|
দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
নিউজ ডেস্ক
প্রকাশ : Jun 13, 2026 ইং
অনলাইন সংস্করণ

সাবেক এমপি ফরিদ উদ্দিন চৌধুরী আর নেই

ফরিদ উদ্দিন চৌধুরী। ফাইল ছবি

সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) সংসদীয় আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রবীণ নেতা মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরী আর নেই। শুক্রবার (১২ জুন) রাত দেড়টার দিকে সিলেট নগরের ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৯ বছর। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা জটিল রোগে ভুগছিলেন এবং শারীরিক অবস্থার অবনতি হওয়ায় গত দুদিন ধরে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) লাইফ সাপোর্টে ছিলেন। তিনি জামায়াতে ইসলামীর সিলেট জেলার সাবেক আমির ও সাবেক কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ছিলেন। এ ছাড়া তিনি বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ড. মুহাম্মদ এনামুল হক চৌধুরীর শ্বশুর। সিলেট নগরীসহ তাঁর জন্মস্থান কানাইঘাটের তালবাড়িতে একাধিক জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে সমাহিত করার কথা রয়েছে।

মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরী রাজনৈতিক জীবনের পাশাপাশি সিলেটে বহু দ্বীনি, সামাজিক ও ব্যবসায়িক প্রতিষ্ঠান গড়ে তুলেছিলেন। তিনি সিলেটের অন্যতম বৃহৎ বাণিজ্যিক কেন্দ্র 'আলহামরা শপিং সিটি'র অন্যতম প্রধান উদ্যোক্তা ও ভাইস চেয়ারম্যান ছিলেন। আশির দশকে তাঁর হাত ধরেই সিলেটে প্রথম প্রতিষ্ঠিত হয় ঐতিহ্যবাহী জামেয়া ইসলামিয়া মিরাবাজার উচ্চ বিদ্যালয় এবং তিনি এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা অধ্যক্ষের দায়িত্ব পালন করেন। এ ছাড়া দি সিলেট ইসলামিক সোসাইটি, জামেয়া ইসলামিয়া কামিল মাদ্রাসা পাঠানটুলা, আল আমিন জামেয়া ইসলামিয়া এবং সামাজিক সংস্থা 'আনজুমানে খেদমতে কুরআন' প্রতিষ্ঠায় তিনি অগ্রণী ভূমিকা পালন করেন। ১৯৪৭ সালের ডিসেম্বরে কানাইঘাটের তালবাড়ি গ্রামে জন্ম নেওয়া এই বর্ষীয়ান আলেম ২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনে চারদলীয় জোটের প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

একদিনের সফরে বরিশালে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

1

ট্রফি পুনরুদ্ধারের দৃঢ় প্রতিজ্ঞা তরুণ ফুটবলার নিকো পাজের

2

ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যের জেরে ভারতীয় শেয়ারবাজারে বড় পতন

3

নৌ ও বিমানবাহিনীর নির্বাচনি পর্ষদ ২০২৬ উদ্বোধন করলেন প্রধানম

4

ম্যানচেস্টার সিটি বনাম কে-লিগ অল স্টারস প্রীতি ম্যাচ: সময়, ট

5

এলচের বিপক্ষে রোমাঞ্চকর জয়ের পর রিয়াল মাদ্রিদের পরবর্তী ৫ ম্

6

গুগলে ‘চোরের দল’ লিখলেই কেন আসছে আর্জেন্টিনার ম্যাচ? জেনে নি

7

ভেনেজুয়েলায় ভূমিকম্প: সন্তানকে বাঁচাতে গিয়ে প্রাণ দিলেন মা

8

আশুলিয়ায় তালাবদ্ধ বাসা থেকে দম্পতি ও ৭ মাসের ভ্রূণের মরদেহ উ

9

খাল খননে অনিয়ম-অব্যবস্থাপনা: স্বপ্নের প্রকল্পেও অর্থ লোপাট ও

10

আগস্টেই আসছে দুরেফিশান-শেহেরিয়ারের নতুন পাকিস্তানি নাটক ‘দা

11

ঢাকাসহ দেশজুড়ে টানা ৫ দিনের ভারী বৃষ্টির পূর্বাভাস

12

ঈদে মিলাদুন্নবী পালন না করলে কি স্ত্রী তালাক হয়ে যায়? জেনে ন

13

বিরোধী এমপিদের এলাকায় নারী এমপিদের দায়িত্ব, ব্যাখ্যা দিলেন প

14

বড় দাতাদের থেকে ঋণের প্রতিশ্রুতি নেই

15

মাদারীপুরের কালকিনিতে বিপুল পরিমাণ জাল নোট ও সরঞ্জামসহ যুবক

16

শিশুদের আসক্ত করার অভিযোগ: মেটার বিরুদ্ধে ঐতিহাসিক বিচারকাজ

17

মুক্তি পেল ‘আওয়ারাপন ২’ টিজার: ফিরছেন সেই চিরচেনা ইমরান হাশম

18

গ্রিন লাইসেন্স ছাড়া শিপ রিসাইক্লিং নয়, কঠোর বার্তা শিল্প ও ব

19

শাপলা চত্বরে হত্যাযজ্ঞে নিহত ৫৮ জনের পরিচয় শনাক্ত

20