|
দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
নিউজ ডেস্ক
প্রকাশ : Sep 5, 2026 ইং
অনলাইন সংস্করণ

১৮ কোটি মানুষের অধিকার আদায়ের জন্য আমরা রাজপথে নেমেছি

লংমার্চপূর্ব সমাবেশে বক্তব্য রাখছেন ডা. শফিকুর রহমান। ছবি: সংগৃহীত

কোনো দল বা ব্যক্তির জন্য নয়, দেশের ১৮ কোটি মানুষের অধিকার আদায়ের জন্যই তাঁরা রাজপথে নেমেছেন বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে রাজধানীর শাপলা চত্বরে ১১ দলীয় ঐক্যের চট্টগ্রাম অভিমুখী লংমার্চ শুরুর প্রাক্কালে উদ্বোধনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ছয় দফার সঙ্গে নতুন আরেকটি দাবি যুক্ত করে জামায়াত আমির বলেন, ‘আমাদের দাবি স্পষ্ট, এর সঙ্গে সপ্তম দফা হবে কোনো চাঁদাবাজ এবং দুর্নীতিবাজের অস্তিত্ব বাংলাদেশে আমরা বরদাশত করব না।’ সাধারণ মানুষ গ্যাস, বিদ্যুৎ ও পানির সংকটে জর্জরিত উল্লেখ করে তিনি বলেন, জনগণ আজ চাঁদাবাজ ও দুর্নীতিবাজদের হাতে জিম্মি। এ সময় সম্প্রতি সিফাত নামের এক তরুণকে আটকের প্রসঙ্গ টেনে তিনি হুশিয়ারি উচ্চারণ করে বলেন, সিফাত প্রতিবাদের যে ভাষা ব্যবহার করেছে, তার মুখের সেই ভাষা হয়তো সবার নয়, তবে সে যে বিষয়ে প্রতিবাদ করেছে সে বিষয়ে দেশের ১৮ কোটি মানুষ প্রয়োজনে সিফাত হয়ে গর্জন করবে। তরুণ সিফাতকে অবিলম্বে নিঃশর্ত মুক্তি দেওয়ার দাবি জানিয়ে তিনি বলেন, ‘যদি না ছাড়েন, তবে মনে রাখবেন—এক নূর হোসেন, এক ইয়াসমিন, এক ডাক্তার মিলন অনেকের গদি উলটপালট করে দিয়েছিল।’

লংমার্চের কর্মসূচি নিয়ে তিনি বলেন, ‘আমাদের কর্মসূচির ওষুধ ইতোমধ্যে কাজ করতে শুরু করেছে। জনগণের অধিকার নিয়ে ছিনিমিনি খেললে জনগণও কাউকে ছাড় দেবে না।’ সব ধরনের বাধা-বিপত্তি অতিক্রম করেই এই লংমার্চ চট্টগ্রাম পৌঁছাবে এবং ১৮ কোটি মানুষের প্রতিটি অধিকার প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত রাজপথ ও জাতীয় সংসদে এই আন্দোলন অব্যাহত থাকবে বলে ঘোষণা দেন তিনি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে নতুন সমীকরণ ও ভবিষ্যৎ পরিবর্তন

1

পশ্চিমবঙ্গে তৃণমূলের নাম-নিশান মুছে দেওয়ার হুঁশিয়ারি মুখ্যমন

2

আলজেরিয়ায় শিশু কল্যাণ কেন্দ্রে ভয়াবহ অগ্নিকাণ্ড: শিশুসহ ১১ জ

3

৯ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টির আভাস

4

৫ আগস্ট সাতক্ষীরা কারাগার থেকে পালিয়ে যাওয়া আরও দুই সাজাপ্রা

5

ইরানে সম্ভাব্য হামলা নিয়ে ট্রাম্পকে সৌদি যুবরাজের সতর্কবার্ত

6

ইসলামিক ফাউন্ডেশনের নতুন মহাপরিচালক মুফতি মুহিব্বুল্লাহিল বা

7

ভারতে ভোটার তালিকায় নাম! খুলনার প্রধান শিক্ষকের বিরুদ্ধে গুর

8

রাজশাহীর বাগমারায় বিএনপির নেতার বাড়িতে ককটেল হামলা, আ.লীগ নে

9

দায়িত্বে অবহেলা বরদাশত করা হবে না, ডাক্তার ও স্বাস্থ্যকর্মী

10

খাদ্যশস্যের মজুত ২০ লাখ ৬০ হাজার টন ছাড়াল

11

খেলাধুলা শান্তি ও বন্ধুত্বের শক্তিশালী সেতুবন্ধন: ক্রীড়া প্র

12

এসিআই মোটরসে চাকরির সুযোগ, অভিজ্ঞতা ছাড়াও আবেদনের সুযোগ

13

বিশ্বকাপে বিনামূল্যে কনডম দিচ্ছে মেক্সিকো ও কানাডা

14

বিশ্বব্যাপী বড় ধরনের বিভ্রাটের মুখে পড়েছিল চ্যাটজিপিটি

15

দুপুর ১টার মধ্যে ৫ জেলায় ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির সতর্কতা

16

চার দেশে বসবাসরত বাংলাদেশিদের জন্য সতর্কবার্তা জারি করল দূতা

17

বেসামরিক বিমান চলাচল থেকে খাদ্য মন্ত্রণালয়ে দায়িত্ব পেলেন আফ

18

সেনাকুঞ্জে জাতিসংঘ শান্তিরক্ষী দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্র

19

মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলার পর হরমুজ প্রণালি পুরোপুর

20