|
দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
Dhaka Files
প্রকাশ : Oct 10, 2026 ইং
অনলাইন সংস্করণ

দেশে থাইরয়েড সমস্যায় ভুগছেন ৫ কোটি মানুষ: সম্মেলনে দ্রুত শনাক্ত ও চিকিৎসার তাগিদ

বাংলাদেশে বর্তমানে প্রায় পাঁচ কোটি মানুষ নানা ধরনের থাইরয়েডজনিত শারীরিক সমস্যায় ভুগছেন। উদ্বেগজনক তথ্য হলো, আক্রান্ত নারীদের প্রায় ৬০ শতাংশই নিজের অজান্তে এই রোগে ভুগছেন এবং জানেন না যে তারা থাইরয়েড সমস্যায় আক্রান্ত। এছাড়া দেশে প্রতি ২ হাজার ৩০০ শিশুর মধ্যে একজন জন্মগতভাবেই থাইরয়েডের সমস্যা নিয়ে জন্মগ্রহণ করছে। উদ্ভূত পরিস্থিতিতে দেশের প্রতিটি কোণায় থাইরয়েড রোগ প্রতিরোধ, দ্রুত রোগ শনাক্তকরণ ও আধুনিক চিকিৎসা নিশ্চিত করতে সরকারি-বেসরকারি সমন্বিত উদ্যোগের জোর দাবি জানিয়েছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা।

রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে ‘থাইরয়েড সেবায় শিক্ষা, উদ্ভাবন ও কার্যকর উদ্যোগ’ প্রতিপাদ্যকে সামনে রেখে অনুষ্ঠিত বাংলাদেশ থাইরয়েড সোসাইটির (বিটিএস) অষ্টম আন্তর্জাতিক সম্মেলন ও বার্ষিক সাধারণ সভায় এসব তথ্য তুলে ধরা হয়। আন্তর্জাতিক এই সম্মেলনের উদ্বোধন করেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, মানসম্মত ও আধুনিক স্বাস্থ্যসেবা পৌছে দিতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ এবং থাইরয়েডের মতো অসংক্রামক রোগ প্রতিরোধে চিকিৎসক, গবেষক ও সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠানকে একসঙ্গে কাজ করতে হবে।

অনুষ্ঠানের সভাপতি ও ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউক্লিয়ার মেডিসিন অ্যান্ড অ্যালায়েড সায়েন্সেসের (নিনমাস) পরিচালক অধ্যাপক ডা. এ কে এম ফজলুল বারী জানান, দেশে প্রায় দুই শতাংশ মানুষ থাইরয়েড ক্যানসারে আক্রান্ত হচ্ছেন। সময়মতো উপসর্গ শনাক্ত না হওয়ায় চিকিৎসা শুরু করতে বিলম্ব হয়, যা পরবর্তীতে জটিল আকার ধারণ করে। দিনব্যাপী আয়োজিত এই বৈজ্ঞানিক সম্মেলনে গর্ভাবস্থায় থাইরয়েডের সমস্যা, আয়োডিনের ঘাটতি, থাইরয়েড ক্যানসার সার্জারি ও জিনগত বিশ্লেষণসহ নানা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে দেশি-বিদেশি বিশেষজ্ঞরা নিজস্ব গবেষণাপত্র তুলে ধরেন এবং সাধারণ মানুষের মাঝে ব্যাপক সচেতনতা সৃষ্টির আহ্বান জানান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুন মাসে সড়ক, রেল ও নৌপথে ৫৯০ দুর্ঘটনা: ঝরে গেল ৫১৩ প্রাণ

1

১২৭ বারের মতো পেছাল সাগর-রুনি হত্যার তদন্ত প্রতিবেদন

2

এআই যুগে ব্যতিক্রমী সিদ্ধান্ত: ইউনিভার্সিটির ক্লাসে ল্যাপটপ-

3

স্বর্ণের দাম বৃদ্ধি: ভরিতে ৫,৪৮২ টাকা বাড়িয়ে নতুন দাম ঘোষণা

4

শেরপুরে পিকআপ ভর্তি ভারতীয় মদসহ আটক ৩

5

পাকিস্তানে জ্বালানি তেলের বড় মূল্যবৃদ্ধি: ডিজেল ৩ ৪৫ ও পেট্র

6

জাতিসংঘের সদরদপ্তরে বাংলাদেশ ও পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী

7

জাতীয় সংসদের এলডি হলে ড্যাবের চিকিৎসক সমাবেশ উদ্বোধন করলেন প

8

শাহজালাল বিমানবন্দরে রানওয়ে সচল, বিমানের জরুরি অবতরণ

9

প্রাপ্তির চেয়ে পরিশোধ দ্বিগুণ: বৈদেশিক ঋণের জালে বাংলাদেশ

10

জায়ো পেড্রোর হ্যাটট্রিকে সহজ জয়, জাবি আলোনসোর চেলসি যুগ শুর

11

সুরঞ্জিত সেনগুপ্ত হত্যাচেষ্টা মামলা: আদালতে আরিফুল হক, জিকে

12

যুক্তরাষ্ট্রে শক্তিশালী নরইস্টার ঝড়ের তাণ্ডব

13

সালমান শাহের লাশ উত্তোলন: আবেদন নথিভুক্ত, আগের আদেশ বহাল

14

নিউরোসায়েন্সেস হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করলেন

15

এপ্রিলের আগেই প্রতিষ্ঠান প্রধান নিয়োগ প্রক্রিয়া শেষের নির্দে

16

রামিন রেজাইয়ানের গোলে সমতায় ফিরল ইরান

17

দুই দশকের সংসদীয় যাত্রার ইতি: বিদায় নিচ্ছেন নর্থ ওয়েলসের

18

সিরিয়া ও লেবাননে একযোগে ইসরাইলের বিমান ও গোলাবর্ষণ হামলা

19

জাতীয় পে-স্কেল নিয়ে যা বললেন শিক্ষা সচিব

20