দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
নিউজ ডেস্ক
প্রকাশ : Sep 3, 2026 ইং
অনলাইন সংস্করণ

সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদসহ চারজনের বিরুদ্ধে দুর্নীতির সত্যতা পেয়েছে দুদক

০ শেয়ার
সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদসহ চারজনের বিরুদ্ধে দুর্নীতির সত্যতা পেয়েছে দুদক

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগে অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও তিন কর্মকর্তার বিরুদ্ধে প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক।

সংক্ষেপে মূল তথ্য
  • অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক যুব ও ক্রীড়া উপদেষ্টা এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াসহ চারজনের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ার কথা জানিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
  • বুধবার (২ সেপ্টেম্বর ২০২৬) দুদকের ঊর্ধ্বতন এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।
  • দুদক সূত্রে জানা গেছে, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে নিয়োগ, বদলি, সরকারি কেনাকাটা এবং প্রশাসনিক কার্যক্রমে সিন্ডিকেটের মাধ্যমে অনিয়মের অভিযোগ খতিয়ে দেখতে দুদকের উপপরিচালক মো. জাহিদ কালামের নেতৃত্বে একটি চার সদস্যের বিশেষ কমিটি কাজ করেছে।

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক যুব ও ক্রীড়া উপদেষ্টা এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াসহ চারজনের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ার কথা জানিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার (২ সেপ্টেম্বর ২০২৬) দুদকের ঊর্ধ্বতন এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।

দুদক সূত্রে জানা গেছে, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে নিয়োগ, বদলি, সরকারি কেনাকাটা এবং প্রশাসনিক কার্যক্রমে সিন্ডিকেটের মাধ্যমে অনিয়মের অভিযোগ খতিয়ে দেখতে দুদকের উপপরিচালক মো. জাহিদ কালামের নেতৃত্বে একটি চার সদস্যের বিশেষ কমিটি কাজ করেছে। অনুসন্ধানে আসিফ মাহমুদ ছাড়াও মন্ত্রণালয়ের তৎকালীন সচিব মো. মাহবুব-উল-আলম, যুগ্ম সচিব ড. শেখ মোহাম্মদ জুবায়েদ হোসেন এবং উপসচিব মো. মাসুম আহমেদের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়ার কথা জানানো হয়েছে।

অভিযোগের মধ্যে রয়েছে প্রশাসনিক কার্যক্রমে বেআইনি সুবিধা নিয়ে ঘুস গ্রহণ, অর্থপাচার, বিটকয়েন লেনদেন, চাঁদাবাজি এবং ক্রিকেট বোর্ডের কার্যক্রমে অনৈতিক হস্তক্ষেপ। এছাড়া সাবেক এপিএস মোয়াজ্জেম হোসেনের মাধ্যমে অবৈধ সুবিধা নেওয়া এবং সরকারি ক্রয় কার্যক্রমে প্রভাব বিস্তারের বিষয়টিও অনুসন্ধানে এসেছে। দুদক সূত্র জানিয়েছে, প্রাথমিক সত্যতা পাওয়ার পর এখন পরবর্তী আইনানুগ প্রক্রিয়া গ্রহণের কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে।

ঢাকা ফাইলস ভেরিফাইড এডিটর

ঢাকা ফাইলসের প্রতিটি সংবাদ সম্পাদকীয় নীতি ও যাচাই প্রক্রিয়া মেনে প্রকাশ করা হয়। আমাদের সম্পাদকীয় নীতি পড়ুন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
1

১২ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কতা

2

১০,০০০ এমএএইচ ব্যাটারির বিশাল ক্ষমতা নিয়ে অফিসিয়ালি লঞ্চ হলো অপো এ৭ প্রো ম্যাক্স

3

সবার জন্য বিনামূল্যে প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে: সমাজকল্যাণমন্ত্রী

4

নবম পে-স্কেল: কম পেনশনধারীদের পেনশন শতভাগ পর্যন্ত বাড়ছে, ওআরওপি ২০৩০ সালে

5

পাসপোর্টের ছবিতে হিজাব ও পাগড়ি পরার অনুমতি দিল কানাডা সরকার

6

ভালোবাসার মানুষ খুঁজছেন ‘সুপার সিঙ্গেল’ কনা

7

যুক্তরাষ্ট্রের ওপর নির্ভরতা কমাতে ডলারকেন্দ্রিক ব্যবস্থার বিকল্প খুঁজছে বিশ্ব

8

মাগরিবের নামাজের সঠিক সময় ও ফজিলত: জান্নাতের সুসংবাদ লাভের উপায়

9

ফ্রিল্যান্সারদের বৈদেশিক লেনদেন আরও সহজ করল বাংলাদেশ ব্যাংক: থাকছে নানা সুবিধা

10

নতুন আয়কর কাঠামো ২০২৬-২৭: মাসে কত আয় হলে কত কর দেবেন?