|
দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
Dhaka Files
প্রকাশ : Sep 16, 2026 ইং
অনলাইন সংস্করণ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ, তদন্ত রিপোর্ট প্রকাশ

নিরাপত্তা শঙ্কার কথা জানিয়ে চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণে অস্বীকৃতি জানিয়েছিল বাংলাদেশ, যার ফলে পরবর্তীতে বাংলাদেশকে বাদ দিয়েই মাঠে গড়ায় আসরটি। এই টুর্নামেন্টে বাংলাদেশের অংশ না নেওয়ার নেপথ্য কারণ অনুসন্ধানে গঠিত তিন সদস্যের তদন্ত কমিটি আজ ২২ পৃষ্ঠার একটি বিস্তারিত প্রতিবেদন প্রকাশ করেছে। জাতীয় ক্রীড়া পরিষদে আয়োজিত সংবাদ সম্মেলনে জানানো হয়, তৎকালীন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের একক সিদ্ধান্ত এবং তার এই সিদ্ধান্তে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সায়ই ছিল বিশ্বকাপের মতো মেগা ইভেন্ট থেকে দেশের সরে দাঁড়ানোর প্রধান কারণ।

বিশ্বকাপে অংশ না নেওয়ার পেছনে তৎকালীন সরকারের এই সিদ্ধান্তের দেশজুড়ে ব্যাপক আলোচনা-সমালোচনা তৈরি হয়েছিল। এর নেপথ্যের কারণ উদঘাটনে গত মার্চে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কে এম অলিউল্ল্যাকে আহ্বায়ক এবং জাতীয় দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন ও আইনজীবী ফয়সাল দস্তগীরকে নিয়ে এই তদন্ত কমিটি গঠন করা হয়। দীর্ঘ তদন্ত শেষে কমিটির সদস্য ব্যারিস্টার ফয়সাল গণমাধ্যমকে জানান, সংশ্লিষ্ট সবার বক্তব্য ও পারিপার্শ্বিক পরিস্থিতি বিশ্লেষণ করে প্রতীয়মান হয়েছে যে, তৎকালীন ক্রীড়া উপদেষ্টা ও সেসময়ের সরকারই এই সিদ্ধান্তের জন্য দায়ী এবং বাংলাদেশের স্বাভাবিকভাবেই বিশ্বকাপে অংশ নেওয়া উচিত ছিল।

তদন্তের অংশ হিসেবে জাতীয় দলের টি-টোয়েন্টি অধিনায়ক লিটন কুমার দাস, টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, বর্তমান বিসিবি সভাপতি তামিম ইকবাল, বোর্ডের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল হকসহ সংশ্লিষ্ট অনেকের সাক্ষাৎকার নেওয়া হয়েছে। তবে যার বিরুদ্ধে প্রধান অভিযোগ, সেই সাবেক ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল এবং তৎকালীন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের বক্তব্য সংগ্রহ করা সম্ভব হয়নি বলে জানিয়েছে তদন্ত কমিটি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জঙ্গল সলিমপুরে র‌্যাব কর্মকর্তা হত্যা: আরও এক আসামি গ্রেফতার

1

বিমান ও পর্যটন খাতকে নতুন করে সাজানোর লক্ষ্যে মন্ত্রিসভায় প

2

ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখে ১১-দলীয় ঐক্যের লংমার্চের ঘোষণা

3

২০ বছর ধরে মৃত শিক্ষকের বেতন তোলার অভিযোগ জামায়াত নেতার বিরু

4

আদালতে সাফাই সাক্ষ্য দিলেন তামিমা: ক্রিকেটার নাসিরসহ নিজেদের

5

ভারত বনাম শ্রীলঙ্কা দ্বিতীয় টেস্ট: দ্বিতীয় দিনে ভারতের সংগ্র

6

মনপুরায় বিএনপি অফিসে জুয়ার আসরের ভিডিও ভাইরাল

7

তিন দেশে পৃথক উদ্বোধনী অনুষ্ঠান, থাকছে যেসব চমক

8

বাংলাদেশসহ ৫০ দেশের নাগরিকদের জন্য যুক্তরাষ্ট্রের ২০ হাজার ড

9

ঢাকাসহ দেশের ৯ জেলায় রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝড়ের পূর্বা

10

টানা ভারী বৃষ্টিতে ফের জলাবদ্ধতার কবলে পড়ার শঙ্কা রাজধানী ঢা

11

এলএনজি টার্মিনাল বন্ধ: তীব্র গ্যাস ও বিদ্যুৎ সংকটে দেশ, সিএন

12

বিশ্বকাপে বিনামূল্যে কনডম দিচ্ছে মেক্সিকো ও কানাডা

13

বুরুন্ডিতে সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ: নিহত ১৩, আহত ৫৭

14

সম্পদ বিবরণী দাখিল না করায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর ছেলের

15

পুলিশসহ সরকারি কর্মকর্তাদের নামে প্রতারণা

16

ফিফা বিশ্বকাপ ২০২৬: ছিটকে গেলেন নেইমার, ব্রাজিলের বড় ধাক্কা

17

বন্যা নিয়ে আবেগঘন স্ট্যাটাস তাসনিয়া ফারিণের: সহায়তার আহ্বান

18

১৫ বছর ধরে বিনা বেতনে শিক্ষকতা করছেন ব্রাহ্মণবাড়িয়ার চাতলপাড়

19

যুক্তরাষ্ট্র ন্যাটো থেকে বেরিয়ে গেলে ইউরোপের প্রতিরক্ষা ব্যব

20