দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
নিউজ ডেস্ক
প্রকাশ : Oct 21, 2026 ইং
অনলাইন সংস্করণ

যেকোনো আন্দোলন-সংগ্রামে কাজী নজরুল প্রধান অনুপ্রেরণা ছিলেন: রুহুল কবির রিজভী

০ শেয়ার
যেকোনো আন্দোলন-সংগ্রামে কাজী নজরুল প্রধান অনুপ্রেরণা ছিলেন: রুহুল কবির রিজভী

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, নজরুলই যেকোনো আন্দোলন-সংগ্রামের মূল অনুপ্রেরণা।

সংক্ষেপে মূল তথ্য
  • বাংলাদেশের স্বাধীনতা আন্দোলন থেকে শুরু করে ২০২৪ সালের ঐতিহাসিক গণঅভ্যুত্থান,সব ক্ষেত্রেই জাতীয় কবি কাজী নজরুল ইসলাম সবসময় প্রধান অনুপ্রেরণা হিসেবে কাজ করেছেন বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
  • বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদন শেষে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এই মন্তব্য করেন।
  • কবি নজরুলকে ‘যুগান্তরের কবি’ হিসেবে আখ্যায়িত করে রুহুল কবির রিজভী বলেন, কবি কাজী নজরুল ইসলাম তার পুরো জীবনজুড়ে সাহসিকতার সঙ্গে অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার ছিলেন এবং যেকোনো ধরনের অত্যাচার ওপীড়নের বিরুদ্ধে প্রতিবাদ করতে মানুষকে শিখিয়েছেন।

বাংলাদেশের স্বাধীনতা আন্দোলন থেকে শুরু করে ২০২৪ সালের ঐতিহাসিক গণঅভ্যুত্থান,সব ক্ষেত্রেই জাতীয় কবি কাজী নজরুল ইসলাম সবসময় প্রধান অনুপ্রেরণা হিসেবে কাজ করেছেন বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদন শেষে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এই মন্তব্য করেন।

কবি নজরুলকে ‘যুগান্তরের কবি’ হিসেবে আখ্যায়িত করে রুহুল কবির রিজভী বলেন, কবি কাজী নজরুল ইসলাম তার পুরো জীবনজুড়ে সাহসিকতার সঙ্গে অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার ছিলেন এবং যেকোনো ধরনের অত্যাচার ওপীড়নের বিরুদ্ধে প্রতিবাদ করতে মানুষকে শিখিয়েছেন। তার দ্রোহের কবিতা ও গান যুগে যুগে স্বৈরাচার ও শোষণের বিরুদ্ধে লড়াই করার শক্তি জুগিয়েছে। রুহুল কবির রিজভী আরও বলেন, বর্তমান সময়েও দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিরুদ্ধে যখনই কেউ কোনো গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়, তখন কবি নজরুলের অদম্য বাণী ও আদর্শই অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে আমাদের শক্তি ও সাহস যোগায়।

ঢাকা ফাইলস ভেরিফাইড এডিটর

ঢাকা ফাইলসের প্রতিটি সংবাদ সম্পাদকীয় নীতি ও যাচাই প্রক্রিয়া মেনে প্রকাশ করা হয়। আমাদের সম্পাদকীয় নীতি পড়ুন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
1

Switzerland vs Algeria: FIFA World Cup 2026 Round of 32 Preview

2

৩২ বছর বয়সেই পেশাদার ফুটবল থেকে অবসরের ঘোষণা দিলেন জো ব্রায়ান

3

গত তিন বছরে দেশে চার শতাধিক তৈরি পোশাক কারখানা বন্ধ: সংসদে বাণিজ্যমন্ত্রী

4

বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা চালু করল ভারত

5

ইসরাইলের পারমাণবিক হামলার আশঙ্কা ছিল সিনওয়ারের, ফাঁস হওয়া নথিতে চাঞ্চল্যকর তথ্য

6

৩১ মার্চ বিশ্বকাপের ভাগ্য পরীক্ষা: প্লে-অফ ফাইনালে লড়বে ১২ দেশ

7

তামিলনাড়ুর বিধায়কদের জন্য বিশেষ গাড়ি ও ভাতার ঘোষণা, রাজনৈতিক মহলে বিতর্ক

8

মির্জা ফখরুল রাষ্ট্রপতি হলে ঠাকুরগাঁও-১ আসনে কে হচ্ছেন প্রার্থী? আলোচনায় যারা

9

বারবার প্রকল্পের মেয়াদ-ব্যয় বৃদ্ধিতে ক্ষুব্ধ প্রধানমন্ত্রী তারেক রহমান

10

ওয়ানপ্লাস অ্যানড্রয়েড ১৭ ও কালারওএস ১৭ আপডেট রুটম্যাপ