|
দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
নিউজ ডেস্ক
প্রকাশ : Sep 5, 2026 ইং
অনলাইন সংস্করণ

সব চোরকে সঙ্গে নিয়ে সাহস থাকলে দেশে ফিরে আসুন: গয়েশ্বর চন্দ্র রায়

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরে আসার আহ্বান জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েেশ্বর চন্দ্র রায় বলেছেন, সাহস থাকলে তিনি যেন তার সঙ্গে বিদেশে পালিয়ে যাওয়া সব ‘চোর’কে নিয়ে একবারে ঢাকায় চলে আসেন। জনগণ তাদের দেখতে চায়। শুক্রবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজশাহী জেলা পরিষদ মিলনায়তনে রাজশাহী বিভাগীয় জিয়া মঞ্চের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন।

শেখ হাসিনাকে ইঙ্গিত করে গয়েেশ্বর বলেন, ‘কেউ কেউ অপেক্ষা করছে, আবার আসিব ফিরে। আমার আপা ঘন ঘন আওয়াজ দেন, তিনি আসবেন। সাহস থাকলে আসিয়া পড়েন।’ বর্তমান সরকারকে উত্তরাধিকার সূত্রে প্রশাসনে ‘আওয়ামী ভূত’ ও গুপ্তচরদের সামলাতে হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, পেশাদারত্বের অভাব থাকা এই প্রশাসন দিয়ে ভালো কাজ করা কঠিন। শুধু আগের সরকারের ব্যর্থতার কথা বলে জনগণকে বেশি দিন অপেক্ষায় রাখা যাবে না; অর্থনীতি পুনর্গঠন ও জনগণের আকাঙ্ক্ষাই এখন সরকারের বড় দায়িত্ব। দলের নেতাকর্মীদের বাঁকা পথে অর্থ উপার্জনের চিন্তা মাথা থেকে পরিহার করার তাগিদ দিয়ে তিনি বলেন, ১৭ বছর কষ্ট করার পর ক্ষমতায় এসে রাতারাতি অবৈধ উপায়ে ধনী হওয়ার মানসিকতা ত্যাগ করতে হবে।

শনিবারের ১১-দলীয় ঐক্যের লংমার্চ প্রসঙ্গে কটাক্ষ করে গয়েেশ্বর বলেন, ‘ওরা যে বেহেশতে যাওয়ার জন্য টিকিট বিক্রি করছে মানুষের সামনে, এখন বেহেশতটা কোথায় সেই ঠিকানা খোঁজার জন্য বোধ হয় লংমার্চ করবে।’ সম্মেলনে সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যা মামলার দীর্ঘসূত্রতা নিয়ে ক্ষোভ প্রকাশ করে দ্রুত রহস্য উদঘাটনের দাবি জানান তিনি। রাজশাহী বিভাগীয় জিয়া মঞ্চের এই সম্মেলনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহিন শওকত এবং উদ্বোধন করেন জিয়া মঞ্চের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মো. ফয়েজ উল্ল্যাহ্ ইকবাল।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আন্তর্জাতিক পরিবেশক সনি পিকচার্স, প্রকাশ পেল রামায়ণ সিনেমার

1

সাংবাদিকতাই কি অপরাধ? জেসন আরডে কেলেঙ্কারি ও স্কটল্যান্ড ইয়া

2

ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে সোমবার দেশব্যাপী শো

3

দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

4

চুম্বনের দৃশ্য ছাড়াই ১০০ কোটির ক্লাবে ইমরান হাশমির ‘আওয়ারাপা

5

পানামার বিপক্ষে প্রথমবার মাঠে নামছে ভারত

6

হরমুজ প্রণালি খোলার সম্ভাবনায় সাত সপ্তাহের মধ্যে সর্বোচ্চ স্

7

পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশ নারী দলের জয়

8

লাটভিয়ার প্রধানমন্ত্রী সিলিনার পদত্যাগ | ড্রোন অনুপ্রবেশ ও র

9

সাইবার সুরক্ষা আইনে বড় পরিবর্তন আনছে সরকার

10

কর্নেল (অব.) অলি আহমেদের সমালোচনায় মুহাম্মদ রাশেদ খান: বিরোধ

11

ভিএআরের ভুলে আর্জেন্টিনার সুবিধা পাওয়া প্রসঙ্গে ফিফার সাফাই

12

এফবিআই পরিচালক কাশ প্যাটেলের ব্যক্তিগত ইমেইল হ্যাক, গোপন ছবি

13

বিশ্বের সবচেয়ে লম্বা চুল রেখে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে নাম লেখ

14

ডা. মুরাদ হাসানকে আদালতে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ

15

জাইকা বাংলাদেশের অন্যতম প্রধান উন্নয়ন সহযোগী: মির্জা ফখরুল ই

16

আজাদ কাশ্মীরের ১৭তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন ব্যারিস্ট

17

মেসিকে নিয়ে আবেগপ্রবণ রিভালদো

18

মধ্যপ্রাচ্য সংকট: দোহায় যুক্তরাষ্ট্র-ইরানের পরোক্ষ শান্তি আল

19

এইচএসসি পরীক্ষা নিয়ে ক্ষোভ: কুড়িগ্রামে শিক্ষামন্ত্রীর পদত্যা

20