়েছে তারা। এর আগে টুর্নামেন্টের শুরুতেই উজবেকিস্তানকে ৩-২ সেটে হারিয়ে শুভসূচনা করেছিল দল। এরপর গ্রুপ পর্বে নেপাল ও কাজাখস্তানকে ৩-২ সেটে হারালেও স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে ম্যাচে ০-৩ সেটে পরাজিত হতে হয় বাংলাদেশকে। তবে রাউন্ড রবিন লিগ পর্বের শেষ ম্যাচে শ্রীলঙ্কাকে ৩-২ সেটে নাটকীয়ভাবে হারিয়ে শেষ চারে নিশ্চিত করেছিল তারা। আর সেমিফাইনালে এসে ফের সেই উজবেকিস্তানকে সরাসরি সেটে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করল বাংলাদেশ। টুর্নামেন্টে এখন পর্যন্ত একমাত্র দল হিসেবে অপরাজিত রয়েছে স্বাগতিক পাকিস্তান।

পাকিস্তান ভলিবল ফেডারেশনের আয়োজনে এবং সেন্ট্রাল এশিয়ান ভলিবল অ্যাসোসিয়েশনের (CAVA) তত্ত্বাবধানে অনুষ্ঠিত এই টুর্নামেন্টে স্বাগতিক পাকিস্তান, কাজাখস্তান, উজবেকিস্তান, নেপাল, শ্রীলঙ্কা এবং বাংলাদেশ অংশগ্রহণ করছে। আগামী বুধবার (২৯ জুলাই) অনুষ্ঠিত হবে এই প্রতিযোগিতার কাঙ্ক্ষিত ফাইনাল ম্যাচ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীতে আজ যেসব কর্মসূচি: শিক্ষা, ধর্ম ও কৃষিবিষয়ক সেমিনার

1

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনায় পাকিস্তানের নেতৃত্ব: শাহবাজ শরিফ

2

বিশ্বকাপ ফাইনালের ইতিহাসে সবচেয়ে বড় জয়ের ব্যবধান: একনজরে রেক

3

মায়ের প্রবাসে যাওয়ার তিন দিনের মাথায় তিন সন্তানসহ বাবার বিষপ

4

সিনেমার প্লেব্যাকে এক অনন্ত অধ্যায়: কিংবদন্তি কণ্ঠশিল্পী সা

5

দেশের বাজারে কমল স্বর্ণের দাম: ২২ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ

6

সাত ত্রাণকর্মী হত্যা: অনুতপ্ত নন ইসরাইলি কমান্ডার নোচি মেন্ড

7

সাতটি জেলায় সন্ধ্যার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, নদীবন্দরে

8

চট্টগ্রামের বন্যায় মৎস্য খাতে ৯১ কোটি টাকার বিপর্যয়

9

শ্রীলঙ্কার প্রধান কোচের পদ ছাড়ছেন সানাথ জয়াসুরিয়া: ব্যর্থতার

10

পঞ্চদশ সংশোধনী নিয়ে আপিল বিভাগের রায় বৃহস্পতিবার

11

রূপপুর প্রকল্পে ২৭ কোটি টাকার সরঞ্জামের বিল ২১৩ কোটি, ২৯ হাজ

12

লো স্কোরিং রোমাঞ্চকর ম্যাচে ৬ রানে জয় পেল গায়ানা অ্যামাজন ওয়

13

ত্রাণের ভাগ না পেয়ে সরকারি কর্মকর্তাকে মারধরের অভিযোগ ছাত্রদ

14

নিষিদ্ধ আওয়ামী লীগের তৎপরতা নিয়ে কঠোর হুঁশিয়ারি দিলেন এমপি চ

15

লুহান-দ্রে প্রিটোরিয়াসের দুর্দান্ত ৯৪ রান: জিম্বাবুয়েকে ৪৩

16

ইউরোপজুড়ে কেন আশঙ্কাজনক হারে বাড়ছে যৌনরোগ? জানুন কারণগুলো

17

বন্যাদুর্গতদের পাশে দাঁড়াবে বিসিবি: আশার বাণী শোনালেন তামিম

18

টানা বৃষ্টিতে চট্টগ্রাম নগরীতে জলাবদ্ধতা: পথে পথে চরম ভোগান্

19

আজ বিশ্ব বাবা দিবস

20