ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের ঐতিহাসিক ৭ অক্টোবরের অভিযানের ঠিক কয়েক দিন আগেই ইসরাইলি শীর্ষ কর্মকর্তাদের সম্ভাব্য বড় ধরনের বিপর্যয় সম্পর্কে সতর্ক করেছিলেন মিসরের সাবেক গোয়েন্দাপ্রধান আব্বাস কামেল। প্রভাবশালী মার্কিন সাময়িকী ‘দ্য আটলান্টিক’-এর এক বিশেষ প্রতিবেদনে এই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করা হয়েছে।
প্রতিবেদনে উল্লেখ করা হয়, তেল আবিবের বেন গুরিয়ন বিমানবন্দরে ইসরাইলি কর্মকর্তাদের সঙ্গে গোপন বৈঠকে কামেল সরাসরি বলেছিলেন যে ইসরাইল যদি তাদের বর্তমান নীতি ও গতিপথ পরিবর্তন না করে, তবে গাজা তাদের জন্য ভয়াবহ বিপর্যয় ডেকে আনবে। যদিও তিনি হামলার সুনির্দিষ্ট কোনো তারিখ বা বিস্তারিত গোপন পরিকল্পনা জানাননি, তবুও গোয়েন্দা সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী তেল আবিব ওই সতর্কবার্তাগুলো পুরোপুরি আমলে নেয়নি। এর আগে ইসরাইলি সংবাদমাধ্যম ‘ইয়েনেট’ এবং ‘হারেৎজ’-এর পৃথক তদন্তেও দাবি করা হয়েছিল যে, হামলার পূর্বে সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্টসহ একাধিক আরব নেতা নেতানিয়াহুকে হামাসের সম্ভাব্য বড় সামরিক প্রস্তুতি সম্পর্কে ব্যক্তিগতভাবে ফোনালাপে সতর্ক করেছিলেন। তবে এত আগাম সতর্কবার্তা থাকা সত্ত্বেও ইসরাইলি সামরিক নেতৃত্ব ও গোয়েন্দা বিভাগ তা অবহেলা করায় ৭ অক্টোবরের ওই নজিরবিহীন ঘটনার মুখে পড়েছিল দেশটি।
মন্তব্য করুন