|
দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
নিউজ ডেস্ক
প্রকাশ : Sep 5, 2026 ইং
অনলাইন সংস্করণ

সরকার জনগণের সঙ্গে ভাঁওতাবাজি করছে: শিমরাইলের পথসভায় জামায়াত আমির ডা. শফিকুর রহমান

বর্তমান সরকার জনগণের সঙ্গে প্রতারণা ও ভাঁওতাবাজি করছে এবং কথা দিয়ে কথা রাখছে না বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে ১১ দলীয় ঐক্যের চট্টগ্রাম অভিমুখী লংমার্চ চলাকালে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের শিমরাইল মোড়ে আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

২০২৪ সালের অভ্যুত্থানের স্মৃতিচারণ করে নারায়ণগঞ্জের সাধারণ মানুষের উদ্দেশে জামায়াত আমির বলেন, ‘আপনাদের কি ২০২৪ সাল স্মরণ আছে? স্বৈরাচারের বিরুদ্ধে এই রাস্তায় রক্ত ঢেলেছেন মনে পড়ে? আপনাদের সঙ্গে লড়াই করা শহীদ সঙ্গীদের দাবি পূরণ হয়েছে? হয়নি। আর সেই দাবি পূরণ করার জন্যই আমরা রাস্তায় নেমেছি এবং সেই দাবি পূরণ করেই ঘরে ফিরব।’ গণভোটের রায় বাস্তবায়ন, ২৪-এর চার্টার কার্যকর করা, জনগণের জুলাই ফিরিয়ে দেওয়া এবং ঘরে ঘরে বিদ্যুৎ ও গ্যাস নিশ্চিত করার জন্যই তাঁদের এই রাজপথের লড়াই বলে উল্লেখ করেন তিনি।

নারায়ণগঞ্জ মহানগর জামায়াতে ইসলামীর আমির মাওলানা আবদুল জব্বারের সভাপতিত্বে পথসভায় আরও বক্তব্য রাখেন এনসিপির আহ্বায়ক ও সংসদ সদস্য নাহিদ ইসলাম, কেন্দ্রীয় এনসিপি নেতা ও সংসদ সদস্য আবদুল্লাহ আল আমীন, জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, এলডিপির চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম, এবং খেলাফত মজলিসের আমির মামুনুল হকসহ ১১ দলীয় জোটের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ। জোটবদ্ধভাবে ফ্যাসিবাদের বিরুদ্ধে এই আন্দোলন সফল করার প্রত্যয় ব্যক্ত করেন বক্তারা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কলম্বিয়ার প্রেসিডেন্ট হচ্ছেন এসপ্রিয়েলা

1

বাড়িদখলের গুঞ্জন নিয়ে মুখ খুললেন কিংবদন্তি অভিনেত্রী দিলারা

2

মধ্যপ্রাচ্যে নিরাপত্তাহীনতার মূলে যুক্তরাষ্ট্রের উপস্থিতি, হ

3

দাউদকান্দিতে প্রবাসীর জমি দখলের অভিযোগ জামায়াত প্রার্থীর বি

4

ইসলামি সংগঠনের সঙ্গে যুক্ত না থাকলে কি কাফের হয়ে যাবে?

5

২০২৬-২৭ অর্থবছরে বাংলাদেশের প্রবৃদ্ধি ৪.৫ শতাংশ হতে পারে: এড

6

আর্জেন্টিনার তরুণ প্রতিভা ভালেন্তিন বার্কোকে দীর্ঘমেয়াদী চুক

7

‘র’-এর প্রধানের ঢাকা সফর কেন তাৎপর্যপূর্ণ? বাংলাদেশ-ভারত সম্

8

গোবিন্দর সঙ্গে বিবাহবিচ্ছেদ? মুখ খুললেন অভিনেতার সহকারী

9

তাইজে হুথিদের ওপর বিমান হামলা চালিয়ে যাচ্ছে সৌদি আরব

10

ভয়াবহ গ্যাস সংকটে বাংলাদেশ: বন্ধ হতে পারে শত শত শিল্পকারখানা

11

সুপার এল নিনোর সতর্কবার্তা নাসার

12

জাঁকজমকপূর্ণ সংবর্ধনায় বরণ করে নেওয়া হলো মিশরীয় ফুটবল বীরদের

13

নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে ৮ হাজার কোটি টাকার পণ্য কি

14

মুঠোফোনে ঋণের ভয়ংকর ফাঁদ

15

মরক্কো ম্যাচে ব্রাজিলের সম্ভাব্য একাদশ

16

গাবতলী থেকে দাশেরকান্দি: আলোর মুখ দেখছে এমআরটি লাইন-৫ দক্ষিণ

17

নারায়ণগঞ্জে সিলিন্ডার লিকেজে আগুন, দগ্ধ ৪

18

সাবেক প্রতিমন্ত্রী সতীশ চন্দ্র রায় মারা গেছেন

19

হরমুজ প্রণালিতে অস্থায়ী নৌপথ চালু নিয়ে চুক্তির কাছাকাছি ইরা

20